হে নাগরিকত্ব, তোমাকে ত্যাজ্য করলাম

Submitted by WatchDog on Thursday, January 9, 2014

নেশা জাতীয় কিছু খাইয়ে কাউকে ধর্ষন করা খুব সহজ। বেহুসদের হুস থাকেনা। তাদের গায়ে হাত দেয়া যেমন সহজ তেমনি সহজ পরনের কাপড় সরিয়ে ঝটপট জৈব লালসা মিটিয়ে নেয়া। ৫ই জানুয়ারীর নির্বাচন ছিল লালসা মেটানোর তেমনি একটা উৎসব। ৩০ লাখ এবং ২ লাখ, মোট ৩২ লাখ। সংখ্যাটার ভৌতিক, যৌগিক ও রাসায়নিক নীরিক্ষার পর ফিনিশড প্রোডাক্ট হিসাবে...

অপেক্ষায় থাকবো নয় বছর

Submitted by WatchDog on Tuesday, January 7, 2014

গায়ের জোর, অস্ত্রের জোর আর গোয়েবলসীয় মিথ্যাচারে ১৫ কোটি মানুষকে তামাশার পাত্র বানিয়ে ওরা উল্লাস করছে। সাথে যোগ দিচ্ছে নতুন নতুন সামাদ পরিবার। আবারও টিটকারি, হুমকি আর আস্ফালন করে ঘোষনা দেয়া হচ্ছে দশকের পর দশক ধরে ক্ষমতা ধরে রাখার। ৭১ সালের প্রথম দিকে সময়টা ছিল তাদের। বিজয় ছিল তাদের পায়ের তলে।

ম্যাসেজ ইন এ বটল্‌

Submitted by WatchDog on Sunday, January 5, 2014

আমার এ লেখাটা হার ম্যাজেষ্টি দ্যা কুইন অব বাংলাদেশের জন্য নয়। কারণ তিনি এখন আন্ধা, কালা, বোবা, বয়রা, নির্লজ্জ, বেহায়া। এক কথায় জীবন্ত উপকথা। লেখাটা বরং উনার মায়ের পেটের খালাত বোন বেগম জিয়ার জন্য। ভোট নামের তামাশা এ জাতি বর্জন করেছে আপনার ডাকে অথবা সমর্থনে ভেবে থাকলে ভুল করবেন। বরং তা ছিল রাজনীতিবিদ্‌দের প্রতি জনগণের বার্তা।

এক দলা থুথু, নির্বাচন ও শেখ হাসিনা

Submitted by WatchDog on Saturday, January 4, 2014

মানুষের মৌলিক অধিকার দলিত মথিত করে নির্বাচন নামের যে পরিহাস জাতিকে উপহার দিয়েছেন তার বাজার মূল্য এখনো নির্ধারিত হয়নি। একদিন হবে এবং সঠিক মূল্য দিয়েই কেনা হবে আপনার পরিহাস। জেল, হাজত, দলন, মথন আর বালুর বস্তা দিয়ে হয়ত আটকানো গেছে বিশেষ দল ও জোটের কাফেলা। কিন্তু দলের বাইরেও এ দেশে কোটি কোটি মানুস বাস করে।

ওয়াস্তাগফেরুল্লাহ বিন মহম্মদ জাফরুল্লাহ ও কতিপয় চেতনা ব্যবসায়ী

Submitted by WatchDog on Thursday, January 2, 2014

শেখ পাড়ার বাঁক হইতে বালু ভর্তি একখান টেরাক আসতে দেখিয়া আমি তাল গাছের মত লম্বা আর তেজপাতার মত পাতলা হইয়া গেলাম। কওন তো যায়না, যা দিনকাল পরছে! টেরাকের পিছে থানার ওসি সাবকে দেখলাম মোডর সাইকেলে চইড়া কই যেন যাইতাছেন। আমি সেলাম দিলাম। তিনি সেলাম নিলেন। জিগাইলেন মজিদ মিয়ার বাড়ির মজমায় যামু কিনা।

আসুন হায়েনা বিদায় করি

Submitted by WatchDog on Sunday, December 29, 2013

একদল নেশাগ্রস্ত চেলা চামুন্ডা নিয়ে বুঝাতে চাইছে বাংলাদেশের জন্ম হয়েছিল শেখ পরিবারের আজীবন দাসত্বের জন্য। নাকে কাদির মোল্লার লাশ ঝুলিয়ে তিনি জাতিকে গাধা বানিয়ে সওয়ার হয়েছেন ক্ষমতা নামক ভবদরিয়া পাড়ি দেয়ার লালসায়। গোটা দেশকে জিম্মি করেছেন। নির্বাচনকে বানিয়েছেন রাস্তায় ডাং-গুলি খেলার উপকরন।

টিক্কা খানের আসনে আওয়ামী লীগ

Submitted by WatchDog on Friday, December 27, 2013

পাকিস্তানী সামরিক স্বৈরশাসক, ৭১’এর ইয়াহিয়া-টিক্কা চক্র, এরশাদ চক্রের নয় বছর হতে মুক্তির লড়াইয়ে আওয়ামী লীগ ছিল অগ্রপথিক। কিন্তু একজন মহিলা তছনছ করে দিল এ ঐতিহ্য। নিজের ইচ্ছা, পারিবারিক স্বার্থ আর প্রতিবেশী দেশের তাবেদারি করতে গিয়ে খেয়াল খুশিমতো দলকে ব্যবহার করলেন এবং টেনে আনলেন এমন একটা অবস্থায় যেখান হতে দলীয় পরিচয়ে...

পেচ্ছাবের PSI

Submitted by WatchDog on Thursday, December 26, 2013

ক্ষমতার পাঁচ বছরে সাংসদ মো. আসলামুল হকের ঘোষিত সম্পত্তিই (জমি) বেড়েছে ৩৪ গুণের বেশি। একই সঙ্গে তাঁর শিক্ষাগত যোগ্যতা বেড়েছে চার ধাপ। নির্বাচন কমিশনে ঢাকা-১৪ আসনের সরকারদলীয় এই সাংসদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য মিলেছে। তিনি ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে দেওয়া হলফনামায় বলেছেন, তিনি ও তাঁর স্ত্রী মাকসুদা হক...

নির্বাচনী হলফনামা ও চেতনার পাইকারী ব্যবসা

Submitted by WatchDog on Wednesday, December 25, 2013

পাঠক, নির্বাচনী হলফনামা বলতে প্রার্থীদের যে আমলনামা বেরিয়েছিল তা পড়তে গিয়ে আপনার কি নিজেকে একবারও ছাগলের তিন নাম্বার বাচ্চা বলে মনে হয়নি? ওরা রাজনীতির চাক হতে চুকচুক করে মধু লুটছে আর আপনি সে লোটায় উদ্বেলিত হয়ে তালি দিচ্ছেন, একবারও কি এরকম কিছু মনে হয়নি? স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, যুদ্ধের চেতনা, রাজাকার, যুদ্ধাপরাধী, কাদির মোল্লা, খালেদা জিয়ার জন্মদিন, ফাঁসি...

ফাইটিং উইথ পাকিস্তানি ভূত

Submitted by WatchDog on Saturday, December 21, 2013

ইদানিং নতুন এক ভুত চেপেছে আমাদের কাধে । মেইড ইন পাকিস্তান ভুত। যত দিন যাচ্ছে মনে হচ্ছে এ ভুত আমাদের আঙ্গিনা পেরিয়ে গণভবন বঙ্গভবন পর্যন্ত তাড়া করছে। ছোটবেলায় কুয়াশা সিরিজের বই পড়তাম। অদ্ভুত সব দানবের ভয়ে ঢাকার রাস্তা-ঘাট শূন্য হয়ে যাওয়ার কাহিনী পড়ে শিহরিত হতাম। মনে হচ্ছে কুয়াশা সিরিজের দানব এতবছর পর পাকি ভুত হয়ে ফিরে এসেছে আমাদের মাঝে।