Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

বিচারপতি হাবিবুর রহামানের কবিতা

রাজনীতিকদের উদ্দেশ্যে বিচারপতি মুহম্মদ হাবিবুর রহমানে কবিতা।

* কবিতা
" রাজনীতিক ভাইয়েরা ও বোনেরা আমার "
মুহম্মদ হাবিবুর রহমান
-------------------------------------------------

আমার,
রাজনীতিক ভাইয়েরা আমার
আমার,
রাজনীতিক বোনেরা আমার
তোমাদের জন্য আমাদের মন পুড়ছে
তোমরা আমদের কাছে ফিরে আস।
আমাদের বিরুদ্ধে সরকারের অনুযোগ
সরকারের বিরুদ্ধে আমাদের অনুযোগ-
মাঝে তোমরা আমাদের সেতু বন্ধন হও।
সরকারের কাছে আমাদের দাবিদাওয়া পাওনা
আমাদের উপকারার্থে সরকারের সাধ্যসাধনা
মাঝে তোমরা আমদের মেলবন্ধন হও।
তোমরা আমদের কাছে ফিরে এসো।
তোমাদের জন্য আমাদের মন পুড়ছে।
টুরুথ কমিশনের তুকতাক যোগসাজগ
তোমাদের খাসলাত,বলো কেমনে করবে বশ
তার চেয়ে এব মাপ চাও
কান ধরে পাচবার উঠবস কর।
না হলে তোমরা ডুববে
তোমাদের ভাই বেরাদাররা ডুববে
তোমাদের ভাগ্নে/ভাতিজারা ডুববে
আর আমরাও ডুববো তোমাদের সঙ্গে।
আমার রাজনীতিক ভাইয়েরা
আমার রাজনীতিক বোনেরা
বলো এবার বলো
রাজনৈতিক কর্মে আর অরাজনৈতিক কর্ম
মেশাবে না
সরকারি ক্রয়বিক্রয়ে
টেন্ডার ছাড়া কেনা বেচা করতে
টেন্ডারবাজদের মদদ দিতে
কখনো আর রাজনীতি
মেশাবে না
বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ
চিকিৎসালয়ে চিকিৎসক নিয়োগ
সচিবালয়ে সচিব নিয়োগ
বিচারালয়ে বিচারক নিয়োগ
এদের নিয়োগ,বদলি,পদোন্নতি বা বরখাস্তে
এসবে রাজনীতি একেবারে নাস্তি নাস্তি
আর কখনো অরাজনৈতিক কর্মে রাজনীতি
মেশাবে না।
মানুষের সমগ্র জীবনে, বলি এ ভবে
অনেকখানিই তো অরাজনৈতিক হতে হবে।
আমার রাজনীতিক ভাইয়েরা আমার।
আমার রাজনীতিক বোনেরা আমার।
আগামী অগ্রহায়নের আগেই তোমরা
ধুয়ে মুছে গোসল করে
নবজন্মে দ্বিজ হয়ে
নির্বাচন তরী পার হয়ে
ক্ষমতায় অধিষ্ঠিত হও।
তোমাদের স্বাগত জানানোর জন্য।
সে এক মহোচ্ছবের জন্য।
এক দারুন নবান্নের জন্য।
আমরা প্রস্তুতি নিচ্ছি যে।

--------------------------------------------------------------
১৬ ই জুন ২০০৮.
--------------------------------------------------------------
মুহম্মদ হাবিবুর রহমান, তত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla