যাত্রা হল শুরু
কিশোরগঞ্জের কালিয়াচাপড়া বাজার রণক্ষেত্র : আহত শতাধিক
কিশোরগঞ্জ ব্যুরো
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাকুন্দিয়া উপজেলায় দু’দল গ্রামবাসীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কালিয়াচাপড়া ও পুলেরঘাট বাজার রণক্ষেত্রে পরিণত হয়। মঙ্গলবার ও গতকাল দু’দফায় ৮ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয় এবং কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ টিআর গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২০ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিল এবং পরিস্থিতি সামাল দিতে সেখানে অর্ধশতাধিক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে কালিয়াচাপড়া বাজারের গরু হাটে বিক্রির জন্য নেয়া আদর্শপাড়া ও জালুয়াপাড়া গ্রামের দুটি ষাঁড়ের মধ্যে লড়াই বেধে যাওয়ার ঘটনাকে কেন্দ করে দু’পক্ষের উত্তপ্ত বাক্যবিনিময়কে কেন্দ করে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সংঘর্ষে আদর্শপাড়া এলাকার লোকজনের সঙ্গে পেয়ারাকান্দি, নয়াপাড়া, ভিটিপাড়া, জুনে আউয়াল ও মাইজহাটি এবং জালুয়াপাড়া এলাকার লোকজনের সঙ্গে টিকুয়াইল, পঁয়ত্রিশকাহন, নান্দলা ও ঘাগড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যোগ দেয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত স্থায়ী এ সংঘর্ষে ৪০-৪৫ ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে জমশেদ (৪৫), গোলাপ (৫০) ও হযরত আলীকে (৫৮) আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকাল ৯টা থেকে কয়েক হাজার গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুখোমুখি হলে আবার ভয়াবহ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় কালিয়াচাপড়া ও পুলেরঘাট বাজার রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় হলঙ্গা, সুরকি ও ইট-পাটকেলের আঘাতে কমপক্ষে ৬০-৬৫ ব্যক্তি আহত হয়। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত স্থায়ী এ সংঘর্ষের সময় কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে একদল দাঙ্গা পুলিশসহ কিশোরগঞ্জ, কটিয়াদী ও পাকুন্দিয়া থানার অর্ধশতাধিক পুলিশ এসে ৭ রাউন্ড টিআর গ্যাস নিক্ষেপ এবং বেধড়ক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ সময় ২০ ব্যক্তিকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করেছে। এর আগে গত ৯ জুন টাকা লেনদেনের ঘটনায় কালিয়াচাপড়া ও পুলেরঘাট বাজার এলাকার এ দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে লিটন ভূঁইয়া (৪৫) নামে এক টিন ব্যবসায়ী নিহত ও ৩০ ব্যক্তি আহত হয়।
সূত্রঃ দৈনিক যুগান্তর
মন্তব্যঃ
রাজনীতি জাতির শিরায় সিফিলিস নামের যে বীজ বপন করেছে তা ফসল দেয়া শুরু করেছে মাত্র। উপরোক্ত ঘটনা তারই নমুনা।
- Forums:
JUST VIEWED
Last viewed:
- জয় হোক...জয় হোক...
- হাসতে মানা...
- সৌদি আরবের মানবতা, ৪ বাংলাদেশীর ফাসি
- BANGLADESH: Indoor air pollution kills thousands every year
- Immigration to Canada - Now, processing time 6-12 Months
- ৩-ডি বাংলাদেশের ইতিবৃত্ত...
- Song - Give Thanks to Allah (Michael Jackson)
- Early Skeleton Sheds Light on Evolution
- Crime & Punishment, No2 - Naser Rahman
- Cellphone jammers to be installed at jails
- Development ministers urge action on food prices
- Annie's song
- Dhaka train accident caught on tape...
- Crime & Punishment, Ziaul Hoque Zia
- Politics inside of politics
Latest Blogs
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
- একজন বিচারক ও এক রাতে ১ কোটি আয়ের কেচ্ছা!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
3 days 12 hours ago - আমিও
2 weeks 4 days ago - about canada immigration
3 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
3 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
3 weeks 6 days ago - হুম!
4 weeks 2 days ago - ধন্যবাদ...
4 weeks 2 days ago - Its really a great invention.
4 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
5 weeks 2 days ago - Not fair!
5 weeks 4 days ago





Post new comment