Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

মঈনরা আসে মঈনরা যায়

মঈনরা আসে মঈনরা যায়

একজন জেনারেল মঈনের উত্থান বাংলাদেশে এই প্রথম ছিলনা। জেনারেল জিয়া শুধু জেনারেল মঈন হয়েই ক্ষমতায় আসেন্‌নি, উনি এসেছিলেন একজন জল্লাদ হয়ে। কথিত আছে চেংগিস খা তার সেনাবাহিনীর সবাইকে এক লাইনে দাড় করিয়ে যদি দেখতেন কেউ তার বেধে দেওয়া উচ্চতার চেয়েও বেশী উচু, that's it! পা হতে ছেটে তাকে সমান করে ফেলতেন। তেমনি জল্লাদ জিয়া যাকেই মনে করতেন তার ক্ষমতার প্রতিদ্বন্ধী (সিপাহী হতে শুরু করে জেনারেল পর্য্যন্ত) তারই খেলা ছিল ফাইনাল! জেনারেল মোহম্মদ এরশাদ হোসেন এসেছিলেন বাইসাইকেলে চড়ে, এবং বিদায় নেন দুহাতে কড়া লাগিয়ে পুলিশ ভ্যানে। অন্যদিকে মঈনদের আগমনের আশায় দুয়ার খুলে বসে থাকনে আমাদের চরিত্রহীন রাজনীতিবিদের দল। তেমনটার এবারও কোন ব্যতিক্রম হয়নি। মান্নান ভূইয়া, সাইফুর রহমান, জেনারেল ইব্রাহীম, তোফায়েল, সুরঞ্জিত বাবু সহ শত শত রাজনীতিবিদ নামের দেহ ব্যবসায়ীরা রাতারাতি সংস্কারবাদী সেজে দুয়ার খূলে বসে ছিলেন মইনের খদ্দের হতে। জিয়া আর এরশাদের গর্ভ হতে বিএনপি ও জাতীয় পার্টি নামের যে অবৈধ সন্তদ্বয় বাংলাদেশে জন্ম নিয়েছিল বেশ্যার দলেরা ভেবেছিল মইনের গর্ভ হতে আরও এক নতুন সন্তানের জন্ম নিতে যাচ্ছে, সময় মত এ উৎসবে যোগ না দিলে মন্ত্রীত্ব সহ যাবতীয় ললিপপ সূযোগ মিস হয়ে যাবে।

কিন্তূ জেনারেল মঈন সে পথে গেলেন্‌না, বরং দেহপশারিনীদের অবৈধ ব্যবসায় বাধ সেধে লন্ডভন্ড করতে চাইলেন তাদের নেটওয়ার্ক। হাসিনা, খালেদার মত bonded চোরদের এক বছর ধরে খাওয়ালেন জেলের ভাত। জাতি স্তম্ভিত হয়ে দেখল বনখেকো আর দেশখেকোদের সম্পদের পাহাড়। আর্ন্তজাতিক বাজারে চালের দাম যদি আকাশচুম্বি না হত, বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের ১৮ মাস শাষন বাংলাদেশের ইতিহাসে নতুন কালি দিয়ে লিখতে হত। আজকে আওয়ামী লীগ তাকে এব্রাহাম লিংকন বানাচ্ছে কারন তার কারনেই ক্ষমতা নামের দুধালো wombটা তারা ফিরে পেয়েছে। এ সব অলীক অবান্তর তুলনা এবং চাটুকারীতা রাজনীতিবিদ্‌দের বেশ্যাবৃত্তিরই অংশ মাত্র, এ নিয়ে দুই পক্ষের দু ধরনের আহাজারীর আসল কারন বুঝতে শুশিলের খাতায় নাম লেখাতে হয়না, দেশকে ভালবাসার সামান্য দায়বদ্বতাই যথেষ্ট।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla