Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

Help us to catch him....


একে ধরিয়ে দিন!

Haji Selim's Photo

অবৈধ প্রায় ২৭ কোটি টাকা বাজেয়াপ্ত

সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের দায়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা, সাবেক সাংসদ হাজি সেলিমকে ১৩ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। আদালত হাজি সেলিমকে ১০ লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

অবৈধ সম্পদ অর্জনে তাঁকে সহযোগিতা করার অপরাধে আদালত তাঁর স্ত্রী গুলশান আরাকেও তিন বছরের কারাদন্ড দেন। তাঁর স্ত্রীকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাভোগের আদেশ দেন আদালত।

জাতীয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গতকাল রোববার এ রায় ঘোষণা করেন। বিচারক তাঁর রায়ে এ দম্পতির অবৈধভাবে অর্জিত প্রায় ২৭ কোটি টাকার সম্পদ রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্তেরও আদেশ দেন। রায়ে বলা হয়, অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে হাজি সেলিমকে ১০ বছর এবং সম্পদের তথ্য গোপন করার অপরাধে তিন বছর কারাদন্ড দেওয়া হলো। একই সঙ্গে হাজি সেলিমকে এ অবৈধ সম্পদ অর্জনে সহযোগিতা করায় এবং এ সম্পদ দখলে রাখায় তাঁর স্ত্রী গুলশান আরাকে তিন বছরের কারাদন্ড দেন আদালত। আদালত তাঁকে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাঁকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।

বিচারক তাঁর রায়ে দম্পতির অবৈধভাবে অর্জিত ২৬ কোটি ৯২ লাখ আট হাজার টাকার সম্পদ আইনানুগভাবে রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্তের আদেশ দেন। সাজাপ্রাপ্ত এ দম্পতি পলাতক। আইনজীবীরা জানান, তাঁরা আত্মসমর্পণ করলে বা গ্রেপ্তার হওয়ার পর থেকে তাঁদের ক্ষেত্রে এ রায় কার্যকর হবে।

আদালত সুত্র জানায়, দুর্নীতি দমন কমিশন−দুদকের সহকারী পরিচালক মুহম্মদ মাহবুবুল আলম গত বছরের ২৪ সেপ্টেম্বর লালবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় হাজি সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ বছরের ১ এপ্রিল এ মামলায় দুদকের উপপরিচালক মোহাম্মদ আবু সাঈদ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, হাজি সেলিম জ্ঞাত আয়-বহির্ভুতভাবে প্রায় ২৬ কোটি ৯২ লাখ আট হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে তিনি দুদকে দাখিল করা তাঁর সম্পদ বিবরণীতে প্রায় ১০ কোটি চার লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। অভিযোগে বলা হয়, এ সম্পদ অর্জনে তাঁকে সহযোগিতা করেছেন তাঁর স্ত্রী গুলশান আরা বেগম। হাজি সেলিম তাঁর সম্পদ বিবরণীতে মোট প্রায় ৫৯ কোটি ৩৭ লাখ টাকার হিসাব বিবরণী দাখিল করেছিলেন।

সূত্রঃ ই-মেলা

 

 

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla