Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

জানার শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই......

ব্র্যাকের প্রশিক্ষণ চাননা প্রাথমিক শিক্ষকরা

Sat, May 24th, 2008 8:27 pm BdST
ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থা ব্র্যাকের অধীনে ৩০টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।

এই দাবিতে সমিতি আগামী ২৬ ও ২৮ মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবে।

সরকারি প্রাথমিক শিক্ষকদের সংগঠনটি বলেছে, ব্র্যাক নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মান উন্নয়নে ব্যর্থ। সেক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের মান উন্নয়নে তাদের দিয়ে সাফল্য অর্জনের প্রশ্নই আসে না।

শনিবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান সমিতের পক্ষে এক লিখিত বক্তব্যে বলেন, "ব্র্যাক একটি বেসরকারি সংস্থা, তাদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগ্যতা সম্পন্ন, প্রশিক্ষণপ্রাপ্ত ও উচ্চ শিক্ষিত শিক্ষকদের প্রশিক্ষণ, মনিটরিং ও সুপারভিশন করার দায়িত্ব দেওয়া মোটেই সমীচীন নয়।"

সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে সমিতি আগামী ২৬ মে জেলা পর্যায়ে জেলা প্রশাসকের মাধ্যমে এবং ২৮ মে উপজেলা নিবার্হী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেবে বলেও জানান তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ৫ মার্চ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৩ মার্চের পৃথক পৃথক আদেশে ৩০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়কে ব্র্যাকের নিয়ন্ত্রণে প্রশিক্ষণ, সুপারভিশন ও মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা কাজী আ. কা. ফজলুল হক, সহ-সভাপতি মনোয়ারা বেগম, মুহিব উদ্দিন চৌধুরী, আবুল বাসার প্রমুখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/জিএনএ/২০২১ ঘ.

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla