Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

২৬শে আগষ্ট, ২০০৯ সাল। দেশ জননী ডিজিটাল সন্তান প্রসব করছে! সানাই বাজাও! মিষ্টি ছড়াও!!

Photobucket

চাল সরবরাহেও দলীয়করণ

সরকারি গুদামে চাল দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের পকেটে গেছে পাঁচ কোটি টাকা। কুষ্টিয়া থেকে সরকারের খাদ্য সংগ্রহ অভিযানের আওতায় এ বছর ২২ হাজার মেট্রিক টন চাল কেনা হয়েছে কুষ্টিয়া জেলার চালের মিলগুলো থেকে। নিয়ম অনুযায়ী, খাদ্য বিভাগের তালিকাভুক্ত মিলমালিকদের এ চাল সরবরাহ করার কথা। কিন্তু অভিযোগ উঠেছে, সংগৃহীত চালের অর্ধেকও প্রকৃত মিলমালিকেরা সরবরাহ করতে পারেননি; চাল সরবরাহ করেছেন কুষ্টিয়ার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। আর এই চাল সরবরাহ করে তাঁরা নিয়ে গেছেন পাঁচ কোটি টাকার বেশি। এ ছাড়া মিলমালিকেরা কে কত চাল সরবরাহ করবেন, এর কোটাও তাঁরাই নির্ধারণ করে দিয়েছিলেন।


শ্রমিক লীগ নেতার হাতে পিডিবির প্রকৌশলী লাঞ্ছিত

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলীকে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কাউছার আহমেদ লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে পিডিবির কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন এবং জেলা প্রশাসকের কাছে স্নারকলিপি দেন। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী মো. সোলায়মান পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। প্রত্যক্ষদর্শী ও পিডিবি সুত্রে জানা গেছে, দুপুরে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কাউছার আহমেদ নির্বাহী প্রকৌশলী মো. সোলায়মানের কক্ষে হঠাৎ ঢুকে তাঁকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। কক্ষে উপস্থিত অন্যরা কিছু বুঝে ওঠার আগেই কাউছার নির্বাহী প্রকৌশলীর দিকে তেড়ে গেলে অন্যরা তাঁকে থামানোর চেষ্টা করেন। এ সময় শ্রমিক লীগের নেতা কাউছার নির্বাহী প্রকৌশলীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান।


সরকার সমর্থক ব্যবসায়ীদের ঋণ মওকুফ আবেদনের হিড়িকঃ

খেলাপি ঋণের সুদ মওকুফ করে দেয়ার জন্য এবার ঋণখেলাপিরা সরকারের কাছে আবেদন জানানো শুরু করে দিয়েছে। শুধু খেলাপি ঋণের সুদ মওকুফই নয়, এর পাশাপাশি ঋণ পুন:তফসিল করা, এমনকি ঋণ আদায় স্খগিত করার জন্যও আবেদন জানানো হয়েছে। অনেক ঋণখেলাপি আবার গত দুই বছরের জরুরি অবস্খার দোহাই দিয়ে খেলাপি ঋণের সুদ মওকুফের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। তাদের আবেদনের মধ্যে আরো রয়েছে, শুধু ঋণের সুদ মওকুফ করলেই চলবে না, এর পাশাপাশি ঋণের পুন:তফসিল করে দিতে হবে। ঋণের পুন:তফসিল হতে হবে দীর্ঘমেয়াদি এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ঋণ আদায় স্খগিত করতে হবে। অধিকাংশ ঋণখেলাপি তাদের আবেদনগুলো অর্থমন্ত্রণালয় বরাবর করেছে বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে।


মন্ত্রী, এমপি ও দলীয় নেতাদের প্লট দিতে রাজউক আইনে সংশোধনী আসছে

নিজ দলের মন্ত্রী, এমপি ও প্রভাবশালী দলীয় নেতাদের প্লট বরাদ্দ দিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (জমি বরাদ্দ) আইন ১৯৬৯-এ সংশোধনী আনতে যাচ্ছে সরকার। নতুন এ সংশোধনের ফলে বর্তমান পূর্ত প্রতিমন্ত্রী দেশের যে কোন ব্যক্তিকে ‘রাষ্ট্রীয় ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন’ দেখিয়ে প্লট বরাদ্দ দিতে পারবেন।


খাদ্য ভবনে টেন্ডারবাজি

রাজধানীর সচিবালয়ের পাশে খাদ্য ভবনে পৌনে তিন কোটি টাকার ঠিকাদারী কাজের নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সংর্ঘষের ঘটনায় গতকাল মঙ্গলবার পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। উল্ল্যেখ, গত সোমবার সমঝোতার মাধ্যমে কাজ বন্টনের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ অবস্থায় তারা হাতাহাতিতে লিপ্ত হয়। ব্যস্ততম সড়ক আব্দুল গনি রোডে খাদ্য ভবনের সামনে চলে দুই গ্রুপের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনা। এতে উভয় গ্রুপের পাঁচ জন আহত হয়।


বেপরোয়া টেন্ডার সন্ত্রাস

যেখানে টেন্ডার সেখানেই সন্ত্রাস। টেন্ডারবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছেন ঠিকাদাররা। ভয়াবহ এ টেন্ডার সন্ত্রাসের কোন প্রতিকারও নেই। অসহায় পুলিশ প্রশাসন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের টেন্ডারবাজির সামনে পুলিশের ক্ষমতা ম্লান হয়ে যাচ্ছে। সরকারের উচ্চপর্যায়ের ঘোষণাও এক্ষেত্রে কোন কাজে আসছে না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, টেন্ডার সন্ত্রাস অন্যান্য অপরাধের চেয়ে ভিন্ন। এই সন্ত্রাসীরা সরকারের অবিচ্ছেদ্য অংশ। যে সংগঠন যখন বিরোধী দলে থাকে তখন এই বাহিনীকে হরতাল, সমাবেশ, বিক্ষোভ, জ্বালাও-পোড়াও আন্দোলনে ব্যবহার করা হয়। ফলে দল ক্ষমতায় গেলে তারা সরকারি দলের নাম-পরিচয়ে মাঠে নেমে পড়ে। চারদলীয় জোট আমলে যারা টেন্ডারবাজি করেছে তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চার দলের হয়ে আন্দোলন করে মাঠ গরম করত। আবার বর্তমানে যারা টেন্ডারবাজির সঙ্গে জড়িত তারা চারদলীয় জোট সরকারের সময়ে বিরোধী দলের আন্দোলনকে চাঙ্গা রেখেছে।


গার্মেন্টসের শ্রমিক সংঘর্ষে ফতুল্লা শিল্পাঞ্চল রণক্ষেত্র

ফতুল্লায় একটি রফতানিমুখী নিট গার্মেন্টসে বকেয়া বেতনভাতার দাবি নিয়ে ব্যাপক শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী পুলিশের সঙ্গে শ্রমিকদের এ সংঘর্ষে পুলিশের এএসপিসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। ভাংচুর করা হয়েছে ৭-৮টি শিল্প প্রতিষ্ঠান।


মন্তব্যঃ জননী জন্মভূমি, বেচে থাক চীরকাল!

সূত্রঃ আজকের দৈনিক সমূহ হতে সংগৃহীত।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla

JUST VIEWED

Last viewed: