নোটের উপর শেখের ছবি, a sign of perfect failure
আসুন এমন একটা দিনের স্বপ্ন দেখি যেদিন এদেশের মানুষ স্বাধীনতার ঘোষক, জাতির পিতা, রাজাকার সহ ইতিহাসমূখী বিতর্কগুলোর অবসান ঘটিয়ে একটা common point of understanding আসতে পারবে। এ ধরনের একটা বুঝাপরায় আসা গেলে দেশের রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গরুর খোয়ার, পাবলিক শৌচাগার সহ যাবতীয় স্থাপনাগুলোর উপর পুনঃপুনঃ নাম বদলানোর খড়্গ নেমে আসবেনা।

খবরে প্রকাশ এখন হতে ১ হতে ৫০০ টাকার সব নোটে শেখ মুজিবের ছবি থাকবে
শেখ কন্যা যে গতিতে উনার পিতার নাম দেশের আকাশ বাতাসে ছড়াতে চাচ্ছেন মনে হচ্ছে এ সূযোগ হাতছাড়া হলে আর বোধহয় সূযোগ আসবেনা। আমাদের currency'র উপর শেখ মুজিবের ছবি থাকাটা অযৌক্তিক কোন ব্যপার নয়, কিন্তূ ক্ষমতা পাওয়ার ৬ মাসের ভেতর পিতাকে নিয়ে এতটা উন্মাদনা জাতি ভাল চোখে দেখবেনা। দেশের ৮০ ভাগ মানুষ বিদ্যুতের অভাবে ফুসছে, গ্যাসের অভাবে নিভূ নিভূ করছে শিল্পখাত, ছাত্রলীগ, যুবলীগ, তাতী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের মত অংগ সংগঠংনগুলোর ষ্টীম রোলারে জন জীবন বিপর্য্যস্ত, ভোগ্যপন্যের বাজার জ্বলছে দাউ দাউ করে ... দেশ শাষনের এমন একটা ব্যর্থ প্রেক্ষাপটে মুজিব নামের জয় জয়কার আওয়ামী লীগের জন্যে মৃত্যুঘন্টা বাজিয়ে দিতে পারে যদিনা মানুষের মৌলিক চাহিদাগুলোর গুরুত্ব অনুধাবনে এ দলটি আবারও ব্যর্থ হয়। আওয়ামী লীগ এবং তার লেজুড় সংগঠনগুলোর নেতারা শেখ মুজিবকে রাতারাতি আকাশে উঠাতে চাইছে নিজদের পকেট স্বার্থে, এ ধরনের ধান্ধাবাজির দৌড়ে শামিল হয়ে শেখ হাসিনা শুধু নিজের পিতাকেই ছোট করছেন্না, সাথে একজন জাতীয় নেতাকে তার উচ্চতা হতে নামিয়ে ধান্ধাবাজদের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দিচ্ছেন। শেখ হাসিনা হয়ত ভূলে যান দেশের শতভাগ মানুষই উনার পিতার একনিষ্ঠ ভক্ত নন এবং অনেক ক্ষেত্রে এই নেতার রাজনৈতিক এবং প্রশাষনিক কর্মকান্ডের ঘোরতর বিরোধী। জাতি হিসাবে আমরা এখনো মধ্যযুগীয় সভ্যতা পার হতে পারেনি তাই পকেট স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় রাজনীতি এবং এর পথিকৃতদের মূল্যায়ন করার মন মানষিকতাও আমাদের তৈরী হয়নি। তাই স্বভাবতই ধরে নিতে পারি ব্যর্থতার পংকিলতায় সমাহিত হয়ে আওয়ামী লীগ যেদিন ক্ষমতা হতে বিদায় নেবে সাথে বিদায় নেবে তার নাম প্রতিষ্ঠা করার দলীয় মহোৎসব।
অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নির্বাচনী রায় আনুবাদ করতে আওয়ামী লীগ নেতারা পূরোপূরি ব্যর্থ হচ্ছেন। একটা জিনিষ উনারা হয়ত হিসাবে ভূল করছেন, বাংলাদেশের মানুষ এই দলটিকে আকাশ সমান ম্যন্ডেট দিয়েছিল ইতিহাস লেখার জন্য নয়, হাসপাতালের নাম বদলানোর জন্যে নয়, ১ হতে ৫০০ টাকার নোটে নেতার ছবি ছাপানোর জন্যে নয়, খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করার জন্যে নয়, বরং বিএনপির যাতাকলে নিষ্পেষিত আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে একটা সূস্থ প্রেক্ষাপটে টেনে আনার জন্যে। বাস্তবতা হল, বিএনপির ৫ বছরের অপশাষন এবং আওয়ামী ৬ মাসের শাষনের ভেতর মৌলিক কোন তফাৎ খুজে পাওয়া যাচ্ছেনা, অনেকাংশে বরং দিন বদলের শাষন খালেদা-তারেক অপশাষনকেও হার মানাচ্ছে বিদ্যুত গতিতে।
নোটের উপর ছবি নয়, বরং আইনের শাসন এবং জনগুরুত্ব সম্পন্ন সমস্যগুলো সমাধান করে আওয়ামী লীগ শেখ মুজিবকে দলীয় নেতার বলয় হতে বের করে জাতিয় নেতার পর্য্যায়ে নিয়ে আসতে পারে। এমনটা করতে ব্যর্থ হলে দিন দিন শেখ মুজিবের ভক্তের চেয়ে তার শত্রুর সংখ্যাই বাড়তে থাকবে। এবং এর জন্যে দায়ী থাকবেন শেখ কন্যা নিজে।
- Tag this post:
- WatchDog's blog
- 1044 reads
-
JUST VIEWED
Last viewed:
- কী জবাব আছে বেগম জিয়ার?
- এন্ডিস পর্বতমালার বাঁকে বাঁকে - ১৬তম (শেষ) পর্ব
- ১০ ট্রাক অস্ত্র মামলা
- জংগীবাদের দিনরাত্রি
- বেচে থাকার এ পিঠ ও পিঠ!
- ধীরে ম খা আলমগীর, ধীরে...
- Move to try Bangladesh war criminals
- আজকের অন্য রকম হরতাল!
- শতাব্দীর পৈচাশিকতা
- এ এক নিদারুন তামাশা
- মঈনরা আসে মঈনরা যায়
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ৬ষ্ঠ পর্ব
- জেনারেল মইন অধ্যায়...
- এদের প্রতিরোধ করুন|
- জন্ম যখন আজন্ম পাপ
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Comments
সহজ সমীকরন
বাংলাদেশে রয়েছে পাহাড় সমান সমস্যা এবং তার সাথে প্রতিদিন যোগ হচ্ছে নিত্য নতুন সমস্যা। শেখ হাসিনা সেই সমস্যাগুলোর দিকে দৃষ্টি না দিয়ে নিজের নিরাপত্তা, টাকার উপর পিতার ছবি, পিতাকে স্বাধীনতার ঘোষক - এসব নিয়েই ব্যাস্ত আছেন। শোনেন, মানুষের পেটে তিন বেলা ভাত না জুটলে, ইতিহাসের পাতা খেয়ে মানুষের পেট ভরবে না। সহজ সমীকরন। আগে ১৫ কোটি মানুষের অন্ন, বস্ত্র, বাসস্হান, শিক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করুন। তাহলেই শেখ হাসিনা, আপনার নিরাপত্তা নিশ্চিত হবে এবং ১৫ কোটি মানুষের অন্তরে ঠাই পাবেন।
বন্ধ হোক এ ভন্ডামি
শেখ হাসিনার নামে ‘গণভবন’ না ‘যমুনা’ বরাদ্দ দেয়া হবে আলোচনা চলছে
হুমায়ুন কবির খোকন:
‘জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন-২০০৯’ অনুযায়ী শেখ হাসিনা ও শেখ রেহানা আজীবন সার্বক্ষণিক স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সুবিধাসহ দু’টি বাড়িও বরাদ্দ পাবেন। এখন বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে শেখ হাসিনার নামে ‘গণভবন’ না ‘যমুনা’ বরাদ্দ দেয়া হবে। শেখ রেহানার নামে ধানমন্ডিতে কোনো সরকারি বাড়ি বরাদ্দ দেয়া হতে পারে। তবে সরকারের একজন নীতিনির্ধারক জানান, দুই বোনের নামে কোনো একটি রাষ্ট্রীয় ভবন বরাদ্দ দেয়ার বিষয়েও আলোচনা চলছে। এখনো এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ২০০১ সালে ওই আইন অনুযায়ী শেখ হাসিনার নামে গণভবন এবং শেখ রেহানার নামে ধানমন্ডিতে একটি বাড়ি বরাদ্দ দেয়া হয়। চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে নিরাপত্তা আইনটি রহিত করে তাদের নামে বরাদ্দ দেয়া বাড়ির আদেশও বাতিল করে। জাতির পিতার পরিবারের সদস্যরা আজীবন চলাফেরার ক্ষেত্রে যেমন নিরাপত্তা পাবেন একই সঙ্গে বাসস্থানের ক্ষেত্রেও নিরাপত্তা পাবেন।
সূত্রঃ দৈনিক আমাদের সময়
ভূতের মুখে রাম নাম
ভূতের মুখে রাম নাম
ঋণখেলাপি দুই হাজার, ব্যাংকের পাওনা ১৫ হাজার কোটি টাকা
দেশে এক কোটি বা এর চেয়ে বেশি অঙ্কের ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংখ্যা দুই হাজার ১৯৬। এই খেলাপি-দের কাছে ব্যাংকগুলোর মোট পাওনা ১৫ হাজার ৪৫১ কোটি দুই লাখ টাকা। তালিকার শীর্ষ খেলাপি বেক্সিমকো টেক্সটাইলসের খেলাপি ঋণের পরিমাণ ৩৫৩ কোটি ৮৯ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো গ্রুপের আরেকটি প্রতিষ্ঠান পদ্মা টেক্সটাইলের খেলাপি ঋণ ২৯২ কোটি ৯১ লাখ টাকা। ষষ্ঠ স্থানেও আছে বেক্সিমকো গ্রুপের শাইনপুকুর হোল্ডিংস। শাইনপুকুরের কাছে ব্যাংকের পাওনা ১৩৪ কোটি ৩৫ লাখ টাকা। শীর্ষ দশের সর্বশেষ কোম্পানি বেক্সিমকো নিটিংয়ের মোট খেলাপি ঋণ ৮১ কোটি ৬০ লাখ টাকা। এর বাইরে ২১তম স্থানে রয়েছে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং। তাদের খেলাপি ঋণ ৫৯ কোটি ৮০ লাখ টাকা। ৫৫তম খেলাপি বেক্সিমকো ডেনিমস। খেলাপির পরিমাণ ৩৮ কোটি ৭৭ লাখ টাকা। তালিকায় ৩২৯ নম্বরে থাকা বেক্সিমকো কম্পিউটার্সের মোট খেলাপি ঋণ ১১ কোটি দুই লাখ টাকা এবং ৩৬৮তম খেলাপি বেক্সিমকো ফ্যাশনস লিমিটেডের খেলাপি ঋণ নয় কোটি ৭৬ লাখ টাকা। সব মিলিয়ে বেক্সিমকো গ্রুপের আট প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণ ৯৮১ কোটি ৫৬ লাখ টাকা। বেক্সিমকো গ্রুপের অন্যতম মালিক সালমান এফ রহমান। তিনি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়নবিষয়ক উপদেষ্টা।
সূত্রঃ দৈনিক প্রথম আলো
মন্তব্যঃ
বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান শেখ পরিবারের অর্থ যোগানদাতা এবং আওয়ামী লীগের অন্যতম financial contributor। এই সব লুটেরাদের মুখে মুজিব নামের ফেনা উঠে একটাই কারনে, লুটে নেয়া শত শত কোটি টাকার আইনী দিক হতে নিজদের রক্ষা করা, পাশাপাশি নতুন অংকের ধান্ধা করা।
Post new comment