গাঞ্জার নাও পাহাড় বাইয়্যা যায়...

Submitted by WatchDog on Wednesday, July 15, 2026

তেনার নাম মুখে নিলাম না কারণ কাছাকাছি পানি নাই যে কুলকুচা করবো। কি বোর্ডে লিখে আঙ্গুল দুটো ঝাড় ফুক দিয়ে লা হাওলা ওল্যা কুয়াতা দোয়া পড়লে আশাকরি পাপ মোচন হবে।

তিনি লন্ডন হতে উড়ে এসে সিলেটের মেয়র হয়েছিলেন। দুষ্টু জনেরা বলে শেখ হাসিনার হিসাব রক্ষক শেখ রেহানাকে এক বস্তা রানীর খল্লা (আমার সময়ে সিলেটী ভাইরা ইংলিশ পাউন্ডকে এ নামেই ডাকতেন) দিয়ে সিলেট শহরের ঐ চেয়ারটা কিনে নিয়েছিলেন। উড়ে এসেছিলেন ঠিকই কিন্তু মধু খাওয়ার আগেই উল্টা পথ ধরতে বাধ্য হয়েছিলেন।

কথা দিয়েছেন তিনি তেনার ধাত্রীমাতাকে বাংলাদেশের মাটিতে স্বাগত জানাতে কেবল বিলাত হতে ১০ বিমান ভর্তি বৈমাত্রীয় ভাই-বোন নিয়ে দেশে ফিরবেন। পৃথিবীর বাকি ১৯৪টা দেশ হতে আরও ৩০ বিমান, অর্থাৎ মোট ৪০টা বিমান ঢাকার বিমান বন্দরে অবতরণ করবে।

হিসাব কষতে গিয়ে আমি টাসকি খাইলাম! ৪০ বিমান একই দিনে একই সাথে একই এয়ারপোর্টে অবতরণ, ভুল শুনি নাই তো?

কোভিড যখন চীনের আকাশ বাতাস গ্রাস করে নিয়েছিল দেশটার সরকার জরুরি চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল বানানোর ক্রাশিং প্রোগ্রাম হাতে নিয়েছিল। ২৪/২৫ তলা হাসপাতাল বানাতে তারা সময় নিয়েছিল মাত্র ৪/৫ দিন। আমাদের এই সিলটি ভাইও ধনী। চাইলে স্বল্প সময়ে ঢাকায় গোটা পাঁচেক বিমান বন্দর বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারেন। তার জন্যে প্রয়োজন হবে জরুরি ভিত্তিতে টঙ্গি, জয়দেবপুর এলাকায় জমি অধিগ্রহণ। শতাধিক বুলডজার। কয়েক শ ক্রেন। লাখ খানেক শ্রমিক। কিছু ইঞ্জিনিয়ার ডাক্তার।

তাজমহল বানাতে নাকি ২২ হাজার শ্রমিক ২০ বছর সময় নিয়েছিল। এ কাহিনী পুরানো সময়ের অচল টেকনোলজির! পৃথিবী বদলে গেছে। জন্ম নিয়েছে এ আই। ছু মন্তর ছু বললেই এখন হয়ে যায় অনেক কিছু। তিনি আসবেন আর তেনার আণ্ডা বাচ্চারা ওভার-নাইট কয়েকটা মাত্র বিমান বন্দর বানাতে পারবে না এমনটা বিশ্বাস না করার কোন মোরাল ও এথিক্যাল গ্রাউন্ড নেই আমাদের হাতে। হাজার হলেও যিনি আসবেন তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সন্তান।

আমেরিকার মত বিলাতেও গাঞ্জাকে রিক্রেয়শনাল গাঞ্জা মোড়কে আটকে বাজারজাত করা হয় কিনা জানিনা। জানলেও আমাদের এই সিলটি ভাই সে গাঞ্জা সেবন করেন কিনা সেটাও জানিনা। তবে একটা সত্য জানি, তেনারা যখন নিজ নিজ ধাত্রীমাতা্র নাম মুখে নেন ভুলে যান পৃথিবীতে আরও ৮০৯ কোটি মানুষ বাস করে। ভুলে যান বাংলাদেশ নামের দেশটায় এখন নির্বাচিত সরকার আছে। পার্লামেন্ট কাজ করছে। দেশটার কোটি কোটি মানুষ সকালে ঘুম হতে উঠে কাজে যায়। বিকেলে ঘরে ফিরে সংসারের হাল ধরে। এই দেশে এক খুনি পলাতক স্বৈরশাসক ৪০ বিমান ভর্তি ছাগলের ৩ নাম্বার বাচ্চা নিয়ে অবতরণ করবে আর দেশের মানুষ ও সরকার তা ফ্রোজেন কার্টুন ছবির এলসা বনে অবলোকন করবে... হা হা হা... গাঞ্জার নাও পাহাড় বাইতে পারেনা সোদাওয়ারির পুত পলাতক মেয়রের তা না জানার খথা (কথা) না।
- ১৬/৭/২৬। গোল্ড কোস্ট, অস্ট্রেলিয়া।

ভালো লাগলে শেয়ার করুন