Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

bangladesh

আনু-মানুর ভাত চুরি ও আমাদের নিউক্লিয়ার দেশপ্রেম

Bangladeshi
- চলনা ঘুরে আসি অজানাতে
যেখানে নদী এসে থেমে গেছে.....

প্রিয় একটা গান হতে নেয়া উপরের কথা গুলো। বাস্তবতা হল, নদীকে বাধ্য হয়েই থামতে হয়। পাহাড়ের উচ্চতায় যার জন্ম, হাট, মাঠ, ঘাট আর নগর বন্দর পেরিয়ে তাকে হার মানতে হয় সাগরের বিশালতার কাছে। নদীর জন্ম-মৃত্যুর এ চিরন্তন স্বরলিপি কারও অজানা থাকার কথা নয়। প্রেমিক প্রেমিকাদের তো নয়ই। তবু এমন একটা গান না গাইলেই নয়...

৩৯ বছরের স্বাধীনতা বনাম স্বাধীনতার ৩৯ বছর

প্রকৃতির সাথে মানুষের চিরন্তন লড়াইয়ে অপর নাম যদি বিবর্তন হয়, সে বিবর্তনে জাতি হিসাবে আমাদের প্রাপ্তি কতটুকু তা দাঁড়িপাল্লায় দাঁড় করানোর মত সময় হয়েছে নিশ্চয়। দেখতে দেখতে ৩৯টা বছর পার করে দিয়েছি আমরা। বয়স বাড়ছে আমাদের, এবং সামনে আছে আরও ’৩৯ হাজার’ বছর। কি আছে আমাদের জমা খাতায়, কোন পুঁজির উপর আবর্তিত হবে আমাদের ভবিষ্যৎ, কি রেখে যাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মের জন্যে...

খোকা ইলিশের কোলকাতা যাত্রা এবং বেঁচে থাকার দিনরাত্রি

Future of Bangladeshi

"বেঁচে থাকারও বোধহয় প্রকার ভেদ আছে, কারণ পশুরাও বেঁচে থাকে। একজন বাংলাদেশি এবং একটা বোবা পশুর সমান্তরাল যাত্রা কোথাও না কোথাও এক হতে যাচ্ছে খুব শীঘ্র। পশুর সাথে আমাদের পার্থক্যটা বোধহয় ডারউনের চশমা দিয়ে খুঁজতে হবে সে দিন।"

 

এক মাঘে শীত যায়না জনাবা...শীত যায়না!

Bangladeshi
ধর্ম মতে আমাদের সৃষ্টিকর্তার একাধিক নাম। অনেকের মতে ৯৯টা (ভুল হলে ক্ষমাপ্রার্থী)। আমরা যারা সমসাময়িক নই তাদের অনেকের নাম এই ৯৯টা নামের মধ্যে সীমাবদ্ধ। যেমন ধরুন রহিম, করিম, ইত্যাদি। এই নামগুলোকে যদি কাগজে লিখতে বলা হয় আমরা কজন তা শুদ্ধভাবে লিখতে সক্ষম হব? নিশ্চয় কেউ না কেউ ভুল করবো। শিক্ষা দিক্ষাকে দায়ি না করে শুধু হিউম্যান...

ভারতের সাথে ৭ হাজার কোটির চুক্তি, চাঁদের অন্য পীঠ।

Indian-Bangladesh Trade agreement
ভারত বাংলাদেশকে ১.৭৫% সুদে ৭ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে যা ২৫ বছরে পরিশোধ করতে হবে। প্রনব বাবু ঢাকায় এসে চুক্তি চুড়ান্ত করে গেলেন। এ চুক্তি দু'দেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করবে বলেও তিনি দাবি করেছেন। চুক্তির পাশাপাশি দু দেশের মধ্যে অনেকদিন ধরে ঝুলে থাকা নেপাল ট্রানজিট সমস্যারও একটা আশাব্যঞ্জক সমাধা দিয়ে গেলেন ভারতের অর্থমন্ত্রী।

'মা, তবারকের হাত অনেক বড়। তোমাদের সবাইকে সে মেরে ফেলবে'

Lack of security in Bangladesh
'মা, তবারকের হাত অনেক বড়। তোমাদের সবাইকে সে মেরে ফেলবে।' মৃত্যু শয্যায় এটাই ছিল মার সাথে মেয়ের শেষ কথা। ঢাকার পিংকি আত্মহত্যা করলেও কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মরিয়ম আক্তার পিংকিকে (১৫) গায়ে আগুন ধরিয়ে হত্যা করে একই এলাকার তবারক হোসেন (২৫)। সোমবার এ ঘটনা ঘটে তাড়াইলের রাউতি ইউনিয়নের কুনাভাওয়াল গ্রামে। হত্যার কারণ আমাদের অতি পরিচিত...

২১শে ফেব্রুয়ারি নিয়ে কিছু প্রাসংগিক ভাবনা

21st February
মনটা আজ ভাল নেই। গাছ গাছড়ার প্রতি দুর্বলতা সাড়া জীবনের। যখন যেখানেই বাস করেছি দু’একটা গাছ কাছাকাছি রাখার চেষ্টা করেছি। আমেরিকার এই রুক্ষ্ম পশ্চিমে এসেও এর ব্যতিক্রম হয়নি।২০০৯'এর জানুয়ারীতে দেশে গিয়েছিলাম প্রায় ৪ বছর পর। ফেরার পথে স্যুটকেস ভরে জিনিষপত্র টানার পর্ব শেষ করেছি সেই কবে। কিন্তূ তাই বলে একেবারেই কিছু আনা হয়না এমনটা বোধহয় সত্য নয়। এ যাত্রায় বেশ ক’প্যাকেট বীঁজ এনেছি চাষাবাদ করব বলে। ঘরে ফিরেই স্থানীয় হোম-ডিপো হতে আলিশান ক’টা টব কিনে টমেটোর বীঁজ পুতে দিলাম দেশীয় টমেটো খাব বলে। গরম পেরিয়ে শীত এল। বীঁজ হতে গাছ বেরিয়েছিল সেই কবে, ডাল-পালাও গজিয়েছিল দেখার মত। কিন্তূ হায়, টমেটোর মুখ আর দেখা হলনা! উপড়ে ফেলতে হল ভালবাসার গাছগুলোকে।

ক্রশফায়ার, রাজনীতির ব্যর্থতা না ব্যর্থতার রাজনীতি?

Crossfire in Bangladesh
ঘটনা ১:
আমাদের কাজের বুয়া, যাকে আমরা বাচ্চুর মা নামে গত ২০ বছর ধরে চিনি, কোন আগাম নোটিশ ছাড়াই হঠাৎ একদিন উধাও। প্রায়ই এ রকম করে থাকে, এ নিয়ে কথা বলার বিশেষ কোন সূযোগ নেই, কারণ মার কড়া হুকুম। যাই হোক, প্রতিবারের মত এ যাত্রায় অবশ্য বেশী দিন দেরী হলনা ফিরে আসতে। সবাইকে আশ্চর্য্য করে দিয়ে বাচ্চুর মা সাথে একটা জোয়ান বাছুর নিয়ে