JUST VIEWED
Last viewed:
- দিন বদলের দিন
- স্মৃতির অলিগলি...
- আসেন ভারতের মুখে থু থু দেই
- মাফিয়া কাহিনী
- আহা এমন যদি হত...!!!
- বাংলা ইউনিকোড
- এই নীল মনিহার
- ওরা পালাচ্ছে...
- Run টেন্ডারবাজ run....
- ভেবে দেখুন ...
- এনালগ খবর
- অভিনন্দন...
- Law makers are considering to eliminate the provision of Caretaker Government, will you support it?
- আর কত কাল?
- Bangladesh's Biman to buy 8 Boeing planes for 1.26 billion dollars
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago






হে পূজারীর দল!!! - WatchDog
মহাশয়েরা,
মিরপুর আর হাইকোর্ট মাজারে ভক্তদের নিবেদিত ভক্তির নমুনার সাথে আপনাদের কি পরিচয় আছে? সন্ধ্যা গড়িয়ে রাত নামে, রাতের শেষে সকালের আলো জানালায় আছড়ে পড়ে, তবু এরা ঝপতে থাকে গুরু নামের উল্লাসী কীর্তন। মুখে ফেনা উঠে যায়, ঘামের নদী বইতে থাকে শরীর হতে, পড়নের কাপড় উধাও হয় কোন ফাকে, জাগতিক দুনিয়ার সবকিছু মিথ্যা ভেবে ওরা নিজদের সপে দেয় গুরুর পদতলে। সব উল্লাশেরই শেষ আছে, এবং চন্দ্র সূর্যের পরিক্রমার শেষে সবাইকে ঘরে ফিরতে হয়, বরন করতে হয় ঘাত প্রতিঘাতে ভরা প্রতিদিনের জীবন। পশ্চিমী দুনিয়ার নাইট ক্লাবগুলোর নৈশ বিহারের সাথে কি আপনাদের ইতি উতি আছে জনাবের দল? লাল পানি আর শরীরের উদ্দামতায় থর থর করতে থাকে রাতের পৃথিবী, সাথে দুলতে থাকে বেচে থাকা। এক সময় ভাংগতে হয় রঙিন মেলা, ফিরতে হয় ঘরে। সব নেশারই একটা ঠিকানা আছে, শেষ আছে। তা জিজ্ঞেষ করতে পারি কি, নেত্রী নামের নেশার রেশ কতদিন চলবে আপনাদের?
এক এক নেত্রীর নামে ১২/১৩টা করে চাঁদাবাজি আর চুরির মামলা, চরিত্রহীনতা আর অবৈধ সম্পর্কের অভিযোগ। একজন প্রাথমিক শিক্ষার চৌকাঠ পেরুতে গিয়ে ব্যর্থ, অন্যজন বাবার নামে চাঁদাবাজির মত ডিগ্রী চাঁদা নিয়ে গ্রাজুয়েট। এরা অসততার আশ্রয় নিয়ে সন্তানদের বিত্ত-বৈভব্যে মানুষ করেছেন, পরিবার এবং আত্মীয়দের জন্যে খুলে দিয়েছেন রাস্ট্রের খাজাঞ্জিখানা। আপনাদের কাছে হয়ত এরা রাজনীতিবিদ, মাজারের পীর, আপনারা ধন্য তাদের নামে পূজার বেদীতে পূজা দিয়ে। দুঃখিত, আমার কাছে এরা চোর, চাঁদাবাজ, চরিত্রহীন, অসৎ এবং ১৫ কোটি মানুষের ভবিষৎ নিয়ে জুয়া খেলার নেশাগ্রস্ত জুয়াড়ি। আপনাদের দেশপ্রেমের সংজ্ঞা ব্রাকেট বন্দী, বিভক্তির কঠিন শৃখংলে জাতিয় স্বত্তা দলিত মথিত। আমার কাছে তা নয়, আমার জন্য বাংলাদেশ একটাই এবং তা হাসিনা অথবা খালেদার ব্যক্তিগত এবং পৈত্রিক সম্পদ নয়। আমি পীরের নেশা অথবা লাল পানির নেশায় নেশাগ্রস্থ হয়ে কাপড়হীন হইনা। তাই আপনাদের পীরের মুরিদ হতে পারিনা, দুঃখিত, চোরাই পীরের ভক্তের দল।
বাংলাদেশের ঘরে ঘরে আজ ব্যর্থতার ঘন্টা বাজছে; র্দুনীতি, অসততা, অন্যায়, অনাচার, অত্যাচার অবিচার, খুন, রাহাজানি, হত্যা, ঘুম, চাঁদাবাজির মত ক্ষয়িষ্ণু ব্যধি মহামারির মত ছেয়ে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ের পরতে পরতে পতনের আওয়াজ, শিক্ষকরা নাম লেখাচ্ছে চোরের তালিকায়, ছাত্ররা বন্দুক উচিয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছে ক্যম্পাসে। হে পূজারীর কাফেলা, আপনারা মাতার পূজা করতে গিয়ে অজান্তেই পূজা দিচ্ছেন রক্তের হোলী খেলায়, ব্যর্থতার সূতিকাগারে। দুঃখিত, আমি পূজারী হতে পারলামনা বলে। আমার ব্যর্থতা, অক্ষমতা, অযোগ্যতা পেচ্ছাব হয়ে প্রকাশ পায় এবং সে পেচ্ছাবে ভন্ড পীরদের আপদমস্তক সিক্ত করে আমি নিজকে হাল্কা করি। আপনার অসূবিধাটা কোথায়? নিশ্চিত করতে চাই, আমার পেচ্ছাবের রং হলুদ হতে পারে কিন্তূ তাতে নেই চুরি-চামারি, চাদাবাজি আর অসততার কোন গন্ধ। আপনার গড-মাদারদের এই পেচ্ছাব গলধকরন করার যোগ্যতা আছে বলেও আমি মনে করিনা।
Post new comment