ওরা আসছে, মননীয় সরকার মহোদয়
কুড়িগ্রাম, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাবিতে রোববার রাতে কুড়িগ্রামের উলিপুর পল্লীবিদ্যুৎ কার্যালয়ে ভাংচুর করেছে গ্রাহকরা। এ ছাড়া সোমবার সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ীতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। আগামী ১২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট হবে বলে সমাবেশে হুমকি দেওয়া হয়।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মনজুর-উর-রশিদ জানান, বিক্ষুব্ধ গ্রাহকরা রোববার রাত ৯টার দিকে উলিপুর পল্লীবিদ্যুতের জিএম অফিসে হামলা চালিয়ে দরজা জানালা ও আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় কোনো মামলা করেননি বলে তিনি জানান।
সদর থানার উপ-পরিদর্শক কফিল উদ্দিন জানান, সোমবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ী বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে কুড়িগ্রাম-রংপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা বিক্ষোভ মিছিলও করে। সড়কের দু'পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে।
সমাবেশে ব্যবসায়ী আইয়ুব আলী, শামীম আজাদ লাভলু, নূর আলম বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হলে কাঁঠালবাড়ী, টগরাইহাট, রাজারহাট ও নাজিম খাঁ এলাকায় মঙ্গলবার থেকে লাগাতার ধর্মঘট চলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
মন্তব্যঃ এটা শুধু সময়ের ব্যপার। বিদ্যুৎ, গ্যাস এবং পানি সমস্যার আশু সমাধান না হলে ওরা দলেদলে আসবে। সামনে যা পাবে মাটিতে মিশিয়ে দেবে, ধ্বংসের পৈচাশিকতায় মেতে উঠবে। কোন ডিজিটাল ভাওতাবাজী দিয়ে ওদের আটকে রাখা মুস্কিল হবে। সরকার মহাশয়, খবরটার যথাযত গুরুত্ব দিয়ে পড়ুন।
- Forums:
JUST VIEWED
Last viewed:
- রসের গুড় পিঁপড়ায় খায়!
- কাছ হতে দেখা একজন লেসবিয়ান
- হাজার বছরের চোর তারেক জিয়া
- আসামীর কাঠগড়ায় দুই নেত্রী
- খালেদা জিয়াকে ক্যন্টনমেন্টের বাড়ি ছাড়া করেত বর্তমান সরকার বদ্ব পরিকর, এর পেছনে আসল উদ্দেশ্য কি?
- বাকশাল এবং সমসাময়িক বিশ্ব
- ব্যাংকের এটিএম বুথে ডাকাতির চেষ্টা
- বিকলাঙ্গ শিক্ষা ব্যবস্হা
- রেহাই দিন এসব ভন্ডামি হতে!
- আমিও জাতিয়তাবাদী হতে চাই...
- বলি হউক তথাকথিত গনতন্ত্র...
- জলিলের জন্যে কাফনের কাপড়...
- শেষ নবাবের প্রত্যাবর্তন
- একজন রহমান সাহেবের গল্প
- একজন আবুল হোসেনের আবুলীয় কাহিনী
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Post new comment