ফখরুদ্দীন সরকার দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে
তত্ত্বাবধায়ক সরকার ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে। দুই বছরের ফখরুদ্দীন সরকার দেশকে ২০ বছর পিছিয়ে দিয়েছে। দেশটাকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য ঐক্যবদ্ধভাবে দ্রুত কাজ করা প্রয়োজন। আমরা সহযোগিতার হাত বাড়িয়ে রেখেছি। কিন্তু দেশ ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কিছু করা হলে সহযোগিতার হাত আন্দেলনের হাতে পরিণত হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার বিকালে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ হাসানউদ্দিন সরকার। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ, বিএনপির যুগ্ম মহাসচিব অধ্যাপক এম এ মান্নান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম ফজলুল হক মিলন, জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলহাজ সোহরাব উদ্দিন, মীর হালিমুজ্জামান ননী, আফজাল হোসেন কায়সার, অ্যাডভোকেট এমদাদ খান, ড. শহিদুজ্জামান, ডা. মাযহারুল আলম, আহাম্মদ আলী রুশদি, মাহবুবুল আলম শুক্কুর, প্রভাষক বশির আহমেদ, আশরাফ হোসেন টুলু, শাখাওয়াৎ হোসেন সবুজ, সৈয়দ হাসান সোহেল, হান্নান মিয়া হান্নু প্রমুখ।
খালেদা জিয়া আরো বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের একজনের দুর্নীতি বের হয়েছে। বাকিদেরও বের হবে ইনশাল্লাহ। সব উদ্দিনের দুর্নীতিই বের হবে। এ দেশের অবস্থা মোটেও ভালো নয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসেছে ছয় মাস হয়েছে । ছয় মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিশ্ববিদ্যালয়সহ সবকিছু একের পর এক দখলে নিয়েছে। দেশের মানুষ শান্তিতে নেই। ছিনতাই, খুন, রাহাজানি ব্যাপক হারে বেড়েছে। আইন-শৃঙ্খলারও ব্যাপক অবনতি হয়েছে।
জাতীয় সংসদে আমাদের কথা বলতে দেয়া হয় না। সংসদে আমাদের আসনগুলো কেড়ে নেয়া হয়েছে। এই হলো আওয়ামী লীগ সরকার। তারা নাকি গণতন্ত্রে বিশ্বাস করে। পঞ্চম সংশোধনী বাতিল করে তারা একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। আমরা দেশে আন্দেলন চাই না। চাই শান্তি ও উন্নয়ন।
খালেদা জিয়া বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনাকে নিছক বিদ্রোহ বলা যাবে না। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনীকে ধ্বংস করার জন্য এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। বিদ্রোহ দমনে সেনাবাহিনী ও র্যাবকে ঢুকতে দেয়া হয়নি। এ ঘটনায় ছোট আকারে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এতে তাদের লোকজনকে রক্ষা করা হয়েছে। বিডিআরদের পোশাক ও নাম পরিবর্তন করার চেষ্টা চলছে। অবসরপ্রাপ্তদের বিভিন্ন স্থানে বসিয়ে যোগ্য লোকদের ওএসডি, দলীয়করণ ও বদলি করা হচ্ছে। এখন সীমান্ত অরক্ষিত হয়ে পড়েছে। সীমান্ত দিয়ে ভেজাল সার, খাদ্যদ্রব্য দেশে আসছে। যার কারণে কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না।
খালেদা জিয়া বলেন, আওয়ামী লীগ সরকার যতোবার ক্ষমতায় এসেছে ততোবারই ট্রানজিট দেয়ার চেষ্টা করেছে। জনগণের জন্য তা পারেনি। জনগণের বাধার মুখে নাম পরিবর্তন করে এশিয়ান হাইওয়ের নামে করিডোর দেয়া হচ্ছে। এটা করতে দেয়া হবে না। এ কাজগুলো বন্ধ রাখুন।
বাংলাদেশকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য এ সরকারকে বসানো হয়েছে মন্তব্য করে খালেদা জিয়া বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। অন্যরা আজ দেশকে গ্রাস করতে চলেছে। বিদেশি আধিপত্যবাদ, আগ্রাসনবাদ বন্ধ করতে হবে। সুশীল সমাজ আজকে কেন নীরব? তাদের আমরা টিপাইমুখে বাঁধ সম্পর্কে বেশি সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। টিপাইমুখে বাঁধের কাজ বন্ধ করতে হবে। বিএনপি চেযারপারসনের উপদেষ্টা বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যে সরকার দেশের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সব ষড়যন্ত্র এ দেশ থেকে উৎখাত করা হবে।
যুগ্ম মহাসচিব অধ্যাপক এম এ মান্নান বলেন, ডিজিটাল কারচুপির মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছে। সভাশেষে দোয়া, মিলাদ ও খাবার বিতরণ করা হয়। দোয়া পরিচালনা করেন পীরজাদা মাওলানা এস এম রুহুল আমীন।

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত সভায় বক্তৃতা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া - যাযাদি
Source:
যায় যায় দিন
http://www.jaijaidin.com/details.php?nid=133959
- Tag this post:
- Printer-friendly version
- 797 reads
JUST VIEWED
Last viewed:
- আপনি কি রেস্টুরেন্টে প্রায়ই খেতে ভালবাসেন?
- জিয়া বাকশাল সমর্থন করেছিলেন : মোজাফফর আহমেদ
- হাসিনার সৌদি সফর এবং নবীজির মিষ্টি তত্ত্ব
- পুত্রের কাছে পিতার পত্র, পাইবে তারেক রহমান
- একজন সালাউদ্দিন কাদের চৌধূরীর দিনরাত্রি
- শালা জাতিয়তাবাদী চোরের দল, রাজনীতি মারাও!!!
- খালেদা জিয়াকে ক্যন্টনমেন্টের বাড়ি ছাড়া করেত বর্তমান সরকার বদ্ব পরিকর, এর পেছনে আসল উদ্দেশ্য কি?
- World Food Crisis.....
- ১৯.২ পাউন্ড ওজন এবং ২ফুট শিশুর জন্ম দিলেন...
- লেডি কিলার, শিকার ১১ নারী, টার্গেট ছিল ১০১
- তারেক জিয়ার কাছে 'শহীদ' জিয়ার পত্র - ১ম পর্ব
- নিউইয়র্কে রিকশা চালকের আয় দিনে ৪০০ ডলার!
- সাইফুর রহমানের মৃত্যু এবং কিছু প্রশ্নঃ
- মার্কিন অর্থনীতি ও সমকালীন সমাজতন্ত্র
- প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে এত আয়োজন!
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Comments
বোধহয় একটু দেরী হবে
এ যাত্রায় বোধহয় হরতাল, জ্বালাও পোড়াও একটু দেরী করেই আসবে। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গেছে খালেদা জিয়া এবং মোসাদ্দেক হোসেন ফালুর অবৈধ বিয়ের কাবিননামা সহ যাবতীয় কাগজপত্র এখন প্রধানমন্ত্রী হাসিনার টেবিলে। হাসিনা সোজা বাংলায় বলে দিয়েছেন, একহাতে কাবিননামা অন্যহাতে ক্ষমতা। বাড়াবাড়ি করলে সবকিছু মিডিয়াতে যাবে...
পায়ের আওয়াজ শোনা যায়
আসছে হরতাল, আসছে অবোরধ, আসছে ভাংচুর - আবারও
Post new comment