সমসাময়িক............
দেশের চলমান রাজনৈতিক কাঠামো, ধারা, এবং এর ধারক-বাহকদের সাংস্কৃতিতে বড়ধরনের পরিবর্তন না এনে ১/১১'এর আগের অবস্থায় ফিরে না যাওয়ার তাগাদা অনেকটা বাংলা সিনেমার সস্তা সংলাপের মত শোনায়। এ পর্য্যন্ত কোন রাজনীতিবিদকে দেখা যায়নি বিবেকের তাড়নায় নিজের অপরাধ না হোক, আন্তত ব্যর্থতার দায় স্বীকার করে রাজনীতি হতে সড়ে দাড়াতে। তাহলে আমাদের কি মেনে নিতে হবে গত ৩৭ বছর আমাদের রাজনীতিবিদ্দের নৈতিকতার কোন স্খলন ঘটেনি? বাংলাদেশের ১৫০ মিলিয়ন জনসংখ্যা এবং এর প্রাকৃ্তিক সম্পদ খুবই সীমিত। বিশ্ব বানিজ্য ব্যবস্থায় চলছে বিপদজনক মেরুকরন এবং পাশাপাশি জ্যামিতিক হারে বাড়ছে ভোগ্যপন্য সহ যাবতীয় পন্যের মূল্য। আমরা কতটা প্রস্তূত বিশ্বায়নের এ নতুন বাস্তবতার সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে? বিগত দু দশকে বিশ্ব রাজনীতিতে এক ধরনের গুনগত বিপ্লব ঘটে গেছে, যার কারনে রাজনীতির মাপকাঠি এখন আর ফিদেল কাস্ট্রোর জ্বালাময়ী ভাষন দিয়ে মাপা হয়না, তার জন্য চাই অর্থনৈতিক দিক নির্দেশনা এবং এর সফল বাস্তবায়ন। দুখঃজনক হলেও সত্য, আজ পর্য্যন্ত বাংলাদেশের কোন রাজনৈতিক দল তাদের আগামী প্রজন্মের জন্য অর্থনৈতিক কোন কর্মসূচী ঘোষনা করতে পারেনি এবং এ ধরনের কোন কর্মসূচী আদৌ তাদের আছে কিনা তার কোন প্রমানও দিতে পারেনি। ব্যক্তি পূজার বেদীতে স্থায়ী আসন গেড়ে রাজনীতিকে শাষন করার প্রবনতা আধূনিক বিশ্বে একেবারেই অচল। বাংলাদেশ তেমনি এক ফাদে আটকে গেছে যেখান হতে উদ্বার পেতে হলে চাই সাহসী কিছু পরিবর্তন। রাজনীতি হতে র্দুবৃত্তদের নির্বাসন তেমনি এক কাজ, যার অসফল বাস্তবায়ন জাতি হিসাবে আমাদের ঠেলে দেবে গভীর সংকটে। পৃ্থিবীর অন্যতম দরিদ্র দেশ এবং র্দুনীতিতে বিশ্ব সেরা, এ বাস্তবতার আলোকে আমাদের রাজনীতিকে বিচার করতে হবে। এবং এর সাফল্য-ব্যর্থতার শতকরা ১০০ ভাগই বর্তাবে রাজনীতিবিদ্দের উপর।
বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে অতীতের মহিমা গেয়ে নিজেদের অপরাধ এবং ব্যর্থতা ধামাচাপা দেয়ার চেস্টা অনেকটা ভাড়ামীর পর্য্যায়ে চলে যায়, এ সহজ সত্যটুকু বুঝিয়ে দেবার মত সৎ সাহসের অভাব আজ বাংলাদেশের প্রতি ঘরে। আমাদের সমস্যা হতে উত্তরনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপুর্ন কাজ হবে রাজনীতিকে র্দুবৃত্তায়নের হাত হতে মুক্ত করা। হাসিনা, খালেদা, নিজামী আর এরশাদদের মত চিহ্নিত তস্করদের হাত হতে দেশকে মুক্ত না করে ১/১১'র চেতনা, সাফল্য আর ব্যর্থতা নিয়ে কথা বলা অনৈতিকতার শামিল।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- In Bangladesh...
- সীমান্তের এপার ওপার (ওপার) পর্ব ৬
- আশা
- Whenever you have a bad day...
- অপ্রদর্শিত অর্থ না চুরির ফসল?
- 'আমার মুক্তি আলোয় আলোয়' - ২
- কেন সেক্টর কমান্ডারদের দাবী কোন দিনও পুরন হবে না ?
- happy life around the globe
- A warm welcome to Robinhood
- Check your connection speed...
- Some Personal Thoughts
- Student Politics
- Zia family and their honeymoon in jail
- Bangladesh poised for record rice output: FAO
- সত্রী, কন্যা, পুত্রসহ মেয়র খোকার বিরুদ্ধে দুদকের মামলা
Latest Blogs
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
- একজন বিচারক ও এক রাতে ১ কোটি আয়ের কেচ্ছা!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
3 days 14 hours ago - আমিও
2 weeks 4 days ago - about canada immigration
3 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
3 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
3 weeks 6 days ago - হুম!
4 weeks 2 days ago - ধন্যবাদ...
4 weeks 2 days ago - Its really a great invention.
4 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
5 weeks 3 days ago - Not fair!
5 weeks 4 days ago





Post new comment