হাসিনার সৌদি সফর এবং নবীজির মিষ্টি তত্ত্ব
"ছেলে শুধু মিষ্টি খেতে চায়। কিন্তূ পিতার এমন সামর্থ নেই যে ছেলের চাহিদা মেটাতে প্রতিদিন মিষ্টি কিনে দেবে। নবীজির কাছে সাহায্য চাওয়ার মনস্থির করলেন পিতা। একদিন হাজির হলেন নবীজির দুয়ারে। হে নবী আমার ছেলে শুধু মিষ্টি খেতে চায়, আমার সামর্থ নেই এত মিষ্টি কেনার, কিন্তূ ছেলেকেও নিরাশ করতে পারিনা। উপায় বলে দিন একটা। নবীজি বল্লেন, ২টা দিন পরে আসিও। দু'দিন পর ছেল সহ পিতা হাজির। নবীজি ছেলেকে বুঝালেন মিষ্টি খাওয়ার অপকারিতা কথা। উপদেশ শেষ হতেই পিতা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেষ করলেন, হুজুর, যে উপদেশ আপনি ২ দিন আগে দিতে পারতেন তা দুদিন পর দেয়ার সিদ্বান্ত নিলেন কেন? নবীজি বল্লেন, আমি নিজেও মিষ্টি পছন্দ করতাম, ঘন ঘন খেতে ভালবাসতাম। গেল দুদিনে আমাকে সে অভ্যাস ত্যাগ করতে হয়েছে। যে কাজ আমি নিজে করি তার বিপক্ষে অন্যদের বয়ান করা মহা অপরাধ"
সরকারী অর্থে ছেলে এবং বোনকে বিদেশ সফরসংগী বানিয়ে থাকলে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিঃসন্দেহে র্দুনীতি করেছেন, তার জন্যে শুধু নিজে কেন তার মন্ত্রীসভার পতন হলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তূ আমরা বোধহয় ভূলে যাই কোন দেশে এবং কোন সাংস্কৃতিতে আমাদের বাস, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বসবাস খোদার ঠিক পরের আসনটায়, এমন আসন হতে "সামান্য" nepotism'এর জন্য তাকে ক্ষমতাচ্যুত করা মাটি আর আকাশের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার সামিল।
আওয়ামী সমালোচকদের জন্যে এটা কোন নতুন খবর নয় যে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীত্ত্বের দাবীদারদের তালিকায় শেখ জয় এবং শেখ রেহানার অবস্থান শীর্ষে। এর অন্যথা করার জন্যে প্রতিপক্ষরা উপরের আসমান মাটিতে নামিয়ে আনলেও শেখ হাসিনা আওয়ামী লীগের মালিকানা এবং দলীয় মন্তীসভার প্রধান্মন্ত্রীত্ব নিজ পরিবারের বাইরে যেতে দেবেন্না। পুত্র এবং সহোদরাকে সফরসংগী বানিয়ে ভবিষৎ প্রধানমন্ত্রীত্বেরই ড্রেস রিহার্সাল দিচ্ছেন মাত্র। বাংলাদেশে বাস করতে চাইলে এমন সত্য হজম করতে শিখতে হবে, উপায় নেই!
বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ ধরনের ঝমকালো রাষ্ট্রীয় সফর এটাই প্রথম এবং এটাই শেষ নয়। আমরা কি করে ভূলে যাই এই ক'বছর আগে দুই ছেলে, ছেলে বউদ্বয়, নাত-নাতনি, ? এবং ১১৯টা বিশালকায় স্যুটকেস সহ ভূতপূর্ব প্রধানমন্ত্রী খালেদা জিয়া সৌদি বাদশাহর বিশেষ মেহমান হয়েছিলেন! দলীয় ক্যডাররা বলবেন বেগম জিয়া শুধু নিজের খরচ রাষ্ট্র হতে নিয়েছিলেন, বাকিরা গিয়েছিল নিজ খরচে। প্রশ্ন আসে, যে ছেড়া লুংগি-গেঞ্জি দেখিয়ে জাতিকে ভাবাবেগে ভাসিয়ে জিয়া পরিবার রাষ্ট্র ক্ষমতায় আরোহন করেছিল সে লুংগি-গেঞ্জীর খাপ ছাপিয়ে কোত্থেকে এল এত টাকা? আর যদি এত টাকাই থাকে তা হলে কেন সরকারী অনুকম্পার বাড়িতে বসবাস?
এখানেই সমস্যা, দেশীয় রাজনীতির সার্বিক চরিত্র নিয়ে কথা বল্লেই শুশিল নামের তঘমা লাগাতে হয় গায়ে। আওয়ামী চরিত্র হনন করলে হতে হয় এনএসআই'এর দালাল, বিএনপির নোংরা কাপড় খুল্লে র'এর দালাল। আর দুই দলের ভন্ডামি উন্মোচন করলেই ১/১১'র দালাল। আমাদের দেশটার অলিগলিতে এত দালালের বাস ভাবছি প্রবাস হতে ফিরে গিয়ে একটা দালালির চাকরী নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেই। 'র' এবং এনএসআই আসলে মাসে কত দিয়ে থাকে তা যদি কারও জানা থাকে দয়া করে এ অধমকে ই-মেইল করে জানালে কৃতজ্ঞ থাকব।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- পুত্রের কাছে পিতার পত্র, পাইবে তারেক রহমান
- একজন সালাউদ্দিন কাদের চৌধূরীর দিনরাত্রি
- শালা জাতিয়তাবাদী চোরের দল, রাজনীতি মারাও!!!
- খালেদা জিয়াকে ক্যন্টনমেন্টের বাড়ি ছাড়া করেত বর্তমান সরকার বদ্ব পরিকর, এর পেছনে আসল উদ্দেশ্য কি?
- World Food Crisis.....
- ১৯.২ পাউন্ড ওজন এবং ২ফুট শিশুর জন্ম দিলেন...
- লেডি কিলার, শিকার ১১ নারী, টার্গেট ছিল ১০১
- তারেক জিয়ার কাছে 'শহীদ' জিয়ার পত্র - ১ম পর্ব
- নিউইয়র্কে রিকশা চালকের আয় দিনে ৪০০ ডলার!
- সাইফুর রহমানের মৃত্যু এবং কিছু প্রশ্নঃ
- মার্কিন অর্থনীতি ও সমকালীন সমাজতন্ত্র
- প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে এত আয়োজন!
- Re: Vote for Cox's Bazar
- কালো টাকা সাদা করার পক্ষে সংসদীয় কমিটি
- News Archive
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Post new comment