Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

Help from EU

বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে সহায়তা দেবে ইউরোপিয়ান কমিশন চট্টগ্রাম অফিস বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পকে আনত্দর্জাতিক বাজারে দৃঢ় অবস্থান অর্জন করতে সহায়তা দেবে ইউরোপিয়ান কমিশন (ইসি)। গতকাল চট্টগ্রামের পটিয়ায় জাহাজ নির্মাণকারী বেসরকারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইসির রাষ্ট্রদূত ড. স্টিফেন ফ্রোয়েন এ আশ্বাস দেন। বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্প উদ্যোক্তাদের এ পেশায় পূর্ণ উদ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, জাহাজ নির্মাণ শিল্পের অগ্রগামী দেশ হওয়ায় বাংলাদেশ শত কোটি ডলার আয় করার যোগ্যতা রাখে। এ শিল্পের মাধ্যমে বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন সমানভাবে লাভবান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। জাহাজ নির্মাণ শিল্পকে পৃষ্ঠপোষকতা দেয়ার ৰেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকার প্রশংসা করে ড. ফ্রোয়েন বলেন, আমি নিশ্চিত, জাহাজ নির্মাণ শিল্পের বিষয়টি এ সরকার গভীরভাবে পর্যবেৰণ করছে। এ সদ্যোজাত শিল্পকে কিভাবে ধাপে ধাপে বিশ্ববাজারে প্রবেশ করানো যায় এবং এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বার্ষিক প্রবৃদ্ধি নিশ্চিত করা যায়, সরকারের নিশ্চয়ই এ ব্যাপারে ব্যাপক পরিকল্পনা রয়েছে বলেও মনত্দব্য করেন তিনি। ইসি রাষ্ট্রদূত উলেস্নখ করেন, ইইউর সঙ্গে সুসম্পর্কের কারণে বাংলাদেশ ইউরোপের বাজারে ৪০০ কোটি ডলারের বাড়তি বাজার সুবিধা ভোগ করছে। তিনি আরো বলেন, এক কোটি ইউরোর কোয়ালিটি সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে ইইউ বাংলাদেশের রফতানি বহুমুখীকরণ, বিদ্যমান বিভিন্ন সেক্টরের পাশাপাশি নতুন নতুন সেক্টরের উদ্ভাবন ও পরীৰা-নিরীৰার ব্যাপারে সহযোগিতা করছে। অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান কমোডর এম ফারম্নক কোয়ালিটি সাপোর্ট প্রোগ্রামের আওতায় জাহাজ নির্মাণ শিল্পের জন্য দৰ জনশক্তি গঠনের ব্যাপারে ইসির সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইফুজ্জামান চৌধুরী বলেন, ইসি রাষ্ট্রদূতের চট্টগ্রাম সফর বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইসির দ্বিপৰীয় বাণিজ্যিক সম্পর্ক আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান শেষে ইসি রাষ্ট্রদূত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের কার্যক্রম পরিদর্শন করেন।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla