Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!

Awami League
ক্ষমতার রাজনীতিতে সরকার ও বিরোধীদলের ভূমিকা এবং এদের পারস্পরিক সম্পর্ক যে কোন দেশেই এখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তিক্ত। প্রেক্ষাপট ভিন্ন হলেও গড় বিবেচনায় এর অন্যতম কারণ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। এ ধরণের মন্দা কেবল বাজারকেই প্রভাবিত করছে না, বরং প্রভাবিত করছে রাজনীতি সহ সামাজিক জীবন। অনিশ্চিত বাজার কাঠামো পৃথিবীর দেশে দেশে অস্থিরতা বাড়াচ্ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক অসহিষ্ণুতা। নভেম্বরের প্রেসিডেনশিয়াল নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে যা ঘটছে তা এক কথায় অভাবনীয় ও নজিরবিহীন। পুঁজির অবাধ বিকাশ তত্ত্বের উপর দাঁড়ানো মুক্ত বাজার অর্থনীতিতেও কথা উঠছে সম্পদের অসম বন্টন ও সামাজিক বৈষম্য নিয়ে। কেবল মুখ আর কলমে থেমে না থেকে এসব কথা এখন বেরিয়ে পরছে দেশটার মাঠে ময়দানে। মানুষ অনন্যোপায় হয়ে রাস্তায় নামছে...

ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ

Khaleda Zia
কথিত ক্যু'র আইডিয়াটা যাদের মগজে জন্ম তাদের সবাইকে মোবারকবাদ। ব্রিলিয়ান্ট আইডিয়া। সবচেয়ে বেশি প্রশংসনীয় এর সময় ও প্রেক্ষাপট। ভারতীয়দের নজিরবিহীন ঔদ্ধত্য আর দেশ শাসনের আকাশ ছোয়া ব্যর্থতার প্রেক্ষাপটে আবুল হাবুল মন্ত্রী সহ সরকার প্রধানের চামড়া বাচাতে প্রয়োজন ছিল নতুন কোন থিওরির। গৃহপালিত উজির, নাজির কোতোয়াল আর ডাজ্ঞাদের প্রথাগত হুক্কাহুয়া অনেকটাই অকেজো আসছিল। মাঠের সৈনিক হানিফ আর কলম সৈনিক আগাচৌদের তর্জন, গর্জন আর তৈলমর্দনও ভেতো আসছিল আর্থ-সামাজিক বাস্তবতায়। বিচার ব্যবস্থার কাধে বন্দুক রেখে অবশিষ্ট প্রতিপক্ষকে নির্মূল করার অসীম দিগন্ত উন্মোচন করে দিয়েছে এই ক্যু থিসিস। ইতিমধ্যেই হুক্কাহুয়া শুরু হয়ে গেছে...

ক্যুর আসল উদ্যোক্তা খালেদা জিয়া আর তারেক জিয়া।

নির্বাচনের আগেই আশাকরি এই দুই জিয়ার কারাবাস নিশ্চিত করবে বাংলা সিনেমার ক্যু কাহিনী। মোবারকবাদ। যব ওয়েল ডান!!!

দ্যা ডে আফটার

Sheikh Hasina and her family
বাংলায় একটা কথা আছে, ’অভাবে স্বভাব নষ্ট’। ৫৪ হাজার বর্গমাইল এলাকার ১৫ কোটি (নাকি ১৭?) মানুষ আমরা। অভাবটা এখানে ন্যাচারাল। স্বভাবের নিয়ামক শক্তি যদি অভাব হয় তাহলে আমাদের স্বভাব বৈধ ভাবেই নষ্ট। নষ্টের মুখায়ব দেখতে আজকাল আমাদের আর বাইরে যেতে হয়না, নষ্টই কড়া নাড়ে আমাদের দরজায়। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নষ্টকে আমরা বরণ করি এবং মেনে নেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে। নষ্টের বলি হয়ে আমরা প্রাণ হারাচ্ছি। প্রাণ হারাচ্ছি মাঠে, ঘাটে, হাটে, রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, সংসদ ভবনে, সীমান্তে। এক কথায় মৃত্যু আমাদের ডাল ভাত। আসল ডাল ভাতের নিশ্চয়তা জটিল হয়ে...

ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প

Bangladesh

সকালটা কেমন যেন অন্যরকম মনে হল ছ্যারছ্যারের কাছে। রাতে ভাল ঘুম হয়নি তার। প্রতিরাতের মত দুঃস্বপ্ন আজও পিছু ছাড়েনি। মধ্যরাত হতে বিছানায় এপাশ ওপাশ করেছে কেবল। ফজরের নামাজেও যাওয়া হয়নি আজ। অন্ধকারকে এমনিতেই ভয় পায় ছ্যারছ্যার, তার উপর যোগ হয়েছে অবিশ্বাস্য রকম কুয়াশা। শীতকালটা বলতে গেলে ঘরে বসে কাটাতে হচ্ছে তাকে। কোথায় যেন থমকে গেছে তার জীবন। গেল একটা বছর এক রাতের জন্যেও ভাল করে ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলে সামনে এসে দাড়ায় চেনা একটা মুখ। রক্তমাংস হীন কঙ্কালের মত অদ্ভুত চোখে তাকিয়ে থাকে তার দিকে, কি যেন জিজ্ঞেস করতে চায়...

ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...

Bangladesh Awami League
লেখাটা যখন লিখছি গাড়ি বহর নিয়ে চট্টগ্রামে শোডাউন করছেন বিরোধী দলের নেত্রী। রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসাবে গোটা বাংলাদেশকে এধরণের শোডাউনের আওতায় আনা হয়েছে ইতিমধ্যে। বলা হচ্ছে এটা হবে রাজনৈতিক সাংস্কৃতির নতুন সংযোজন রোডমার্চের শেষ পর্ব এবং এরপর আসবে সরকার পতনের ডাক ও এতদসংক্রান্ত নতুন কর্মসূচী (ইতিমধ্যে দেয়া হয়েছে)। যারা বিরোধী রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত তাদের জন্যে নিশ্চয় এটা একটা খবর এবং চাইলে এ নিয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতির নতুন অধ্যায় লিখতে পারবেন। কিন্তু আমার মত দেশীয় রাজনীতিকে যারা ক্ষমতা কুক্ষিগত করার আন্তপারিবারিক লড়াই হিসাবে দেখতে অভ্যস্ত তাদের জন্যে এসব কোন খবর নয়, বরং ক্ষমতার সিঁড়ি ডিঙ্গবার নয়া কৌশল মাত্র। খালেদা জিয়ার...

Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...

Bangladesh
’সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং’, উইকএন্ড সকালটা এমন একটা চমৎকার বানী দিয়ে শুরু হবে ভাবতে পারিনি। নব বর্ষের শুরু হতে একটার পর একটা ভাল খবর পাচ্ছি। মন মেজাজ এমনিতেই ছিল ফুরফুরে। তার উপর এমন একটা চমৎকার বানী, এ যেন অঝোর বর্ষন শেসে সূর্যের উঁকিঝুঁকি। হতে পারে অনেকের জন্যে বানী, কিন্তু আমার বেলায় তা গোটা জীবনের প্রতিচ্ছবি, আয়নায় দেখা নিজের জীবন। যাপিত জীবনের সবটাই বোধহয় কাটিয়ে দিয়েছি এমন একটা স্বপ্নকে সেন্টার অব গ্রাভিটি বানিয়ে, ’ছেড়া কাঁথায় বাস কর এবং স্বপ্ন দেখ লাখ টাকার’। সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনি শেষে দিনান্তে ঘরে ফিরে জীর্ণ আর মলিন বিছানাটায় শুয়ে কতই না অসম্ভব স্বপ্ন দেখেছি। অথচ বিছানার কয়েক ক্রোশ...

একজন বিচারক ও এক রাতে ১ কোটি আয়ের কেচ্ছা!

Bangladeshi
এক রাতে কোটিপতি বনতে চাইলে আপনাকে হয় জুয়া খেলতে হবে অথবা বড় ধরণের কোন অপকর্মের সাথে নিজকে জড়াতে হবে। স্টকমার্কেট অথবা ব্যবসায়িক লেনদেন হতেও কোটি টাকা আয় সম্ভব যদি তা হয় দিনের বেলা। কিন্তু প্রসঙ্গ যেহেতু এক রাতের, সংগত কারণে মাধ্যম দুটোকে বাদ দিতে হচ্ছে। কিন্তু এসবের বাইরে গিয়ে সামান্য বেতনের চাকরী করেও যে এক রাতে কোটিপতি বনা যায় তার বিশ্ব রেকর্ড করলেন বাংলাদেশের জনৈক বিচারক। আসুন পরিচিত হই এই ভাগ্যবান বিচারকের সাথে এবং অভিনন্দন জানাই দেশের বিচার ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্যে...

JUST VIEWED

Last viewed: