সাইফুর রহমানের মৃত্যু এবং কিছু প্রশ্নঃ

মৃত্যু মানুষকে সমালোচনার উর্ধ্বে নিয়ে যায়, সাথে মৃতের ইহকাল আর পরকালের সমীকরন মেলানোর দায়িত্বও চলে যায় সৃষ্টি কর্তার হাতে। আমাদের সাবেক অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানও চলে গেলেন এমন সমীকরনের হাতে নিজকে সমর্পন করে দিয়ে। মানুষটার ভাল-মন্দ নিয়ে যাচাই বাছাই অথবা মন্তব্য করার সময় এটা নয়। কিন্তূ যে ভাবে তিনি চলে গেলেন তা নিয়ে আলোচনা করলে নিশ্চয় মৃতের প্রতি অসন্মান দেখানো হবেনা, বরং আলোচনা হতে ভাল কিছু বেরিয়ে আসলে তা জাতীয় সচেতনতা বাড়াতে সহায়ক হতে পারে । আসুন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি।
একটা গরু এবং একটা গাড়ি; অসময় এবং অস্বভাবিক প্রেক্ষাপট এই দুইয়ের সমন্বয় কতটা মারাত্মক হতে পারে সাইফুর রহমানের ট্রাজিক মৃত্যু এর জ্বলন্ত প্রমান। চাইলে রহমান সাহেবের ড্রাইভার রাস্তার অনাকাঙ্খিত অতিথি গরুটাকে চাপা দিতে পারতেন, হয়ত গাড়িটার কিছু ক্ষতি হত, এমনকি গাড়ির আরোহীরা কিছুটা আহত হওয়ার সম্ভাবনা থাকত। কিন্তূ এ সব কিছুই হয়নি; সাধারত যা হয় তাই হল, গরুকে বাচাতে গিয়ে গাড়ি উলটে গেল, সাথে নিয়ে গেল সাইফুর রহমানের মত একজন ভিআইপির প্রাণ। এ ধরনের ট্রাজেডি বাংলাদেশে হর হামেশাই ঘটছে এবং কেড়ে নিচ্ছে অনেক প্রাণ। অনেক খবরই হয়ত সাইফুর রহমান র্দুঘটনার মত হেডলাইন হয়ে আসে না। গরু এবং মানুষের পাশাপাশি যাত্রা বাংলাদেশে নতুন কিছু নয়, এ চলে আসছে আবহমান কাল ধরে। এ জন্যেই হয়ত আন্তজেলা ’হাইওয়ে’ গুলোতে গরু সহ বিভিন্ন পশুর অবাধ বিচরন আমাদের অবাক করে না। কথা হচ্ছিল বিশ্বব্যাংকের প্রতিনিধি হয়ে বাংলাদেশ ঘুরে আসা একজন মার্কিনীর সাথে, ভদ্রলোক পরলোকগত অর্থমন্ত্রীর সাথেও দেখা করেছিলেন। কৌতুহলী হয়ে জানতে চেয়েছিলাম বাংলাদেশের কোন জিনিষটা উনার মনে অনেক দিন গেথে থাকবে। উত্তরটা শুনে অবাক হয়নি, গাড়ি করে যাচ্ছিলেন ঢাকা হতে চট্টগ্রাম, কুমিল্লার কাছে আসতেই হঠাৎ একটা ছাগল এসে পথ আটকে দিল। কোন রকমে সে যাত্রায় রক্ষা পেয়েছিলেন বড় ধরনের র্দুঘটনা হতে। উন্নত বিশ্ব, এমনকি অনেক উন্নয়নশীল দেশেও মানুষ এবং পশুর এহেন পাশাপাশি চলাচল অকল্পনীয়। আমাদের দেশেও নিশ্চয় এর উপর প্রয়োজনীয় আইন আছে, শুধু অন্য দশটা আইনের মত এটাও বাস্তবায়ন হচ্ছে না। কাকে দায়ী করব এ জন্যে? দেশে আছে যোগাযোগ মন্ত্রনালয়, আছে জনপ্রতিনিধি, আছে স্থানীয় সরকার, এবং তাদের পেছনে প্রতি বছর ব্যায় হচ্ছে কোটি কোটি সরকারী টাকা। একজন অর্থমন্ত্রী হিসাবে এ খাতে প্রায়ত অর্থমন্ত্রী বরাদ্দ করে গেছেন হাজার হাজার কোটি। কিন্তূ কোথাও কোন কিছু কাজ করেনি, যার কারণে প্রাণ হারালেন সে অর্থেরই যোগানদাতা অর্থমন্ত্রী নিজে।
আমাদের রাজনীতিবিদ্রা প্রায়শই রাজনীতিকে স্ব স্ব নেতা/নেত্রীর স্বপ্ন বাস্তবায়নের প্লাটফর্ম হিসাবে জনগণের সামনে উপস্থাপন করে থাকেন। তাতে কারও কোন আপত্তি থাকার কথা নয়, কিন্তূ আপত্তি-অনাপত্তি প্রকাশের জন্যে প্রথমে আমাদের বেচে থাকতে হবে, তারপরই হয়ত স্বপ্ন বাস্তবায়ন নিয়ে আলোচনা সমালোনা হতে পারে। যোগাযোগ মন্ত্রনালয়ের মূল কাজ পথ-ঘাটের উন্নয়নের পাশাপাশি তার নিরাপত্তা নিশ্চিত করা। রাস্তায় গরু চলাচল নিয়ন্ত্রন এ মন্ত্রনালয়ের দায়িত্ব সমূহের অন্যতম দায়িত্ব, এ ব্যর্থতার দায়িত্ব নিতে হবে প্রথমে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের, তার অর্থ যোগানদাতা মন্ত্রনালয়ের এবং গোটা সরকারের। এ বিচারে সাবেক অর্থমন্ত্রীর মৃত্যুতে উনার নিজের হাত ছিল বল্লে অন্যায় কিছু বলা হবেনা।
আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার জন্যে রয়েছে বহুমূখী ফ্রন্ট, ইতিমধ্যে বেশ ক’বার চেষ্টাও করা হয়েছে। ভাগ্য গুনে বেচে গেছেন আগষ্ট আক্রমন হতে। মানব সৃষ্ট এ প্রচেষ্টা হতে প্রধানমন্ত্রী বেচে গেলেও একটা বোবা গরু যে কোন মুহুর্তে ডেকে আনতে পারে চরম পরিনতি। সাইফুর রহমানের ট্রাজিক পরিনতি এর দূঃখজনক প্রমান। রাজনীতিকে জনগণের কল্যানের রাজনীতিতে ফিরিয়ে না এনে শুধু স্বপ্ন বাস্তবায়নের মাতম করলে এ ধরনের ঘটনা যে কারও সাথে ঘটতে পারে। প্রধানমন্ত্রী এবং উনার বাঘা বাঘা মন্ত্রীরাও এর বাইরে নন।
সাইফুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- হ্যালো বাংলাদেশ!
- ফাসি চাই এ দস্যুদের
- No escape Mr. Corrupt...
- র্দুনীতির মহাভারত - পর্ব ২
- কাছ হতে দেখা একজন লেসবিয়ান
- A Poll...
- Join Ami Bangladeshi
- গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
- A warm welcome to Robinhood
- মার্কিন অর্থনীতি ও সমকালীন সমাজতন্ত্র
- আরও একজন
- Wazed Miah is dead
- BD Politics, Home & Away...
- জেএমবির শীর্ষ নেতা সাইদুর তৃতীয় স্ত্রীসহ গ্রেপ্তার
- ধর্ম-নিরপেক্ষতার সহজ সরল পাঠ।
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে...
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 1 day ago - আমিও
3 weeks 2 days ago - about canada immigration
4 weeks 2 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 4 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 4 days ago - হুম!
5 weeks 7 hours ago - ধন্যবাদ...
5 weeks 7 hours ago - Its really a great invention.
5 weeks 2 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 19 hours ago - Not fair!
6 weeks 2 days ago





Not today!
No doubt, politics is one of the reasons why we're failing. But let's put a side that chapter for at least today. People are mourning, and let them do it in peace. Thanks.
...মনে করিয়ে দেয়া!
লেখাটার উদ্দেশ্য কাউকে কাঠগড়ায় দাড় করানো ছিলনা, বরং মনে করিয়ে দেয়া জনাব সাইফুর রহমানের অপমৃত্যুর পেছনে অপরাজনীতির কতটা হাত ছিল।
ভাল থাকবেন।
WD
I understand your point, but we can do it tomorrow!
মানছি!
মানছি আপনার বক্তব্য। তবে সমস্যাটার গভীরতা এত বেশী, এ নিয়ে কথা বলাটা জরুরী।
Post new comment