Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

কালো সূর্য্যের কালো রাতের কালো সন্তানেরা...

চবির সহকারী প্রক্টরকে লাঞ্চিত করায় শিবিরকর্মী বহিষ্কার

Thu, May 22nd, 2008 8:35 pm BdST
চট্ট্রগ্রাম, মে ২২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপাচার্য অধ্যাপক ড. এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।

গত ৩ মে দুপুর সাড়ে ১২টার দিকে সহকারী প্রক্টর ও রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক মোহাম্মদ আলম চৌধুরীর উপর ছাত্রশিবিরের কর্মী ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাকসুদুর রহমান অর্তকিতে হামলা চালান। ছাত্রশিবির কর্মী সহকারী প্রক্টরের শার্টের কলার চেপে ধরে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে তাকে মেঝেতে ফেলে দেন। এতে তিনি মাথায় এবং পিঠে আঘাত পান।

আর এ ঘটনার পর ৪ মে সিন্ডিকেটের জরুরি সভায় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আতিকুর রহমান এবং আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেনকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি বৃহস্পতিবার সিন্ডিকেটে প্রতিবেদন পেশ করে।

বিশ্ববিদ্যালয় সিনেট এবং সিন্ডিকেট সদস্য একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তদন্ত কমিটির প্রতিবেদনে সহকারী প্রক্টর মোহাম্মদ আলম চৌধুরীর ওপর হামলা ঘটনায় মাকসুদুর রহমানের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। এ কারণে সিন্ডিকেটের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩০ ঘ.

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla