Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

Feed aggregator

কম দামের ডাল বেশি দামে কিনছে টিসিবি

বাজারে যখন ডালের দাম কমতে শুরু করেছে, টিসিবি সে সময় বেশি দামে ডাল কেনা শুরু করেছে। যারা কম দামে ডাল সরবরাহ করতে চেয়েছিল, তাদের বাদ দিয়ে বেশি দামে আরেকটি প্রতিষ্ঠান থেকে এই ডাল কেনা হচ্ছে। দেশে খুচরা বাজারে এখন ৮০ টাকা কেজি দরে ডাল পাওয়া যাচ্ছে। আর সরকার সেই ডালই কিনছে ১০০ টাকায়। সরবরাহকারী প্রতিষ্ঠান আমদানি করে নয়, স্থানীয় বাজার থেকে সেই ডাল সংগ্রহ করে রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) দিচ্ছে। এর ফলে সরকারের অর্থ গচ্চা গেলেও লাভবান হচ্ছে সরবরাহকারী প্রতিষ্ঠানটি। দানিয়া জামান অ্যান্ড ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানের...

কিডনি রোগে আক্রান্ত ১ কোটি ৮০ লাখ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে গতকাল বুধবার রক্ত পরিশোধন (ডায়ালাইসিস) করা হচ্ছিল গৃহবধূ রুখসানা বেগমের (৩৫)। রাজধানীর হাজারীবাগ এলাকার এই গৃহবধূর দুটি কিডনিই বিকল। তাঁর স্বামী নূরুল আমিন জানান, ২০০৭ সাল থেকে রুখসানার ডায়ালাইসিস করানো হচ্ছে। আগে বেসরকারি হাসপাতালে করালেও খরচে কুলাতে না পারায় সরকারি হাসপাতালে এসেছেন। তিনি জানান, এখানকার সেবার মানও ভালো। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের হিসাবে, দেশে রুখসানার মতো দুটি কিডনি বিকল হওয়া রোগীর সংখ্যা প্রায় ৪০ হাজার। কিডনির কোনো না কোনো রোগে ভুগছে এমন মানুষের সংখ্যা প্রায় এক কোটি ৮০ লাখ। তবে এ নিয়ে...

বান্দরবানে বাতিল ইজারা গোপনে পুনর্বহাল?

বান্দরবানে ইজারা বাতিল হওয়া রাবার ও হর্টিকালচারের ভূমি আবার ইজারা দেওয়া শুরু হয়েছে। সরকারি নির্দেশ না থাকা সত্ত্বেও জেলা প্রশাসক নিজেই কিছুটা গোপনীয়তার সঙ্গে তা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট উপমন্ত্রী বলেছেন, ঊর্ধ্বতন মহল থেকে এ ব্যাপারে কোনো নির্দেশ দেওয়া হয়নি এবং স্থানীয় প্রশাসন তা করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। জেলার বাইরের মানুষের কাছে দেওয়া ভূমির ইজারা বাতিলের কাজ শেষ হওয়ার আগেই পুনর্বহাল কার্যক্রমে স্থানীয় নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। এটি ভূমিবিরোধকে আরও জটিল করবে বলে মনে করেন স্থানীয় নেতারা। বান্দরবান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে,...

মালিক-শ্রমিকদের নামে বেপরোয়া চাঁদাবাজি

রাজধানীর বাস টার্মিনাল ও বাসস্ট্যান্ডগুলোতে প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে মালিক-শ্রমিক সমিতির চাঁদাবাজি চলছেই। গত এক বছরে চাঁদা আদায়ের কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে বেশ কয়েকবার সংঘাত হয়েছে। চাঁদাবাজির প্রতিবাদে গত ছয় মাসে মালিকেরা দুবার রাজধানীতে বাস চলাচল বন্ধ করে দেন। সর্বশেষ গত মঙ্গলবার মিরপুর এলাকায় জোর করে চাঁদা আদায়ের অভিযোগ করে কাউন্টারভিত্তিক বাস পরিচালনাকারীরা গতকাল বুধবার থেকে টানা ধর্মঘটের ডাক দেন, যদিও তা প্রথম দিনই প্রত্যাহার করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথম দিকে বড়...

নভেম্বরে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

এ বছর নভেম্বরের প্রথম সপ্তাহে ২০১০ সালের অষ্টম শ্রেণীর বার্ষিক ও বৃত্তি পরীক্ষা একীভূত করে এসএসসি পরীক্ষার আদলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষায় প্রায় ১৯ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে গতকাল বুধবার অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিয়ন্ত্রণে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণীতে স্কুল ও মাদ্রাসার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত প্রতি বিষয়ে...

র‌্যাব সদস্য ১০ মাস নিখোঁজ

র‌্যাবের সদস্য নূর নবী চৌধুরী প্রায় সাড়ে ১০ মাস নিখোঁজ। তাঁকে উদ্ধারের দাবি জানিয়েছেন তাঁর মা ও স্ত্রী। গতকাল বুধবার ঢাকায় তাঁরা সংবাদ সম্মেলনে বলেন, র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারে দ্বারে তাঁরা ঘুরেছেন, আকুতি জানিয়েছেন নূর নবীকে উদ্ধারের জন্য। কিন্তু আশানুরূপ কোনো সহযোগিতা পাননি। কনস্টেবল নূর নবীর স্ত্রী ইয়াসমিন আক্তারের অভিযোগ, র‌্যাব-৩-এর তত্কালীন পরিচালক লে. কর্নেল জাকির হোসেনের যোগসাজশে তাঁর স্বামীকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে। এ বিষয়ে চেষ্টা করেও জাকিরের বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি এখন আর র‌্যাবে নেই বলে জানা গেছে।...

১৮ মার্চ আ.লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু

১৮ মার্চ থেকে সারা দেশে মাসব্যাপী সাংগঠনিক সফরে যাচ্ছে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে সাত বিভাগের বিভিন্ন জেলায় একযোগে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। এ সময় কেন্দ্রীয় নেতারা ১৬টি দলে বিভক্ত হয়ে সব সাংগঠনিক জেলায় সাধারণ সভা-সমাবেশ ও বর্ধিত সভায় অংশ নেবেন। গতকাল বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে সাংগঠনিক সফরের ব্যাপারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। তখন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দা...

২৭ মার্চ চট্টগ্রামে বিএনপির প্রথম বিভাগীয় সমাবেশ

সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৭ মার্চ চট্টগ্রামে জনসভা করবে বিএনপি। এর মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ে জনসংযোগ শুরু করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পর্যায়ক্রমে অন্য বিভাগীয় শহরে জনসভা করবেন তিনি। দলের সাংগঠনিক ভিত মজবুত করতে মার্চ ও এপ্রিল মাসজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিরোধী দল। ১৮টি দলে ভাগ হয়ে কেন্দ্রীয় নেতারা জেলায় জেলায় সফর করবেন। বিভাগীয় পর্যায়ে জনসভার পর ঢাকায় মহাসমাবেশের প্রস্তুতি রয়েছে দলটির। গতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দলের চট্টগ্রাম বিভাগের নেতারা বৈঠক করেন। এরপর দলের স্থায়ী কমিটির সদস্য ও সভার...

গাছের পরনে যেন নতুন পোশাক

গান চোখে দেখার নয়, কানে শোনার। কিন্তু কবিগুরুর সেই গানটি ‘বনে বনে ফুল ফুটেছে দোলে নবীন পাতা...’ এখন দিব্যি চোখে পড়ে; এমনকি এই কৃত্রিম মহানগরেও। যত ব্যস্ত আর প্রকৃতিবিমুখই হন না কেন, আপনারও চোখে পড়েছে নিশ্চয়ই। আমগাছের তো পাতাই ঢাকা পড়েছে মুকুলের সমারোহে। আর পথের মাঝখানের বিভক্তি বরাবর যে গাছপালা এত দিন হতশ্রী অবস্থায় প্রেতের মতো চেহারা নিয়ে বিব্রত হয়ে দাঁড়িয়ে ছিল, তারা যেন ঝলমল করছে খুশিতে। বসন্ত এসে তার বিপুল প্রাণশক্তিতে জাগিয়ে তুলেছে ম্রিয়মাণ প্রকৃতিকে। সাজিয়েছে রূপে, সৌরভে। শিমুল-পলাশ-অশোক-কাঞ্চনের রক্তিম ছটা যদিও সুলভ নয় এখানে, তা সত্ত্বেও শুধু নবীন পল্লবেই...

খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে মামলার আলামত

ঢাকার সাভারের আশুলিয়া থানায় দায়ের হওয়া বিভিন্ন মামলার আলামত রাখা হয়েছে খোলা আকাশের নিচে। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে এসব আলামত নষ্ট হয়ে যাচ্ছে। অথচ এসব আলামতই মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে আদালতে উপস্থাপিত হয়ে থাকে। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, হত্যা, আত্মহত্যা, দুর্ঘটনা, মারামারিসহ বিভিন্ন মামলার অভিযোগের সত্যতা প্রমাণের অংশ হিসেবে পুলিশকে বিভিন্ন ধরনের আলামত সংরক্ষণ করতে হয়। আদালতে মামলার অভিযোগ প্রমাণের ক্ষেত্রে এসব আলামত অনেক জরুরি। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য এসব আলামত আদালতে পাঠানো হয়। অথচ এসব...

আইনপ্রণেতারা পেলেন স্থানীয় উন্নয়নের দায়িত্ব

আইন প্রণয়ন করা সাংসদদের প্রধান কাজ হলেও তাঁদের দায়িত্ব দেওয়া হলো স্থানীয় উন্নয়নের। পাঁচ বছরের জন্য প্রত্যেক সাংসদকে গড়ে ১৫ কোটি টাকা করে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিজ নিজ এলাকার উন্নয়নে তাঁরা এ টাকা খরচ করবেন। সরকার বলছে, থোক বরাদ্দ হিসেবে কোনো টাকা দেওয়া হবে না, টাকা দেওয়া হবে প্রকল্পের বিপরীতে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ সব দল এবং নির্দলীয় সাংসদ সমপরিমাণ টাকা বরাদ্দ পাবেন। সংরক্ষিত আসনের নারী সাংসদেরা আপাতত কোনো বরাদ্দ পাচ্ছেন না। সিটি করপোরেশন থেকে নির্বাচিত সাংসদদেরও এ প্রকল্পের বাইরে রাখা...

কটিয়াদীতে দুর্ধর্ষ ডাকাতি, জনতার প্রহারে ২ ডাকাত নিহত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আজমিতা ইউনিয়নের অষ্টঘরিয়া গ্রামে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এক ডাকাতির সময় জনতার প্রহারে দুই ডাকাত নিহত ও আরও পাঁচজন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, অষ্টঘরিয়া গ্রামে মৃত আবদুস সালামের বাড়িতে রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে গৃহকর্ত্রী কবিতাকে জিম্মি করে প্রায় ৩০ ভরি সোনা ও নগদ দুই লাখ টাকা লুট করে। এ সময় বাড়ির লোকদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। তারা কয়েকজন ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। এ সময় জনতার প্রহারে অজ্ঞাত পরিচয় দুই ডাকাত নিহত হয়। এ ছাড়া ডাকাতের হামলায়...

ভিত্তিপ্রস্তর পাঁচ উড়ালসেতুর হচ্ছে একটি ওভারপাস

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) হঠাৎ করে নগরে উড়ালসেতু (ফ্লাইওভার) নির্মাণের উদ্যোগ নিয়েছিল। ২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে বেশ ঘটা করে নগরের এক জায়গায় পাঁচটি উড়ালসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনও করা হয়। দুই মাস যেতে না যেতেই সিডিএর উপলব্ধি, চট্টগ্রাম নগরে আপাতত উড়ালসেতুর দরকার নেই। তাই শুধু একটি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নগরের বহদ্দারহাট এলাকায় হবে এই ওভারপাস। জানা গেছে, সিডিএ বহদ্দারহাট থেকে জিইসি মোড় পর্যন্ত সরাসরি তিন কিলোমিটার দীর্ঘ রাস্তায় চারটি, নগরের কদমতলী এলাকায় একটি উড়ালসেতু স্থাপনের পরিকল্পনা করেছিল। অনেকে তখন...

জঙ্গিদের সঙ্গে আ.লীগ নেতারাও আসামি!

জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামে গফুর পীরের খানকায় পাঁচ খুনের মামলায় পুলিশ আরেক ‘জজ মিয়া গল্প’ বানিয়ে তদন্ত শেষ করেছে। এবার ‘জজ মিয়া’ বানানো হয়েছে হযরত আলী নামের দরিদ্র এক ভ্যানচালককে। তাঁকে দিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ানো হয়েছে, যাতে তিনি ঘটনার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের জড়িয়ে দিয়েছেন। একইভাবে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা শাহজালাল ওরফে বাচ্চুর কাছ থেকেও আদায় করা হয় আরেকটি সাজানো জবানবন্দি। রিমান্ডে নির্যাতন করে তাঁদের দিয়ে সাজানো জবানবন্দি দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১৮...

দুদক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে না

নিজেদের দায়ের করা মামলা প্রত্যাহারের সুপারিশ করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৩ মাসে সরকার ২২৯টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করতে দুদকের কাছে নথি পাঠালেও এখন পর্যন্ত এ বিষয়ে দুদক কোনো সিদ্ধান্ত নেয়নি। দুদক চায়, মামলাগুলো আদালতের মাধ্যমে নিষ্পত্তি হোক। এসব মামলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আটটিসহ ক্ষমতাসীন দলের নেতাদের একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠনের পর গত জানুয়ারি মাসে ‘রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলা’ প্রত্যাহারের জন্য সুপারিশ প্রণয়নে কমিটি গঠন করে। আইন প্রতিমন্ত্রী কামরুল...

শুরুতে ওয়াকআউট পরে প্রাণবন্ত বিতর্ক

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনার সময় সংসদে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রাণবন্ত বিতর্ক হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিরোধী দল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে জিয়াউর রহমানের নাম বাদ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে ওয়াকআউট করলেও এ আলোচনার সময় আবার সংসদে যোগ দেয়। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে গতকালের আলোচনায় রাজনৈতিক বিরোধিতা থাকলেও কোনো ধরনের বিষোদ্গার ছিল না। আলোচনায় অংশ নিয়ে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, ‘পঞ্চম সংশোধনী বাতিল করে উচ্চ আদালত একটি ঐতিহাসিক রায় দিয়েছেন, যা আমরা অনেক দিন ধরে চেয়েছিলাম। তৃতীয় সংসদে সালাউদ্দিন...

’ প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা

আগাম জামিন ও দণ্ডিত ব্যক্তিদের গণজামিন দেওয়ার বিষয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও প্রতিবেদনের লেখক মিজানুর রহমান খানের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইসউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। আদালত অবমাননার অভিযোগে কেন তাঁদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘জামিনে ব্যাপক অনিয়ম’ প্রধান...

এডিপি ও পুঁজিবাজার নিয়ে অর্থ মন্ত্রণালয় নিজেই চিন্তিত

সরকারি বিনিয়োগ ও পুঁজিবাজার—দুটোরই দেখভাল করার কাজ অর্থ মন্ত্রণালয়ের। অথচ মন্ত্রণালয়ই এ খাতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে। অর্থ মন্ত্রণালয় ‘সামষ্টিক অর্থনৈতিক গতিপ্রকৃতি ২০০৯-২০১০, অর্থবছরের প্রথম ছয় মাসের পর্যালোচনা’ শীর্ষক এক প্রতিবেদনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ও পুঁজিবাজরের মূল্যসূচকের হ্রাস-বৃদ্ধি নিয়ে এ উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে অর্থবছরের ছয় মাসের রাজস্ব আয়, বৈদেশিক খাত, প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) প্রবাহ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। মূল্যস্ফীতির বর্তমান ধারা কিছুটা...

সাংসদ মান্নান একাই ১১ শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির সভাপতি

সরকারি বিধি লঙ্ঘন করে একাই ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি হয়েছেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সরকারদলীয় সাংসদ আবদুল মান্নান। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী একজন সাংসদ তাঁর নির্বাচনী এলাকায় সর্বোচ্চ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারেন। এ ব্যাপারে গত রোববার যশোর শিক্ষা বোর্ডে লিখিত অভিযোগ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। সাংসদ মান্নান তাঁর এলাকার যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছেন, এর মধ্যে রয়েছে পাঁচটি কলেজ, পাঁচটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। তিনি আরও একটি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি...

আরেক ‘জজ মিয়ার’ গল্প শুনুন!

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে নোয়াখালীর সেনবাগের জজ মিয়া নিস্তার পেলেও জয়পুরহাটের ‘জজ মিয়া’ হযরত আলীর নিস্তার মেলেনি কালাইয়ের পীরের খানকার পাঁচ খুন মামলা থেকে। ক্ষেতলাল উপজেলার রোয়াইর দীঘিপাড়ার দরিদ্র ভ্যানচালক হযরত আলী সমপ্রতি প্রথম আলোর কাছে রিমান্ড ও স্বীকারোক্তি দেওয়ার রোমহর্ষক বর্ণনা দেন। ‘রিমান্ডে নিয়ে দুই হাত পেছন দিকে বেঁধে টেবিলে ওপর উপুড় করে ফেলে পেটানো হতো পায়ের তালুতে, হাঁটুতে। কখনো কাপড় দিয়ে চোখ বেঁধে, আবার কখনো দুই হাত বেঁধে রডের সঙ্গে ঝুলিয়ে বেদম মারা হতো। বলতাম, স্যার, আমি কিছু জানি না, কীভাবে বলব কে জবাই করেছে। ওনারা বলেন, তোর কিছু জানতে...