Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

হে আমাদের ছাত্র......হে আমাদের শিক্ষা!

রাজধানীতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষ, ভাঙচুর

Sun, May 25th, 2008 10:32 pm BdST
ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় রোববার এশিয়ান ইউনিভার্সিটি ও শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শিক্ষার্থীরা একে-অপরের ক্যাম্পাসে ভাঙচুরও করেছে।

পুলিশ জানিয়েছে, এশিয়ান ইউনিভার্সিটির এক ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে এ ঘটনা ঘটে।

পুলিশের উত্তরা অঞ্চলের উপ-কমিশনার খন্দকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র মেহেদী হাসান চৌধুরী রানার বোন এশিয়ান ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের ছাত্রী। এশিয়ান ইউনিভার্সিটির কিছু ছাত্র বেশ কিছুদিন ধরে রানার বোনকে উত্যক্ত করছিল। এতে বাধা দেওয়ায় গত ২০ মে রানাকে বেদম মারধর করা হয়।

রানা গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

পুলিশ উপ-কমিশনার জানান, রোববার সকালে রানার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। একপর্যায়ে একদল শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু সংখ্যায় কম হওয়ায় এশিয়ান ইউনিভার্সিটির ছাত্ররা তাদের উল্টো মারধর করে তাড়িয়ে দেয়।

পরে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শতাধিক ছাত্র সংঘবদ্ধ হয়ে এশিয়ান ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসে হামলা চালায়। তারা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে ভাঙচুর চালায় ও অগ্নিসংযোগ করে। পরে এশিয়ান ইউনিভার্সিটির ছাত্ররাও শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে পাল্টা হামলা চালায়। তারা ইউনিভার্সিটির ডিজাইন সেন্টার, আর্ট গ্যালারি ও গ্রন্থাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।

এশিয়ান ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, "শান্ত মারিয়ামের ছাত্ররা ক্যাম্পাসের একাডেমিক ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আমরা শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।"

অন্যদিকে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ছাত্র ও শিক্ষাবিষয়ক পরিচালক অবসরপ্রাপ্ত কর্নেল অনন্ত কর বলেন, "বিষয়টি খুবই দুঃখজনক।"

তিনি দাবি করেন, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থীদের হামলায় তার বিশ্ববিদ্যালয়ের ডিজাইন সেন্টার, আর্ট গ্যালারি ও লাইব্রেরির ব্যাপক ক্ষতি হয়েছে। এতে কমপক্ষে কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি কর্তৃপক্ষও মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এলএইচ/এএনএস/এএল/জেকে/এমএইচবি/২২২৬ ঘ.

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla