কালো টাকা সাদা করার পক্ষে সংসদীয় কমিটি
চোরে চোরে মাসতুত ভাই
কাগজ প্রতিবেদক : এবার সংসদীয় কমিটিও কালো টাকা সাদা করার পক্ষে অবস্থান নিয়েছে। এ লক্ষ্যে আগামী অর্থবছরে অপ্রদর্শিত আয় শর্তসাপেক্ষে বৈধ করার সুযোগ অব্যাহত রাখার সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। এছাড়া বিদ্যমান কর অবকাশ শর্তসাপেক্ষে দীর্ঘ মেয়াদে অব্যাহত রাখা এবং করবহির্ভূত আয়ের সীমা ও করের আওতা বাড়ানোর সুপারিশ করেছে কমিটি।
বৈঠক শেষে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) বলেন, বৈঠকে পূর্ণাঙ্গ বাজেট নিয়ে আলোচনা করা হয়েছে। বাজেটের পরিধি, রাজস্ব আয়, এডিপি ও ঘাটতি কতো থাকা দরকার Ñ এসবই প্রাধান্য পেয়েছে বৈঠকে। এরপর ২০ পৃষ্ঠার দীর্ঘ সুপারিশমালা অর্থ মন্ত্রণালয়ে দেয়া হয়েছে। তবে গণমাধ্যমে প্রকাশিত কর অবকাশ সুবিধা নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তার দ্বিমত পোষণের খবরটি সঠিক নয় বলে তিনি দাবি করেন।
লোটাস কামালের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন Ñ কমিটির সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, লুৎফুল হাই, মোঃ তাজুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী এবং এম কে আনোয়ার। এছাড়া কমিটির আমন্ত্রণে বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভুঁইয়া, স্টক এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান মোঃ জিয়াউল হক খন্দকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদ বৈঠকে যোগ দেন।
লোটাস কামাল বলেন, করবহির্ভূত আয়ের সীমা ১ লাখ ৬৫ হাজার টাকা থেকে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে এই সীমা ১ লাখ ৮০ হাজার র"পি যা বাংলাদেশী টাকায় ২ লাখ ৫২ হাজার টাকা। এরই ভিত্তিতে আগামী অর্থবছর থেকে আমাদের দেশেও করবহির্ভূত আয়ের সীমা বাড়ানোর সুপারিশ করা হয়েছে বৈঠকে।
এ প্রসঙ্গে সভাপতি আরো বলেন, আগামী বাজেটে রাজস্ব বৃদ্ধির স্বার্থে করের হার কমিয়ে করের আওতা বাড়ানোর প্রস্তাব দিয়েছে কমিটি। এ সংক্রান্ত আইন আরো সহজ করতে হবে। কারণ আমাদের লক্ষ্য রাজস্ব না কমিয়ে তা বৃদ্ধি করা। বর্তমানে জাতীয় বাজেটে আয়করের পরিমাণ মোট রাজস্বের শতকরা ২৪ ভাগ।
আগামী ২ অর্থবছরের মধ্যে পর্যায়ক্রমে তা ৩৬ ভাগে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কারণে গ্রাম-গঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও কর আরোপের প্রস্তাবনা দেয়া হয়েছে বলে তিনি জানান। একজন দোকানদারকে বছরে ১ হাজার টাকা কর দিতে বলা হলে তার কোনো অসুবিধা হবে না বলে মন্তব্য করেন সভাপতি।
কালো টাকা সাদা প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, অপ্রদর্শিত আয় শর্তসাপেক্ষে বৈধ করার সুপারিশ করা হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় Ñ আগে যে কেউ ১০০ কোটি টাকার শতকরা সাড়ে ৭ ভাগ কর দিয়ে নামমাত্র বিনিয়োগে তা সাদা করতে পারতেন। এবার ওই টাকায় কী পরিমাণ ব্যবসা করা হ"েছ তা খতিয়ে দেখা হবে। এটা নিশ্চিত করতে পারলে কর্মসংস্থান বাড়বে।
সভাপতি বলেন, কিছু শর্তসাপেক্ষে কর অবকাশ সুবিধা রাখার পরামর্শ দেয়া হয়েছে। কমিটির পক্ষ থেকে এর আগেও অর্থ মন্ত্রালয়কে এ পরামর্শ দেয়া হয়। তবে এই বৈঠকে সর্বসম্মতিক্রমে তা সুপারিশ করা হয়েছে। এ নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণের বিষয়ে মিডিয়ায় যে সব সংবাদ প্রকাশিত হয়েছে তা সঠিক নয়।
এ প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, কর অবকাশ সাধারণত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হ"েছÑ অগ্রাধিকার এলাকা ও অন্যটি অগ্রাধিকার খাত। কর অবকাশ সময়ে প্রথম ৫ বছরে অন্তত টোকেন কর দিতে হবে। পরবর্তী ৫ বছরে স্বাভাবিক কর আদায় করা হবে। এর পরের ৫ বছর আবার কর অবকাশ কার্যকর থাকবে। তবে এ সময় কর হার কম থাকবে। বর্তমানে যদি তা ২৫ ভাগ থাকে তখন তা ১৫ ভাগ অথবা ১০ ভাগ আদায় করা হবে। এ পদ্ধতিটি নতুন। এ ক্ষেত্রে শর্ত থাকবে যে তাদের আয়ের শতকরা ৫০ ভাগ ব্যবসা খাতে বিনিয়োগ করতে হবে।
ভ্যাট প্রসঙ্গে লোটাস কামাল বলেন, ভ্যাট আদায়ে দেশে কোনো সঠিক পদ্ধতি নেই। কিছু পরিদর্শক আছেন যারা ব্যক্তিস্বার্থে ক্ষমতার অপব্যবহার করেন। তাই এ বিষয়ে কিছু আইন প্রণয়নের চিন্তাভাবনা চলছে। যাতে বিনা কারণে কেউ ব্যবসায়ীদের হয়রানি কিংবা এ ক্ষেত্রে কোনো অনিয়ম না করতে পারেন।
- Forums:
JUST VIEWED
Last viewed:
- Re: Vote for Cox's Bazar
- News Archive
- Immigration to Canada - Now, processing time 6-12 Months
- নৈনীতলার ননী গোপালের নবদ্বীপ যাত্রা!!!
- জলিল সাহবের রাজনৈতিক মৃত্যুর ইতিকথা
- The educated Hasina's story
- এন্ডিস পর্বতমালার বাঁকে বাঁকে - ১৬তম (শেষ) পর্ব
- খাল কেটে কুমির আনল বাংলাদেশ ক্রিকেট
- একজন সালাউদ্দিন কাদের চৌধূরীর দিনরাত্রি
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- ঘুরে এলাম গ্রান্ড ক্যানিয়ন - ২য় পর্ব।
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- News Links
- দিন বদলের ছ’মাস বাংলাদেশের সর্বনাশ
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - পর্ব ১
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Post new comment