আজকের অন্য রকম হরতাল!
মানুষের মৃত্যু যেমন অন্য রকম হয়না, হরতালের চেহারারাও কখনো অন্য রকম হতে পারেনা। ১৫কোটি মানুষের জীবনকে জিম্মি করে নিজদের বক্তব্য প্রকাশ করার নাম গনতান্ত্রিক অধিকার নয়, শ্রেফ গুন্ডামি। আমাদের দেশে হরতাল মানেই আগের সন্ধ্যায় ত্রাশ তৈরী করে জনগনকে ভয় দেখানো, হরতালের সকালে মোড়ে মোড়ে ডান্ডা নিয়ে যানবাহন এবং সাধারন মানুষের উপর ঝাপিয়ে পরা। হরতাল পালন যদি গনতান্ত্রিক অধিকার হয়ে থাকে, না পালন করাটাও একই অধিকারের তালিকায় আসা বাঞ্ছনীয়। এ বিবেচনায় প্রতিটা মানুষের নিজস্ব পছন্দকে সন্মান জানানো উচিৎ। কেউ যদি সরকারের গ্যাস চুক্তিতে দেশ বিক্রীর গন্ধ খুজে পায় তার উচিৎ স্বাক্ষী প্রমান সহ আদালতে যাওয়া। আর যদি আদালতের উপর বিশ্বাষ না থাকে তা হলে বুঝতে হবে আমাদের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। প্রথমে সে সব সমস্যা সমাধানের দিকে নজড় ফেরাতে হবে। যে দেশের শতকরা প্রায় ৮০ জন অশিক্ষিত তাদের কাছে গ্যাস চুক্তি আর মাদ্রাসায় আলিফ-লাম-মিম পড়া একই জিনিষ। এসব সাধারন মানুষকে হরতালের হাতিয়ার হিসাবে ব্যবহার করা আর রাস্তায় বুনো হাতি লেলিয়ে দেয়ার ভেতর মৌলিক কোন পার্থক্য নেই। সরকার বিদেশীদের কাছে আভ্যন্তরীন সম্পদ তুলে দেয়ার চুক্তি করে থাকলে তাদের বিরুদ্বে জনমত তৈরী করে সামনের নির্বাচনে এর জওয়াব দেয়ার অফুরন্ত সূযোগ রয়েছে। 'বেঈমান' সরকারকে ক্ষমতাচ্যুত করার মাধ্যমে ততোধিক বেঈমানী চুক্তি বাতিল করায় বাধা কোথায় তা আমার জানা নেই। জাতীয় জীবনের চাকা একটা দিনের জন্যে অচল করে কি পাওয়া যাবে তার একটা পরিস্কার চিত্র হরতাল আহবানকারীদের তুলে ধরা উচিৎ। শুধু নিজদের অস্তিত্ব বাচিয়ে রাখার জন্যে এ ধরনের গুন্ডামি আইন করে নিষিদ্ব করা উচিৎ। আমাদের দেশ ছাড়াও পৃথিবীতে বহু দেশ রয়ে গেছে এবং সব দেশেই এ জাতীয় সমস্যা বিদ্যামান। ক'টা দেশে আমরা হরতাল করতে দেখছি? দাবী আদায়ের এ সব অস্ত্র ভোতা এবং অচল হয়ে গেছে। সমসাময়িক বিশ্ব ব্যবস্থায় মত প্রকাশ এবং দাবী আদায়ের অন্যকোন পন্থা খুজে বের করতে হবে যা হবে রাজনীতির পাশাপাশি অর্থনীতির পরিপূরক।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- শতাব্দীর পৈচাশিকতা
- এ এক নিদারুন তামাশা
- মঈনরা আসে মঈনরা যায়
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ৬ষ্ঠ পর্ব
- জেনারেল মইন অধ্যায়...
- এদের প্রতিরোধ করুন|
- জন্ম যখন আজন্ম পাপ
- World Food Crisis.....
- বিএনপি নামের দানব
- About Ami Bangladeshi
- নর্দমায় ভরা বসন্ত
- বিদায় শুনিল গুপ্ত
- শাহরুখ (খান) কাহিনী
- হরতালের বাংলাদেশ!
- বন্ধ হোক এ পশুত্ব!
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 3 days ago - আমিও
3 weeks 4 days ago - about canada immigration
4 weeks 4 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 6 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 6 days ago - হুম!
5 weeks 2 days ago - ধন্যবাদ...
5 weeks 2 days ago - Its really a great invention.
5 weeks 4 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 2 days ago - Not fair!
6 weeks 4 days ago





Post new comment