ফাইটিং উইথ পাকিস্তানি ভূত
ইদানিং নতুন এক ভুত চেপেছে আমাদের কাধে । মেইড ইন পাকিস্তান ভুত। যত দিন যাচ্ছে মনে হচ্ছে এ ভুত আমাদের আঙ্গিনা পেরিয়ে গণভবন বঙ্গভবন পর্যন্ত তাড়া করছে। ছোটবেলায় কুয়াশা সিরিজের বই পড়তাম। অদ্ভুত সব দানবের ভয়ে ঢাকার রাস্তা-ঘাট শূন্য হয়ে যাওয়ার কাহিনী পড়ে শিহরিত হতাম। মনে হচ্ছে কুয়াশা সিরিজের দানব এতবছর পর পাকি ভুত হয়ে ফিরে এসেছে আমাদের মাঝে।