Crime & Punishment, No 18 - Salah Uddin Ahmed
যুগান্তর রিপোর্ট

দুর্নীতিরদায়ে বিএনপি নেতা ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে ১৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে তার ২ কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। মঙ্গলবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-১০ এর বিচারক একেএম আরিফুর রহমান এ রায় দেন। অপরাধ প্রমাণিত না হওয়ায় সালাহউদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদকে বেকসুর খালাস দেয়া হয়েছে। কারাবন্দি সালাহউদ্দিন আহমেদ রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত দুটি ধারায় সালাহউদ্দিনকে সম্পত্তির তথ্য গোপন করায় তিন বছর এবং অবৈধভাবে সম্পত্তি অর্জন করায় ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তার ৪ কোটি ৫ লাখ ৫০ হাজার ৬৩৮ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয়া হয়। রায়ে বলা হয়, এ সাজা একটা শেষ হলে আরেকটা কার্যকর হবে। অর্থাত তাকে ১৩ বছরই কারাভোগ করতে হবে। আসামির আটকের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে আদালত আদেশ দেন।
১ কোটি টাকা ঘুষ নেয়ার অপরাধে সালাহউদ্দিন আহমেদকে গত ১০ ফেব্রুয়ারি সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গত বছরের ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শফিকুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা কমিশনে দাখিল করা হিসাব বিবরণীতে ২৯ লাখ ২ হাজার ১৬০ টাকার সম্পত্তি গোপন করেছেন। একই সঙ্গে জ্ঞাতআয়ের বাইরে আরও ৪ কোটি ৫ লাখ ৫০ হাজার ৬৩৮ টাকার সম্পত্তি অর্জন করেছেন। ১০ জানুয়ারি মামলাটির অভিযোগ গঠন করা হয়। এ মামলায় রাষ্ট্রপক্ষে ৭৮ জন এবং আসামিপক্ষে ১৫ জন সাক্ষ্য দেন। গত বছরের ১৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন দেশের ৫০ জন রাজনীতিবিদ, ব্যবসায়ী, আমলা ও অন্যদের যে তালিকা প্রকাশ করে তাতে সালাহউদ্দিনের নামও ছিল। তাদের ৭২ ঘণ্টার মধ্যে নিজের ও পরিবারের নামে থাকা সম্পত্তির হিসাব জমা দিতে বলা হয়।
- Tag this post:
- Printer-friendly version
- 1732 reads
JUST VIEWED
Last viewed:
- Bangladesh tops most corrupt list - 2005
- Crush course in Chittagong language - Part 5
- Crush course in Chittagong language - Part 3
- Hasina, one Majid Mia and their business...
- Crush course in Chittagong language - Part 6
- Crush course in Chittagong language - Part 2
- Bangladesh tops most corrupt list - 2005
- কল সেন্টার ব্যবসা, আতুর ঘরেই যার মৃত্যু!
- An unpunished crime by Khaleda Zia's mother
- Crime & Punishment, No 4 - Atiqullah Masud
- Crime & Punishment, No 12 - Amanullah Aman
- ফুটবল ফুটবল, দুরন্ত ফুটবল, চারদিকে ফুটবল জয়ধ্বনি
- Cellphone jammers to be installed at jails
- Crime & Punishment, No 17 - Dr. A Z M Zahid
- Democracy in Bangladesh and two ladies
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Comments
Post new comment