Politics and flip side of a coin
আমি যেখানটায় বাস করি তা হতে ১০ মাইল দূরে RIO RANCHO বলে একটা শহরে প্রায়ই কাজ উপলক্ষে যেতে হয়। গতকালও (Friday) তার ব্যতিক্রম ছিলনা। স্থানীয় একটা ম্যাকডোনাল্ডে বসে সকালের নাস্তা সারছিলাম, হঠাৎ পাশের একজনের হাতে স্থানীয় একটা দৈনিকে দেখতে পেলাম প্রেসিডেন্ট ওবামা আজ এ শহরে আসছেন। টাউন হল টকশোতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি তার অর্থনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন, সাধারন জনগনের মতামত জানতে চাইবেন।
রাস্তায় বের হয়ে কোন সাজ-সজ্জা দেখলামনা, ছিলনা কোন তোরন। প্রেসিডেন্ট আসবেন তার নিজ কাজে আর সাধারন মানুষ চলবে তাদের নিজ নিজ পেটের ধান্ধায়, এটাই মার্কিন দেশের রাজনীতি।
বগুড়া হয়ে নওগা হতে ঢাকায় ফিরছিলাম। চৈত্র মাসের আগুন ঝড়ানো দিন ছিল সেটা। বিএনপির নবনিযুক্ত যুগ্ম-মহাসচীব সড়ক পথে বগুড়া আসছেন। তোরনে তোরনে ছেয়ে আছে আগমনের পথ, হাজার হাজার ছবিতে প্রায় ঢাকা পরে গেছে হাইওয়ে। এমন পাগল করা রৌদ্র মাথায় করে শত শত শিশু দাঁড়িয়ে অপেক্ষা করছে কোন এক মহামানবের অপেক্ষায়। আমাদের বাস একজায়গায় থামতে বাধ্য হল, উনি আসছেন। লক্ষ লক্ষ পাপড়ি যেন ফুলের বৃষ্টি নিয়ে এল ক্ষনিকের জন্যে।
বারাক ওবামার জন্যে কাউকে যেমন অপেক্ষা করতে হয়নি, তেমনি কেউ তাকে জেলে নেয়ার পরিকল্পনায়ও ব্যস্ত থাকেনি। অন্যদিকে ফুলের বৃষ্টিতে সিক্ত হয়ে যুগ্ম-মহাসচিব যেমন আকাশমূখী যাত্রা করেছিলে একই গতিতে তাকে আবার জেল হয়ে দেশান্তরী হতে হয়েছিল চোরের মত।
একটা সুস্থ গনতান্ত্রিক দেশের রাজনৈতিক সাংস্কৃতি তার প্রতিদিনের কর্মের ভেতর নিহিত, এবং তা প্রকাশের জন্যে রাস্তা-ঘাটে ব্যক্তি পূজার মেলা বসাতে হয়না।
আমাদের দেশে রাজনীতি হচ্ছে ফুল টাইম পেশা, যার রির্টানের অংক এষ্ট্রোনমিক্যাল। এই অংকের পেছনে ধাওয়া করতে হয় বলেই রাজনীতির দেখা মেলে আমাদের রাস্তাঘাট, খাল-বিল, নদী-নালা, জলে-স্থলে অন্তরীক্ষে সব জায়গায়।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- বিশ্বকাপ ফুটবল হতে বাংলাদেশের আকাল বিদায়!
- বিচারপতি, তোমার বিচার করবে কারা?
- A statement....
- List of highest-paid CEOs for 2008
- Hasina's hide and seek game
- Crime & Punishment, Crossfire
- Study: Millions in Bangladesh exposed to arsenic in drinking water
- Grafters are irresistible
- ১০ টাকা কেজির চাল চাইনা, আপনি 'কুত্তা' সামলান
- Calling all Bangladeshis...
- পাঁচ ঘাতকের ফাঁসি
- উত্তর চাই! ...কাঠগড়ায় খালেদা জিয়া।
- অপরাধ এবং শাস্তি - মাদ্রাসায় শিশু ধর্ষন
- সন্তানের কাছে মায়ের পত্র
- খালেদা জিয়ার কাছে খোলা চিঠি
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Post new comment