জংগীবাদের দিনরাত্রি
জংগী জংগী খেলা কোন রাজনৈতিক খেলা নয়, এ খেলা মরন খেলা এবং এ খেলায় জংগীদের বিজয় একটা জাতির জন্যে কতটা ভয়াবহ অভিশাপ নিয়ে আসতে পারে আফগানিস্থান এবং পাকিস্তান তার জ্বলন্ত উদাহরন। ইসলামী জংগীবাদের ভয়াল থাবায় আজকের বিশ্ব ক্ষতবিক্ষত, কথিত এই জিহাদ একদিকে যেমন মানুষ হত্যার মেশিন হিসাবে কাজ করছে, অন্যদিকে সাড়া বিশ্বে মুসলমানদের জন্যে এমন একটা ইমেজ তৈরী করছে যার সারমর্ম করলে দাঁড়াবে ধর্মের নামে নির্বিচারে মানুষ নিধন।

বাংলাদেশের অসূস্থ রাজনৈতিক সাংস্বৃতি নতুন কোন রোগ নয়, এ রোগের বীজ রোপিত হয়েছিল আমাদের স্বাধীনতার উষালগ্নে। সে বীজ হতে আজ অংকুর প্রস্ফূটিত হচ্ছে,ফল দিচ্ছে এবং সেফলের র্দূগন্ধে চারদিক মৌ মৌ করছে নর্দমার পচা পানির মত। কিন্তূ এই রোগ শহর-বন্দরে বোমা মেরে মানুষ হত্যার সাংস্কৃতি চালু করেনি, যেমনটা করছে আজকের জেহাদীর দল।
কাকে দায়ী করব আমরা বাংলাদেশে সন্ত্রাষী সৃষ্টি এবং এর লালন পালনের জন্যে, বিএনপি? আওয়ামী লীগ? জামাতে ইসলামী?? বাংলাদেশের ইসলামী জংগীবাদিরা কচু পাতায় ভেসে আসা কোন পদ্মফুল নয় যে তাদের অন্যের উপর ভর দিয়ে চলতে হবে। এদের রয়েছে আর্ন্তজাতিক কানেকশন, নগদ অর্থ এবং হাতেকলমে ট্রেনিং। অসূস্থ রাজনীতির চেয়েও এ সমস্যা ভয়ানক ঘোরতর, যার প্রভাব পরতে বাধ্য আমাদের প্রতিদিনের জীবনে। আমাদের দেশ একটা অভিশপ্ত রাজনৈতিক চক্রের ভেতর মুখ থুবড়ে আছে যা হতে মুক্তি পাওয়ার আপাত কোন সম্ভবনা দেখা যাচ্ছেনা। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি, ক্ষমতায় যাওয়া এবং হাতছাড়া হওয়ার এই বিভীৎস মাতম জাতি হিসাবে আমাদের কোথায় নিয়ে গেছে র্দুনীতিতে পরপর ৫ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা তা প্রমান করেছি। এ কুৎসিত লড়াই গত ৩৮ বছর ধরে চলছে এবং সামনে আরও ১৩৮ বছর চলবে বলে মনে হচ্ছে। ইসলামী জংগীবাদকে দুই পরিবারের ক্ষমতা লড়াইয়ের বধ্যভূমিতে সমাহিত করতে চাইলে তা হবে আত্মহত্যার শামিল। এদের এত সহজে র্নিমূল করার কোন উপায় নেই, আগাছার মত এদের প্রজনন হচ্ছে যত্রতত্র। বাংলাদেশে ইসলামী সন্ত্রাষবাদের বিস্তৃতি কতটা ব্যাপক তার সম্যক ধারনা পেতে হলে একজনকে বাংলাদেশের গ্রামে-গঞ্জে ক'টা দিন বাস করতে হবে।
একসাথে ৬০ জেলায় বোমা আক্রমন কোন ছায়াছবির কাহিনী ছিলনা, এ ঘটেছিল আমাদের এই বাংলাদেশে, এবং এমনটা আবারও যে ঘটতে যাচ্ছে তার সমূহ আলামত চারদিকে প্রকট হয়ে উঠছে।
আওয়ামী লীগ তার বংগবন্ধুস্থ হেড অফিসে বসে শেখ হাসিনার নেত্রীত্ত্বে বিডিআর হত্যাকান্ডের নীলনকসা একেছিল এমনটা চিন্তা করা হবে নিতান্তই ছেলেমানুষী। বিডিআর হত্যাকান্ডে দলমত নির্বিশেষে ১/১১'র ক্ষতিগ্রস্থরা সহযোগীতা করেছিল এমন একটা hypothesis দিন দিনই পায়ের তলায় শক্ত মাটি পাচ্ছে। অন্যদিকে হাসিনার মূল ব্যর্থতা বলা হচ্ছে সমস্যা মোকাবেলায় তার অযোগ্যতা, অক্ষমতা এবং তার কলংকিত অতীত। কিন্তূ এই এক মহাজজ্ঞের কাছে হাত-পা ছেড়ে গা ভাসিয়ে দিলে আমাদের জন্যে কোনই ফল নিয়ে আসবেনা। হাসিনার বিদায়ের অর্থ খালেদার আগমন, এমন পরিবর্তন আবারও আমাদের ঠেলে দেবে তারেক-ককো জজ্ঞমেলার কলংকিত অধ্যায়ে। এর অর্থ ইসলামী জংগীবাদকে আবারও অস্বীকার করে একে স্থানীয় পর্য্যায়ে লালন পালন করে জলহস্তিতে রুপান্তরিত করা।
আমাদের দেশে ইসলামী জংগীবাদ একটি উদীয়মান শক্তি, একে গোড়াতেই টুটি চেপে না ধরতে পারলে পরিনাম ভয়াবহ হতে বাধ্য। আসুন, আমরা আমাদের গলার আওয়াজ উচু করি এই গ্লোবাল সমস্যার দেশীয় সংস্করন হতে মুক্তি পাওয়ার উপায় নিয়ে।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- বেচে থাকার এ পিঠ ও পিঠ!
- ধীরে ম খা আলমগীর, ধীরে...
- Move to try Bangladesh war criminals
- আজকের অন্য রকম হরতাল!
- শতাব্দীর পৈচাশিকতা
- এ এক নিদারুন তামাশা
- মঈনরা আসে মঈনরা যায়
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ৬ষ্ঠ পর্ব
- জেনারেল মইন অধ্যায়...
- এদের প্রতিরোধ করুন|
- জন্ম যখন আজন্ম পাপ
- World Food Crisis.....
- বিএনপি নামের দানব
- About Ami Bangladeshi
- নর্দমায় ভরা বসন্ত
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





The Independent report
Just read this article online. Is this a media propaganda or fact?
http://www.independent.co.uk/news/world/asia/bangladesh-is-safe-haven-fo...
Post new comment