মার্ডার অন দ্যা ওরিয়েন্ট/বিডিআর এক্সপ্রেস!
সিরিয়ায় গুরুত্বপূর্ণ মিশন শেষে ইস্তাম্বুল হতে লন্ডনগামী ’ওরিয়েন্ট এক্সপ্রেসে’ চেপে বসলেন Hercule Poirot। বছরের এ সময়টায় ট্রেনের অস্বাভাবিক ভীড় বেশ অবাক করল এই ডিটেকটিভ্কে। টিকেট পেতেও সাহায্য নিতে হল বন্ধু মিঃ বৌক্’এর। যৌথ বার্থে প্রথম রাতটা কষ্ট করে কাটালেও দ্বিতীয় রাতে নিজের জন্যে আলাদা কম্পার্টমেন্ট পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ দিলেন মনে মনে...