Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

bnp

আসুন প্রতিবাদ করি, প্রতিরোধ গড়ে তুলি

Bangladeshi Politics
দেশপ্রেমিক প্রবাসী ভাই ও বোনেরা।

পৃথিবীর দেশে দেশে এখন স্বৈরতন্ত্র, রাজতন্ত্র ও পরিবারতন্ত্রের উচ্ছেদ চলছে। ২০, ৩০ আর ৪০ বছরের লুটেরা শাসনের জিঞ্জির ভেংগে বেরিয়ে আসছে সাহারা মরুভূমি হতে শুরু করে লোহিত সাগরের মানুষ। বেন আলী পালিয়েছে তিউনিশিয়া হতে, মিশরের হোসনি মোবারক নিজ গৃহে বন্দী, পায়ের তলা হতে মাটি সড়ে যাচ্ছে লিবিয়ার একনায়ক গাদ্দাফির। ইয়েমেন, ওমান আর সৌদি আরব পর্যন্ত পৌছে গেছে পরিবর্তনের সুনামি। ঠিক এমনি এক প্রেক্ষাপটে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে...

ক্ষমা চাওয়ায় অগৌরবের কিছু নেই ম্যাডাম জিয়া

BNP - Khaleda Zia
মুনি ঋষিরা বলেন ক্ষমা চাওয়া না-কি মহত্ত্বের লক্ষণ। মহত্ত্বের জন্যে কেউ ক্ষমা চায় কিনা জানিনা তবে পশ্চিমা দুনিয়ায় বাস করতে গিয়ে কথায় কথায় ক্ষমা চাওয়ার অভ্যাসটা হাড্ডির সাথে মিশিয়ে নিয়েছি অনেকটা বাধ্য হয়ে। ’এক্সকিউজ মি, ’আই এম সরী‘ ‘আই বেগ ইউর পারডন’ এ জাতীয় বাক্যগুলো তোতা পাখির মত ঠোঁটের আগায় লেগে থাকে সার্বক্ষনিক ব্যবহারের জন্য। ছোটখাট ভুল ও অন্যায়ের পার্শ্ব প্রতিক্রিয়া হতে রেহাই...

খেলারাম খেলে যায়...ওয়াচডগ লিখে যায়...

Bangladeshi dirty politics
হাসিনার জন্যে এ মুহূর্তে খুব কষ্ট হচ্ছে। বেচারা হাজারো চেষ্টা করছেন এই পরিবারের নামকে বাংলাদেশের মাটি হতে চিরতরে উচ্ছেদ করতে। ইহজগতের যেখানেই তাদের নাম ছিল কলমের খোঁচায় বদল করা হয়েছে। এমনকি আইন করে সমাধা করা হয়েছে ঘোষক বিতর্কও। এখন হতে ঐ পরিবারের কাউকে স্বাধীনতার ঘোষক দাবি করলে রাষ্ট্রদ্রোহিতার মত গুরুতর অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু এসবেও খুব একটা কাজ হচ্ছে বলে মনে হয়না। উপরের ছবিটা দেখে তিনি মনে খুব কষ্ট পেয়ে থাকবেন, ভাষায় প্রকাশ না করলেও আমার মত ম্যাংগো-পিপলদের বুঝতে অসুবিধা হয়না। এক বাদশাহীতে দুই বাদশাহ কারই বা কাম্য হতে পারে...

অদ্ভূত এক উটের পিঠে সওয়ার হয়ে চলছে বাংলাদেশ...

Students of Eden College, Dhaka
বাংলা ছায়াছবির কোন স্থির চিত্র নয়, দেশীয় নীল ছবির সমকামিতারও কমার্শিয়াল নয় এ ছবি। এ ছবি আমাদের শিক্ষাংগনের। জাতীয়তাবাদী ছাত্রদল (মহিলা স্কোয়াড) ইডেন কলেজ শাখার সদস্যরা মনে করেছে এ পথেই তাদের প্রায়ত নেতা শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব, এবং তা অতি সংক্ষিপ্ত সময়ে। ক্ষমতার মসনদে তখন জাতীয়তাবাদের পতাকা, শেরে বাংলাস্থ শহীদ জিয়ার মাজারে বিউগলের সূর ততদিনে উঠে গেছে বিপদজনক ডেসিবেলে। এককথায় বাংলাদেশ ভাসছে শদীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নের জ্বরে।

সম্মেলন শুভেচ্ছা, বিএনপি!

Photobucket সংগৃহীত

একজন রহমান সাহেবের গল্প

Rahman
পাগলামী করার ইচ্ছে হতেই নিউ ইয়র্ক সময় রাত ২টায় রহমান সাহবেকে ফোন করে বসলাম। এমন কাজটা করায় উনি বিশ্ব চ্যাম্পিয়ন। মাঝ রাতে ঘুম ভাংগিয়ে ছাগলের মত ভ্যা ভ্যা হেসে আমাকে অনেক জ্বালিয়েছেন, তাই জিনিষটা ফিরিয়ে দিতে বিবেকে এতটুকু বাধলনা। ’কি গোলমালের মিয়া, এত রাইতে ফোন কিল্লাই, খারাপ কিছু নাকি? ’আরে না, খারাপ খবর হতে যাবে কেন বরং বেজায় খুশীর খবর, আমি আপনার এএনপিতে (আসল ন্যাশনালিষ্ট পার্টি) যোগদান করার সিদ্বান্ত নিয়াছি’।

জাগরনে ডাক দেয়া প্রবাসী বাংলাদেশীদের কাছে খোলা চিঠি

Tareq Zia
তারেক জাগরন আর্ন্তজাতিক পরিষদের ব্যানারে এ কোন জাগরনের ডাক দিচ্ছেন আপনারা? প্রতিটা ডাকের পেছনে থাকতে হয় একটা সামাজিক এবং মনস্তাত্বিক আবেদন। বিএনপির নির্বাসিত ’নেতা’ তারেক রহমানের জাগরনকে আমরা কোন দৃষ্টিকোন হতে যাচাই বাছাই করব তার একটা সম্যক ধারণা দিলে ব্যাপারটা হজম করতে সহজ হবে। আমি বা আমরা রাজনীতিবিদ নই, বিদেশে খেটে খাওয়া কামলা। মা-বাবা, ভাই-বোন এবং আত্মীয়-স্বজন ছেড়ে প্রবাসের এই বিরান ভূমিতে গাধার মত শ্রম দিতে বাধ্য হচ্ছি তারেক জিয়ার মত রাজনৈতিক প্রেতাত্মাদের ছায়া হতে দূরে থাকতে। এতদিন সফলভাবেই দূরে ছিলাম হয়ত। কিন্তূ এখন ভয় লাগছে, কারণ ওয়াশিংটন শহর আমার আবাস হতে খুব একটা দূরের পথ নয়।

আর কত কাল?

Bangladesh Awami League and BNP
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ট্রানজিট নিয়ে রাজনৈতিক দলগুলো নতুন করে শো ডাউন শুরু করতে যাচ্ছে। এশিয়ান হাইওয়ে নিয়ে বিতর্কের সূত্রপাত। সরকার বলছে আমরা আর্ন্তজাতিক সম্প্রদায় হতে দূরে থাকতে পারি না, সুতরাং এশিয়ান হাইওয়ে আমাদের জন্যে জরুরী। ক্ষমতাহারা দলগুলো বলছে, এশিয়ান হাইওয়ে আসলে ভারতের পুরানো দাবি ট্রানজিট সুবিধারই নতুন সংস্করন। ফ্রেশ চক্রান্ত এবং ষড়যন্ত্রের গন্ধ পেয়ে মাঠে নামতে যাচ্ছে বিরোধী দল। পাশাপাশি সরকারী দল দাবী করছে দেশপ্রেমের তাগাদা তাদেরকে উজ্জীবিত করছে চুক্তি সম্পাদনে। কোন পক্ষ সত্য বলছে এমনটা বুঝার জন্যে সাধারণ মানুষের সামনে কোন রাস্তাই খোলা থাকছে না, কারণ দুই পক্ষই নিজদের দাবী নিয়ে এতটা পোলারাইজড, তাতে প্রতিপক্ষের দাবী নিয়ে আলোচনার সামান্যতম কোন স্থান নেই।

JUST VIEWED

Last viewed: