Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

এনালগ খবর

গিয়াসউদ্দিন আল মামুনের জামিন বহাল

চাঁদাবাজির একটি মামলায় বিতর্কিত ব্যবসায়ী ও তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত গিয়াসউদ্দিন আল মামুনকে দেয়া হাইকোর্টের জামিনের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। ব্যবসায়ী হারুন ফেরদৌসের দায়ের করা এ মামলায় ২০০৭ সালের পহেলা জুলাই হাইকোর্ট মামুনকে জামিন দেয়। আজ বৃহস্পতিবার বিচারপতি মোঃ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ মামলাটিতে পুলিশ প্রতিবেদন জমা না দেয়া পর্যন্ত মামুনের জামিন আদেশ বহাল রাখেন।

একইদিনে ডাকা ইফতার পার্টিতে দুই নেত্রীর পরস্পরকে দাওয়াত

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতিবিদদের সম্মানে একই দিনে ইফতার পার্টি আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার প্রধানমন্ত্রীর ইফতার পার্টি হবে গণভবনে এবং খালেদা জিয়ার ইফতার পার্টি হবে সংসদ ভবনের এমপি হোস্টেল প্রাঙ্গণে । ইতোমধ্যে তারা পরস্পরকে আমন্ত্রণ জানিয়ে কার্ড পাঠিয়েছেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এএসএম সালেহ আহমেদের কাছে হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার।

তৃতীয় অধিবেশনেও যোগ না দেবার ইঙ্গিত দিয়েছে বিএনপি

সামনের সারিতে আসন বাড়ানোসহ বিরোধী দলের দাবি না মানলে সংসদের আসন্ন অধিবেশনে যোগ দেবেনা বিএনপি। বিরোধী দলের চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেন, অধিবেশনে বিরোধী দলের অংশগ্রহনের পুরোপুরি নির্ভর করছে সরকারের মানসিকতার উপর। ৭ই সেপ্টেম্বর বসছে সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনেও যোগ না দেয়ার ইঙ্গিত দিলেন বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক । তিনি প্রথম থেকেই অভিযোগ করে আসছেন যে সরকার এবং স্পিকার প্রথম থেকেই বিরোধী দলকে বাইরে রেখেই সংসদ চালাতে বেশি আগ্রহী। তিনি আরো বলেছেন অধিবেশনে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার ইতিবাচক মনোভাব দেখাবে বলে তার আশা করেন। সূত্র: চ্যানেল আই

মওদুদ আহমদের মদের মামলাসহ ১০৫টি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

সাবেক আইনমন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের মদের মামলাসহ রাজনৈতিক হয়রানিমূলক বিবেচিত ১০৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। এরমধ্যে দুর্নীতি দমন কমিশন দায়েরকৃত মামলা রয়েছে ১৬টি। রাজনৈতিক হয়রানিমূলক মামলা যাচাই-বাছাই সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির ৬ষ্ঠ বৈঠকে গতকাল এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারেক রহমানের কারামুক্তি দিবস পালন করবে তারেক পরিষদ

তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে ৩ সেপ্টেম্বর নিউইয়র্কে তারেক পরিষদের আন্তর্জাতিক কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তারেক পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল জানিয়েছেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমান মুক্ত হলেও তার চিকিৎসা শেষ হয়নি। তিনি যাতে ©ুত আরোগ্য লাভ করেন এজন্যে ঐদিন আমরা দোয়া মাহফিল করবো। এরপর বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ১০ সেপ্টেম্বর তারেক পরিষদের উদ্যোগে আরেকটি অনুষ্ঠান হবে বলে জানা গেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র জাসাসের পক্ষ থেকেও তারেক রহমানের মুক্তির বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla