Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

Crime around the globe

বিশ্বে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে ভারতে, অপরাধের শীর্ষে যুক্তরাষ্ট্র

২ জুন : ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, খুন, জখম ও অপরাধের খতিয়ানে ভারত এখন বিশ্বের শীর্ষ স্থানে রয়েছে। শুধুমাত্র খুনের ঘটনাতেই দেশটি এখন প্রথম স্থান অধিকার করেছে। সেই সঙ্গে সারা ভারতেই বিপজ্জনকভাবে অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। হিসেব অনুযায়ী ভারতে পাকিস্তানের তিনগুণ এবং যুক্তরাষ্ট্রের চেয়ে দ্বিগুণ হত্যাকাণ্ড ঘটে থাকে। সরকারি রিপোর্টে আরো বলা হয়েছে, ২০০৭ থেকে ২০০৮ এর মে' মাস পর্যন্ত ৫০ লক্ষাধিক অপরাধমূলক ঘটনার রিপোর্ট জমা পড়েছে। এর মধ্যে হত্যার সংখ্যা ৩২ হাজার ৭১৯ । প্রতিবেশী দেশ পাকিস্তানে ঐ সংখ্যা ৯ হাজার ৬৩১ । স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ঐ প্রতিবেদনে আরও বলা হয়েছে, হত্যার সংখ্যায় ভারত ১ নম্বর হলেও এদেশের বিপুল জনসংখ্যার বিচারে তা বেশ কম। প্রতি ১ লক্ষ মানুষ পিছু ভারতে হত্যার হার তিন। ঐ রিপোর্টে আরও বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে হত্যায় এক নম্বর হওয়ার পাশাপাশি ধর্ষনের ঘটনার বিচারেও প্রথম সারিতে রয়েছে ভারত। ১৮,৩৫৯ টি ধর্ষন ও খুনের ঘটনায় সহ তৃতীয় স্থানে রয়েছে ভারত। বাইশটি দেশের তথ্য সংগ্রহ করে এই অপরাধ তালিকা তৈরি করেছে "ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো"। ওই রিপোর্টে জানানো হয়েছে ২ কোটি ৩১ লক্ষ্য ১৩ হাজার ৭০৮ টি অপরাধের ঘটনা নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা, যেখানে ভারতে এই সংখ্যা ৫০ লক্ষ ২৬ হাজার ৩৩৭।

 

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla