নিউইয়র্কে মদিনা মসজিদে চুরির সময় হাতেনাতে গ্রেফতার হলো বাংলাদেশী রাহেল হাকিম
এনা, নিউইয়র্ক থেকে
নিউইয়র্ক সিটির ডাউন টাউন ম্যানহাটনে মদিনা মসজিদের দান বাক্স থেকে দীর্ঘদিন যাবত অর্থ চুরির দায়ে ১৯ জানুয়ারি প্রত্যুষে রাহেল হাকিম (২৫)নামক এক বাংলাদেশিকে পুলিশ গ্রেফতার করেছে। ডলার চুরির সময় হাতে-নাতে ঘটেছে গ্রেফতারের এ ঘটনা এবং মুহূর্তেই তা কম্যুনিটিতে ছড়িয়ে পড়লে ছি: ছি: ধ্বনি পড়ে সর্বত্র। গ্রেপ্তারকৃত রাহেলের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। এর আগেও সে চুরির ঘটনায় কয়েক দফা গ্রেফতার হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
মদিনা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন এনাকে জানান, দানবাক্স থেকে অনেক দিন ধরেই ডলার চুরি হচ্ছিল। বিষয়টি আমাদের সকলকেই বিচলিত করে। এক সময় আমরা ভিডিও ক্যামেরা পরীক্ষা করে পরিস্খিতি উদঘাটনে সক্ষম হলেও চোরকে হাতে-নাতে ধরার অপেক্ষায় ছিলাম। সে সুযোগটি ঘটলো ১৯ জানুয়ারি ভোর রাতে। চুরির ঘটনাটি ভিডিওতেও ধারণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে তাকে পুলিশ স্টেশনে নিয়ে গেছে হাতকড়া পরিয়ে। তিনি বলেন, ঘটনাটি এতই দু:খজনক এবং লজ্জাজনক যে কাউকে বলাও যায় না। কিন্তু মসজিদের এহেন ঘটনা বেশিক্ষণ গোপন রইলো না। মুসল্লিদেরও মুখে মুখে তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। আমি দোয়া করছি, আল্লাহ যেন তাকে ভাল হবার সুমতি দেন।
জানা গেছে, গত মে মাস থেকেই মনে হচ্ছিল দান বাক্সে ডলারের পরিমাণ কমে যাচ্ছে। কমিটির সকলকে বিষয়টি ভাবিয়ে তোলে। অবশেষে মসজিদের সিসিটিভি পরীক্ষা করা হয়। দেখা যায়, গভীর রাতে মসজিদ ভবনের সদর দরজা দিয়ে কেউ ভেতরে ঢুকে ফায়ার এস্কেপ বেয়ে দোতলায় মসজিদের জানালা পর্যন্ত্ত উঠে এবং জানালা খুলে মসজিদের ভেতরে প্রবেশ করে। এরপর দান বাক্সের তালা খুলে সামান্য কিছু রেখে অবশিষ্ট অর্থ চুরি করা হয়। মে মাসের ৫ তারিখে এ ব্যাপারে নিকটস্থ পুলিশ স্টেশনে বিষয়টি লিখিতভাবে অবহিত করা হয়। পুলিশ প্রশাসন থেকে ঘটনাটি পর্যবেক্ষণের নির্দেশ দেয়া হয় এবং ওঁৎ পেতে বসে থাকতে বলা হয় হাতেনাতে চোরকে ধরার জন্য। কিন্তু চোর এতই চতুর যে টেকনিক পাল্টাতে থাকে। অক্টোবর, নভেম্বর এবং চলতি জানুয়ারি মাসের ৫ তারিখে আরো ৩ বার সে চুরি করে। অবশেষে কমিটির পক্ষ থেকে রাত-দিন ২৪ ঘন্টা বিষয়টি মনিটরিংয়ের উদ্যোগ নেয়া হয়। সে অনুযায়ী ১৮ জানুয়ারি সোমবার দিবাগত রাত ২.৪৩ মিনিটে মসজিদের ইমাম ভিডিওতে দেখতে পান চোরকে। সাথে সাথে ফোন করা হয় সভাপতি নাসিরউদ্দিনকে। জনাব নাসির ফোন করেন পুলিশ স্টেশনে। ৫ মিনিটের মধ্যে সকলে ঘেরাও করেন মসজিদ ভবন এবং ভেতরে দেখতে পান বাক্স থেকে চাঁদার অর্থ চুরি করছে রাহেল হাকিম। পাকড়াও করা হয় তাকে। ৯ নম্বর প্রেসিঙ্কটে দায়েরকৃত অভিযোগ নম্বর হচ্ছে ২০০৯- ০২৩৬৯।
পুলিশের উদ্ধৃতি দিয়ে জনাব নাসির এনাকে আরো জানান, ব্রঙ্কসে তার মা-বাবা-আত্মীয়-স্বজন বসবাস করেন। কিন্তু তাদের সাথে রাহেল হাকিম থাকে না। এর আগে সে কয়েকবার গ্রেফতার হয়েছিল চুরির দায়ে। প্রসঙ্গত উলেখ্য যে, নিউইয়র্ক সিটিতে বাংলাদেশীদের পরিচালনাধীন কয়েকটি মসজিদের দানবাক্স থেকে এর আগেও বিপুল অর্থ চুরি হয়েছে। কিন্তু কাউকে হাতেনাতে গ্রেফতার করা সম্ভব হয়নি।
http://www.khabor.com/news/prabash/01/prabasher_news_01212010_0000003.htm
- Forums:
JUST VIEWED
Last viewed:
- নববর্ষে ডঃ মোহম্মদ ইউনুসের বানী - ২০১০ সাল হোক দিনবদলের বছর
- চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশসহ গ্রেপ্তার ৭
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে আহত ১০
- সম্মেলন শুভেচ্ছা, বিএনপি!
- ইন্টারনেটের ফাঁদে চলছে প্রতারণা, বিকৃতি
- Bangladesh to get $100 mln loan for clean energy
- কি হচ্ছে পাকিস্থানে?
- যেখানে মানবতা নির্বাসিতঃ ককো-৪
- শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গাড়ি ভাঙচুর করেছে
- হায়রে সোনা! এখানেও ভেজাল!!!
- ‘বেগম জিয়ার ‘চুরির শাসনামলে’ কোটি কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে তারেকের বিরুদ্ধে: লন্ডন ইকনোমিস্টের মন্তব্য
- লাদেনের মেয়েকে তেহরান ছাড়ার অনুমতির আহ্বান
- Calling all Bangladeshis...
- Mujib's killers must hang: SC
- দ্যা ডে আফটার
Latest Blogs
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
- একজন বিচারক ও এক রাতে ১ কোটি আয়ের কেচ্ছা!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
3 days 11 hours ago - আমিও
2 weeks 4 days ago - about canada immigration
3 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
3 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
3 weeks 6 days ago - হুম!
4 weeks 2 days ago - ধন্যবাদ...
4 weeks 2 days ago - Its really a great invention.
4 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
5 weeks 2 days ago - Not fair!
5 weeks 4 days ago





Post new comment