Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

Election

জনমত আর দুই দলের ছাতার নিচে আবদ্ধ নয়: কোরেশী     Sat, Jul 5th, 2008 4:20 pm BdST ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)Ñ বড় দুই দল ইচ্ছা করলেই নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) চেয়ারম্যান ফেরদৌস আহমদ কোরেশী। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দেশের জনমত এখন অতীতের মতো দুটি রাজনৈতিক দলের ছাতার নিচে আবদ্ধ নয়। জনগণ এখন অনেক কিছু জানতে পেরেছে। তথাকথিত দুটি বড় দল ইচ্ছা করলেই এখন আর কোনো নির্বাচন বানচাল করতে পারবে না।" রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কোরেশী বলেন, '' নির্বাচনে দল বিশেষের অংশ নেওয়া না নেওয়ার ওপর নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। ভোটার উপস্থিতি সন্তোষজনক হলেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।" জরুরি অবস্থা জারির পর আটককৃতদের বিচার নির্বাচনের আগেই সম্পন্ন করার আহ্বান জানান কোরেশী। তিনি বলেন, "১/১১Ñএর পর যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে নির্বাচনের আগেই তাদের বিচার সম্পন্ন করতে হবে। বিশেষ করে জাতীয় পর্যায়ে দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিচার শেষ হওয়ার পরেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে হবে, তার আগে নয়।" কালো টাকা ও পেশিশক্তি কাজে লাগিয়ে পুরনোরাই নেতৃত্বে ফিরে এলে পরিবর্তনের সব সম্ভাবনা নস্যাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেন ১/১১Ñএর পটপরিবর্তনের পর নতুন দল গড়ে আলোচিত হওয়া এই নেতা । সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পিডিপির মহাসচিব নুর মোহাম্মদ খান, দলের নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল এইচ এম এ গাফফার, অতিরিক্ত মহাসচিব গোলাম সারওয়ার মিলন, অবসরপ্রাপ্ত মেজর রিয়াজুল ইসলাম, অবসরপ্রাপ্ত মেজর পারভেজ কবীর প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১৬১৩ঘ.

 

Election

সবাই বলে ইলেকশন হলে নাকি সব ঠিক হয়ে যাবে।বাঙ্গালী জাতি সহজেই সব ভুলে যায়। কিন্তু বাংলাদেশকে বছরের পর বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা আওয়ামীলীগ ও বিএনপির কর্মকান্ড কি এতো সহজেই ভুলে যাবে বাঙ্গালী জাতি?

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla