মার হাতে পুত্র খুন
নেশাখোর পুত্রকে দাঁড়িয়ে থেকে খুন করালেন মা
।। আবুল খায়ের ।।
ধানমন্ডি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রিয়াজ আহমেদ চৌধুরী ওরফে সুমন (২৮) হত্যাকাণ্ডে তার মা মমতাজ বেগম ও বোন ফারজানা হোসেন এবং তিন খুনি খলিলুর রহমান ও তার ভাই জাকির হোসেন, ফারজানার প্রেমিক প্রসুন কানত্দি পাল ওরফে রনিকে মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে। মায়ের পরিকল্পনায় এবং তার সামনে পুত্র সুমনকে গলা কেটে ও হাত পায়ের রগ কেটে নৃশংসভাবে খুন করা হয়। মাসহ গ্রেফতারকৃত ৫ আসামি হত্যাকাণ্ডের শুরম্ন থেকে শেষ পর্যনত্দ ডিবির কর্মকর্তাদের নিকট স্বীকারোক্তি দিয়েছে। গতকাল রবিবার বিকালে সিএমএম আদালতে গ্রেফতারকৃত জাকির ও রনি সুমন হত্যাকান্ডে নিজেদের জড়িয়ে মমতাজ বেগমের পরিকল্পনায় হত্যাকাণ্ডের পুরো ঘটনা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক একই জবানবন্দি দিয়েছে। এরপর জাকির ও রনিকে জেলহাজতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত মমতাজ বেগম ও তার কন্যা ফারজানা এবং খলিলকে গতকাল রবিবার জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ তিনদিনের রিমান্ডে আনে। গ্রেফতারকৃত ৫ আসামি সিরাজগঞ্জের এক পীরের মুরিদ। গ্রেফতার হওয়ার আগের দিন রনি পীরের দরবারে গিয়ে সুমন হত্যাকাণ্ডের ঘটনা জানান। উত্তরে পীর রনিকে জানান, তুমি মহা অপরাধ করেছো। তুমি আলস্নাহর নিকট ৰমা চাও এবং তিনিই তোমাকে ৰমা করে দিতে পারেন বলে পীর রনিকে পরামর্শ দেন। জিজ্ঞাসাবাদে রনি ডিবির কর্মকর্তাদের এই তথ্য জানায়।
মা একমাত্র পুত্র সনত্দানকে খুন করতে দ্বিধা করেননি। এর নেপথ্যে রয়েছে নেশাগ্রসত্দ পুত্র সুমন মাকে শারীরিক নির্যাতনসহ নানাভাবে হয়রানি করে আসছিল। বাংলাদেশে মা তার সনত্দানকে খুন করার মত ঘটনা সাধারণত ঘটে না।
গত ১৪ মে দিবাগত রাত ৩টায় শ্যামলীস্থ ২ নম্বর রোডের ১২/চ/৪ নম্বর ছয়তলা ভবনের পঞ্চম তলায় নিজ কৰে সুমনকে জবাই করে ও হাত পায়ের রগ কেটে হত্যা করা হয়। পরদিন সুমনের মা মমতাজ বেগম বাদি হয়ে মোহাম্মদপুর থানায় পুত্র হত্যার মামলা দায়ের করেন। এজাহারে খুনিরা অজ্ঞাত বলে উলেস্নখ করেন তিনি। থানা পুলিশ সাতদিনেও এই হত্যার রহস্য উদঘাটন করতে ব্যর্থ হয়। পরে মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে সুমন হত্যা মামলার তদনত্দভার ডিবি পুলিশের নিকট ন্যসত্দ করা হয়।
গত শুক্রবার ডিসি (ডিবি) মোঃ মাইনুল হাসান ও এডিসি (ডিবি) আসাদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে সুমন হত্যা মামলার তদনত্দকারি কর্মকর্তা নাসির উলস্নাহ তদনত্দ কার্যক্রম শুরম্ন করেন। ঐদিনই মোহাম্মদপুরের তাজমহল রোড থেকে জড়িত আসামি প্রসুন কানত্দি পাল ওরফে রনিকে গ্রেফতার করা হয়। সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা ডিবির কর্মকর্তার নিকট স্বীকার করে এবং জড়িত অন্যান্যের নাম ঠিকানাও জানিয়ে দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী অপর দুই অজ্ঞাত আসামি খলিলুর রহমান ও তার ভাই জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। এই তিন আসামি সুমন হত্যাকাণ্ডের পুরো ঘটনা ডিবির কর্মকর্তার নিকট প্রকাশ করে দেয়। সুমন হত্যাকাণ্ডে মূল পরিকল্পনাকারি তার মা মমতাজ বেগম ও সহযোগিতায় ছিল বোন ফারজানা হোসেন বলে তিন আসামি ডিবির কর্মকর্তাদের জানায়।
গ্রেফতারের আগের দিন রনি পীরের নিকট গিয়েছিল। রনির এক শিৰক সুমনদের বাসায় ভাড়া থাকতো। সেখানে সে নিয়মিত যাতায়াত করতো।
তখন থেকে সুমনের বোন ফারজানার সঙ্গে তার পরকীয়া (অবৈধ প্রেম) হয়। তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠে। রনি হিন্দু পরিবারের হলেও ফারজানার প্রেমের টানে সেও পীরের মুরিদ হয় বলে ডিবি পুলিশকে জানায়। রনি বিবিএ পাস করেছে। গ্রেফতারকৃত খলিল ও জাকির সুমনদের বাসভবনের ছয়তলার ভাড়াটে। তারা মাসিক তিন হাজার টাকা ভাড়ায় ঐ বাসায় থাকে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা ও অন্যান্য আলামত ডিবির কর্মকর্তারা উদ্ধার করেন।
গত শনিবার সুমনের মা ও বোনকে গ্রেফতার করা হয়। তারা সুমন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। ঘটনার পর তিন খুনির হাতে সুমনের ব্যবহৃত লেপটপ ও মোবাইল ফোন তুলে দেন মা মমতাজ বেগম। এইগুলোও ডিবির কর্মকর্তারা উদ্ধার করেন। নিহত সুমনের পিতা আমির হোসেন টিএন্ডটি বোর্ডের পরিচালক ছিলেন। ১৯৯৯ সালে কর্মরত থাকা অবস্থায় তিনি মারা যান। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা এবং শ্যামলীর উক্ত বাড়িসহ কয়েক কোটি টাকার সম্পদ রেখে যান।
সুমন হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে তার মা মমতাজ বেগম ডিবির কর্মকর্তাদের জানান, তার পুত্র গত ৪/৫ বছর ধরে মাদকাসক্ত। প্রায় প্রতিদিন নেশার উপকরণ ক্রয় করার জন্য সে তার সঙ্গে দুর্ব্যবহার করে। জোরপূর্বক টাকা আদায় করে নেয়। টাকা দিতে অস্বীকার করলে সুমন তাকে শারীরিক নির্যাতন করতো। মেয়ে ফারজানা হোসেনকে মারধর করতো। সুমনের নির্যাতনের মাত্রা দিনদিন বাড়তে থাকে। অপরদিকে ফারজানা এক ড্রাইভারের পুত্র আকতারম্নজ্জামানকে বিয়ে করে। তার স্বামী প্রবাসে থাকে। এই সুযোগে ফারজানা রনিসহ একাধিক যুবকের সঙ্গে তার অবৈধ সম্পর্ক গড়ে তোলে। সুমন এই বিষয় নিয়ে ফারজানার সঙ্গে দুর্ব্যবহার করে। সুমন শ্যামলীর ছয়তলা বাসভবনটি তার নামে লিখে দেয়ার জন্য মা মমতাজ বেগমকে চাপ দেয়। নেশার উপকরণ ও বাড়ি লিখে দেয়া নিয়েই সুমনের বাড়াবাড়ি ব্যাপক আকার ধারণ করে।
তাকে পুলিশে দিলেও সুমন ছাড়া পাওয়ার পর মা-মেয়েকে খুন করে ফেলবে- এই ভয় গ্রাস করে তাদের। সর্বশেষ হত্যাকাণ্ডের কয়েক মাস পূর্বে সুমন তার মাকে কুরআন শরীফ পড়া অবস্থায় লাথি মেরে ফেলে দেয়। এইসব কারণে মা তার একমাত্র কলিজার ধন পুত্র সুমনকে হত্যা করার সিদ্ধানত্দ নেন। হত্যার এই পরিকল্পনা মেয়ের প্রেমিক রনি ও ছয়তলার ভাড়াটে খলিল ও জাকিরকে জানান হয়। তাদেরকে হত্যা করার দায়িত্ব দেন কিভাবে সুমনকে হত্যা করা হবে। সেই বিষয়টিও মমতাজ বেগম বলে দেন।
পরিকল্পনা অনুযায়ী ঘটনার রাতে রনি, জাকির ও খলিলদের বাসায় অবস্থান নেয়। রাত ২টার পর মমতাজ বেগম তিন খুনিকে বাসায় নেন। ঐ সময় পুত্র সুমনের কৰের দরজা বন্ধ ছিল। মমতাজ বেগম দরজা নাড়া দিলে পুত্র সুমন ভিতর থেকে জানতে চায় মা তোমার কি হয়েছে। উত্তরে মমতাজ বেগম বলেন, বাবা আমার বুক ব্যথা করছে। তুমি দরজা খুলো। মায়ের কথা শুনেই সুমন দরজা খোলার সঙ্গে সঙ্গে তিন খুনি কৰে প্রবেশ করে। সুমনকে তারা ঝাপটে ধরে মেঝেতে ফেলে দেয়। খলিল দুই হাত-মাথা চেপে ধরে। দুই পা রনি ধরে রাখে। মা মমতাজ বেগম পুত্র সুমনের মুখে স্কচটেপ লাগিয়ে দেন। এরপর জাকির সুমনের গলায় ছোরা চালায়। জবাই করার পর দেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এরপর মমতাজ বেগম পুত্র সুমনের বুকে মাথা রেখে দেখেন যে, পুত্র এখনও জীবিত। তিন খুনিকে মমতাজ বলেন, সুমনতো এখনও মরেনি। পরে তিন খুনি সুমনের হাত-পায়ের রগ কেটে তার মৃতু্য নিশ্চিত করে। তিন খুনির হাতে মমতাজ বেগম সুমনের লেপটপ ও মোবাইল ফোনটি তুলে দেন। মমতাজ বেগম ডিবির কর্মকর্তার নিকট সুমনের হত্যা করার লোমহর্ষক কাহিনী জানান। ঐ সময় অনেকে চোখের পানি ধরে রাখতে পারেনি।
- Forums:
JUST VIEWED
Last viewed:
- Some Personal thoughts ( Reposted from e-mela for test)
- Chinese Treatment
- Interesting time to be in Bangladesh, says new AFP bureau chief
- এস এস এন্টারপ্রাইজ এবং ছহুল-ছয়ফুল মিয়াদের রাজনীতি - WatchDog
- The Sugar-coated Poison
- বিশেষ অনুরোধ!!!
- She forgot about pre 1/11
- Arab Sheiks’ new strategy – Education City in Qatar
- Economy Stupid...
- A Picture speaks...
- Rule of Politics BD style
- Baloon Fiesta
- পলাতক ৬ খুনির মার্জনা নাকচ হলে ফাঁসি কার্যকর হবে
- গ্রেপ্তারের পর সোমবার প্রথম কাঠগড়ায় দাঁড়াচ্ছেন খালেদা
- জানার শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই......
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে...
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 1 day ago - আমিও
3 weeks 2 days ago - about canada immigration
4 weeks 2 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 4 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 4 days ago - হুম!
5 weeks 8 hours ago - ধন্যবাদ...
5 weeks 8 hours ago - Its really a great invention.
5 weeks 2 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 19 hours ago - Not fair!
6 weeks 2 days ago





Post new comment