Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

WatchDog's blog

রাজার দেশে দুই রাজপুত্র...

Tareq Zia and Wajed Joy
’একখণ্ড হীরা’, প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার জোষ্ঠ্য ছেল তারেক রহমানকে এমন একটা উপমায় ভূষিত করলেন বিএনপির প্রথমসারির নেতারা। ১/১১ সরকার কর্তৃক তারেক রহমানকে গ্রেফতারের ৩য় বার্ষিকী পালন উপলক্ষে ঢাকার ’মহানগর নাট্যমঞ্চে’ বিএনপি আয়োজিত এক আলোচনায় সভায় বক্তারা আরও বলেন, দেশবাসী অধীর আগ্রহে...

ডিজিটাল বিপ্লব না পারিবারিক বনভোজন?

Digital Bangladesh
আধুনা বিশ্বে ব্যাপকভাবে ব্যবহৃত ডিজিটাল শব্দটার উৎপত্তি মূলত ইংরেজী ডিজিট ও লাতিন ডিজিটাস (আংগুল) শব্দ হতে। বিশ্ব ব্রহ্মাণ্ডের তাবৎ তথ্যকে বাইনারী সংখ্যায় (০ ও ১) কনভার্টের মাধ্যমে তথ্য প্রবাহে যে বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে তার সুবিধা ভোগ করছে গোটা দুনিয়া। বাতাসকে যেমন নির্দিষ্ট বলয়ে আটকে রাখা কঠিন, তেমনি প্রযুক্তির উন্নয়নও দেশ আর মহাদেশের মানচিত্র দিয়ে আটকে রাখা সম্ভব হয়না। স্বভাবতই পশ্চিমা দুনিয়ার ডিজিটাল ঢেউ বঙ্গোপসাগরের দেশ বাংলাদেশে আঘাত হানতে খুব বেশী সোময় নেয়নি...

একজন কণিকা রহমানের কাহিনী...

Broken health care in Bangladesh
একই ঘটনার উপর কেউ হয়ত লিখে থাকবেন ইতিমধ্যে। কিন্তূ বিষয়টা খুবই জরুরী এবং এর উপর অতিরিক্ত একটা লেখা আশাকরি পাঠকদের ধৈর্য্যচুতির কারণ হবেনা। কে জানে এই লেখালেখির মধ্য দিয়েই হয়ত একদিন দাঁড়িয়ে যাবে আমাদের জন্মভূমি। ব্লগ নামের শক্তিশালী মাধ্যম একদিন নষ্ট সমাজের মুর্তিমান আতংক হয়ে দাঁড়াবে, এ ব্যাপারে অনেকের মত আমিও ব্যাপক আশাবাদী...

জন হিংঙ্কলে, আকতার হামিদ পবন ও দু'টা অসফল নাটকের ইতিকথা

Bangladeshi Politics
বাংলা ভাষার সীমিত জ্ঞানের পরিধি যদি আমাকে প্রতারিত না করে তাহলে ধরে নেব পবন শব্দটার ডাল-ভাতীয় অর্থ বাতাস। ভুল হলে ক্ষমা চাইলাম এবং ধরে নিলাম পাঠকরাও ক্ষমা করে দিয়েছে আমার এই অনিচ্ছাকৃত ভুল। বাতাস শব্দটাকে ভেজা কাপড়ের মত নিংড়ালে এর ভেতর হতে কাব্যিক রস জাতীয় কিছু ...

মার্ডার অন দ্যা ওরিয়েন্ট/বিডিআর এক্সপ্রেস!

bdr mutiny in bangladesh
প্রথম পর্বঃ মার্ডার অন্‌ দ্যা ওরিয়েন্ট এক্সপ্রেস। আগাথা কৃষ্টি।

সিরিয়ায় গুরুত্বপূর্ণ মিশন শেষে ইস্তাম্বুল হতে লন্ডনগামী ’ওরিয়েন্ট এক্সপ্রেসে’ চেপে বসলেন Hercule Poirot। বছরের এ সময়টায় ট্রেনের অস্বাভাবিক ভীড় বেশ অবাক করল এই ডিটেকটিভ্‌কে। টিকেট পেতেও সাহায্য নিতে হল বন্ধু মিঃ বৌক্‌’এর। যৌথ বার্থে প্রথম রাতটা কষ্ট করে কাটালেও দ্বিতীয় রাতে নিজের জন্যে আলাদা কম্পার্টমেন্ট পাওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ দিলেন মনে মনে...

বাংলাদেশ দ্বিতীয়, তবে...

Bangladesh

পৃথিবীর শীর্ষ ১০টি বাসযোগ্য শহরঃ
(Ranked by The Economist)

১। ভ্যান্‌কুভার, কানাডা
২। ভিয়েনা, অষ্ট্রিয়া
৩। মেলবোর্ন, অষ্ট্রেলিয়া
৪। টরেন্টো, কানাডা
৫। কাল্‌গেরী, কানাডা
৬। হেলসিংকি, ফিনল্যান্ড
৭। সিডনী, অষ্ট্রেলিয়া

যে মৃত্যুর রঙ নেই!

Bangladeshi
সময়টা এরশাদ সরকারের মৃত্যুঘন্টা বাজার সময়। বাংলাদেশের অস্থিত্ব শেক্সপীয়ারয়ীয় TO BE OR NOT TO BE'র মত অবস্থা। হরতাল, বোমা আর লাশের উপর ভর করে গণতন্ত্রের পাগলা ঘোড়া কোন আস্তাবলে রওয়ানা হয়েছে তার নির্দেশনা স্বয়ং ঈশ্বরের কাছেও ছিল কিনা সন্দেহ। ‘স্বৈরাচার খেদাও-দেশ বাঁচাও‘, রাজনীতির নাট্যমঞ্চে জনপ্রিয় এ নাটক দাঁনা বেধে উঠ্‌ছে কেবল। 'এক ফুল দু’মালি' ধাচের এ নাটকের কেন্দ্রীয় চরিত্র নায়ক মিঃ গণতন্ত্র, দেশনেত্রী ও জণনেত্রী নামের দুই নায়িকা আর ভিলেন এরশাদ হোসেন নামের স্বঘোষিত কবি। ত্রিভূজ দেশপ্রেমের এ কাহিনীতে...