Run টেন্ডারবাজ run....
ভোলায় ভাগবাটোয়ারা নিয়ে আ.লীগের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা
ভোলা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোলায় এক ঠিকাদরের কাছ থেকে পাওয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার জেলা যুবলীগের আহ্বায়ক, ছাত্রলীগের সভাপতি ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।
সদর থানায় মামলা দুটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু মোল্লার পক্ষের কর্মী শাহাবুদ্দিন ও জসিম।
ভোলা কোষ্টগার্ডের একটি ভবন নির্মাণ কাজের জন্য ঠিকাদার আব্দুল খালেকের কাছ থেকে জেলা আওয়ামী লীগ নেতারা এক কোটি ২৫ লাখ 'কমিশন' পান। ওই টাকা ভাগাভাগি নিয়ে বুধবার আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হন স্থানীয় চা দোকানি মাঈন উদ্দিন, আওয়ামী লীগ কর্মী শাহাবুদ্দিন ও পথচারী মোস্তফা।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান শেখ জানান, দুটি মামলায় দাঙ্গা হাঙ্গামা ও খুনের চেষ্টার অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনো আসামিকেই গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি জানান, প্রথম মামলা করেন গুলিবিদ্ধ শাহাবুদ্দিন। এতে আসামি করা হয়েছে- জেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, যুবলীগ নেতা মিজান, নাগর, ইকবাল ও মিঠুকে।
দ্বিতীয় মামলাটি করেন জসিম। এতে আসামি করা হয়েছে জেলা যুবলীগ আহবায়ক মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তাক আহমেদ শাহীন, যুবলীগ কর্মী আমিন, কবির, জুয়েল, মেনন, খান আলমগীর রানা ও রিজভীকে।
ওসি জানান, শহরের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে শহরের সকল গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৬ ঘ.
মন্তব্যঃ
মুক্তিযুদ্বের চেতনা, বংগবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন, মাটি এবং মানুষের কোলে বেড়ে উঠা দল - এসব বিশেষ্য, বিশেষন, সর্বনাম এবং ক্রীয়াগুলোর কৌশলগত ব্যবহার আওয়ামী লীগের জন্যে শুধু নির্বাচনে জয়লাভ নয়, বরং টেন্ডারবাজীর কমিশন ভাগাভাগিতেও নিয়ে আসছে কাংখিত ফল। আলীবাবা ৪০ চোরের জাতীয়তাবাদীদের হঠিয়ে মুক্তিযুদ্বের চেতনাধারীদের টেন্ডার দামামায় প্রকম্পিত আজকের বাংলাদেশ। শেখ পরিবারের রান্নাঘরের দল আওয়ামী লীগ টেন্ডারবাজী, চাদাবাজী, খুন, ধর্ষন এবং দলীয়করনের ম্যরাথনে যে গতিতে দৌড়াচ্ছে তা যে কোন কেনিয়ান দৌড়বিদের জন্যে হতে পারে সাফল্যের জ্বলন্ত উদাহরন। চুরি চামারীতে বিশ্ব চ্যম্পিয়নের যে মুকুট আমরা হাতছাড়া করেছিলাম তা ফিরে পেতে আসুন দলটির ডিজিটাল যাত্রায় উৎসাহ দেই। Run টেন্ডারবাজ run।

- Forums:
JUST VIEWED
Last viewed:
- ভেবে দেখুন ...
- এনালগ খবর
- অভিনন্দন...
- Law makers are considering to eliminate the provision of Caretaker Government, will you support it?
- আর কত কাল?
- Bangladesh's Biman to buy 8 Boeing planes for 1.26 billion dollars
- শাহরুখ (খান) কাহিনী
- Bangladesh's GMG plans $900 million Boeing plane purchase
- See-Through Frogs, Alien Salamanders, and Spiny Bugs
- Crime & Punishment, No5 - Shajahan Chowdhuy of Jamat-e-Islam
- Crime & Punishment No 6 - Memeber of PSC Prof. Mahfuz
- খালেদা জিয়া বলেছেন ফখরুদ্দীন সরকার দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। আপনি কি তার সাথে একমত?
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- How to invest $1,000
- The Face of Digital Bangladesh
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Post new comment