ছোট হয়ে আসছে পৃথিবী
শরীর নয় যেন ধারালো ছুরি! অন্তত ভদ্রমহিলা নিজকে তাই মনে করছেন তাতে সন্দেহ রইলনা। এসব জানতে মনোবিজ্ঞানী অথবা মাইন্ড রিডার হওয়ার দরকার হয়না। শরীরী ভাষাই সব বলে দেয়। দম্ভে, অহমিকায় পা নীচে নামছেনা। ভাল করে লক্ষ্য করলে মনে হবে তিনি উড়ছেন। দু’ঘণ্টা হয়ে গেল দেখছি। অথচ একবারের জন্যও হাসতে দেখলাম না।