ক্ষমতার ৩৭ বছর ও একজন রবার্ট মুগাবে...
৩৭ বছর উপভোগ করেছেন সর্বোচ্চ ক্ষমতাসীনের রাজকীয় জীবন। ভেবেছিলেন বাকি জীবনটাও কাটিয়ে দেবেন একই ভাবে। কারণ এই ৩৭ বছরে কেবল ক্ষমতাই নয় গোটা দেশই চলে এসেছিল মালিকানার আওতায়। এক নেতার এক দেশ! রবার্ট মুগাবের উত্থান ছিল ইতিহাসের দাবি। কালো আফ্রিকায় সাদা বর্ণবাদী শাসনের বিরুদ্ধে মুগাবের অবস্থান ছিল নেলসেন ম্যান্ডেলার ঠিক পরের আসনটায়।