ক্রশফায়ার, রাজনীতির ব্যর্থতা না ব্যর্থতার রাজনীতি?

Submitted by WatchDog on Monday, September 7, 2009

আমাদের কাজের বুয়া, যাকে আমরা বাচ্চুর মা নামে গত ২০ বছর ধরে চিনি, কোন আগাম নোটিশ ছাড়াই হঠাৎ একদিন উধাও। প্রায়ই এ রকম করে থাকে, এ নিয়ে কথা বলার বিশেষ কোন সূযোগ নেই, কারণ মার কড়া হুকুম। যাই হোক, প্রতিবারের মত এ যাত্রায় অবশ্য বেশী দিন দেরী হলনা ফিরে আসতে।

ছাত্রজীবন শুধু একবারই আসে

Submitted by WatchDog on Thursday, September 3, 2009

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত একটি শিক্ষাঙ্গন। এখানে রাজনৈতিক কর্মকান্ড সম্পুর্ণ নিষিদ্ধ। এর পরও ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীদের দুটি গ্রুপের বাড়াবাড়ি আর শক্তি প্রদর্শনে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়। অভিযোগ আছে, তিন সাংসদের প্রশ্রয়েই এই দুটি গ্রুপ বেপরোয়া হয়ে ওঠে।

শাহরুখ (খান) কাহিনী

Submitted by WatchDog on Tuesday, August 18, 2009

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রধানমন্ত্রীর তনয় জয় ওয়াজেদ শেষবার বাংলাদেশ ভ্রমনের সময় সাথে করে দু’টি বৈধ অস্ত্র নিয়ে আসেন। ঢাকা এয়ারপোর্টে নামার সাথে সাথে কর্মকর্তা এবং কর্মচারীর কাফেলা বিনয়ের চুন সূরকিতে ফুলেল পথ বানিয়ে সে পথে আগত অতিথিকে বাইরে যাওয়ার পথ করে দেন।

ঘুরে এলাম বাংলাদেশ থেকে

Submitted by Visitor (not verified) on Thursday, August 13, 2009

গ্রীষ্মের ৩ সপ্তাহের ছুটিতে ঘুরে এলাম বাংলাদেশ থেকে। গত ৩ বছরে এটা ছিল আমার ৩য় বার বাংলাদেশ যাত্রা। এবার গিয়ে মনে হল গত ২ বছরের তুলনায় দেশের অবস্হা আরও হ-য-ব-র-ল। কোথা থেকে শুরু করবো? আচ্ছা, শুরু থেকেই শুরু করি।

'কামিং টু আমেরিকা" এবং শেখ পরিবারের বিশেষ নিরাপত্তা

Submitted by WatchDog on Tuesday, July 28, 2009

অনেকেই হয়ত এড্ডি মারফির ’কামিং টু আমেরিকা’ ছবিটা দেখে থাকবেন। যারা দেখেন্‌নি তাদের জন্যে সংক্ষেপে ছবিটার কাহিনী তুলে ধরছিঃ আফ্রিকার জামুন্ডা রাজ্যের রাজপুত্র আকিমের বিয়ে ঠিক হয় এমন একজনের সাথে যার চেহারা ইতিপূর্বে তার দেখার সূযোগ হয়নি।

দিন বদলের ছ’মাস বাংলাদেশের সর্বনাশ

Submitted by WatchDog on Friday, July 3, 2009

দিন বদলের সরকার তার ছ’মাস পূর্তি করল অনেকটা নীরবে। দলীয় বলয়ে শৃঙ্খলিত সুশীলকুল এবং প্রচার মাধ্যমের রাঘব বোয়ালদের মাইক্রোস্কোপে বিডিআর ঘটনার বাইরে গেল ছ’মাসে বাংলাদেশে এমন কিছু ধরা পরেনি যা দিয়ে শেখ হাসিনা সরকারকে রাজনৈতিক আদালতে আসামী করা যেতে পারে। আসলেই কি তাই?

সাম্প্রতিক রাজনীতি ভাবনা

Submitted by Visitor (not verified) on Thursday, June 25, 2009

আমি সাধারণত রাজনীতি নিয়ে কোন কথা বলি না। মাঝে মাঝে দু’এক জায়গায় মন্তব্য করি। এই পর্যন্তই সীমাবদ্ধ থাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আমি নিজেকে নিরপেক্ষ বলেই পরিচয় দেই। কারণ এমন কোন দল নেই যাকে আমি মনে প্রাণে পূর্ণ সমর্থন দিতে পারি।

এন্ডিস পর্বতমালার বাঁকে বাঁকে - পর্ব ১

Submitted by WatchDog on Tuesday, June 23, 2009

কুস্‌কো এয়ারপোর্টে নামতেই আমার নামের সাইন নিয়ে মধ্য বয়সী এক মহিলাকে এদিক ওদিক তাকাতে দেখে হাফছেড়ে বাচলাম। হাত তুলে ইশারা করতে এগিয়ে এসে নিজের পরিচয় দিল, দোভাষি এবং ট্যুর গাইড। লিমার ট্রাভেল এজেন্টকে আগা-গোড়া বিশ্বাষ করতে পারিনি বলে নিজকে ধিক্কার দিলাম...

বানিজ্য মন্ত্রীর অবাধ বানিজ্য

Submitted by WatchDog on Sunday, June 21, 2009

সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত বানিজ্য মন্ত্রীর আসল কাজটা কি? বাংলাদেশের বর্তমান বানিজ্যমন্ত্রীর কথাবার্তা যারা কাছ হতে মনিটর করছেন তাদের কাছে এ এক মহা রহস্য বলে মনে হতে বাধ্য। মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়ে এ ভদ্রলোক বোধহয় খূশী এবং কৃতজ্ঞতায় হিতাহীত জ্ঞান হারিয়ে ফেলেছেন...

কালো টাকা সাদা এবং ১০% শুভংকরের ফাকি...

Submitted by WatchDog on Saturday, June 13, 2009

দেশীয় রাজনীতির মূল চালিকাশক্তি হচ্ছে চুরি এবং এই চুরিকে ঘিরেই আবর্তিত হচ্ছে ক্ষমতাসীন এবং ক্ষমতাহীন রাজনীতি। আমি মনে করি শুধু কালো টাকা সাদা নয় বরং চুরিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে এ পথে আয়কৃত অর্থকে দেশীয় অর্থনীতিতে স্থায়ীভাবে স্বাগত জানালে এক ঢিলে অনেক পাখী মারা সম্ভব হবে।