Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

আউলা ঝাউলা বাউলা চিন্তা - ২য় পর্ব

Photobucket
রাজনীতি কি রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত একটি ফুল টাইম পেশা? যে কোন পেশার শেষ উদ্দেশ্য হচ্ছে আয় রোজগার করে সংসার চালানো। স্বভাবতই প্রশ্ন জাগবে, যদি পেশা হিসাবে রাজনীতিকে স্বীকৃতি দেয়া না হয় তাহলে দেশের লাখ লাখ ফুল টাইম রাজনীতিবিদ্‌দের আয়ের উৎসকে কিভাবে বৈধতা দেয়া হবে? আর তাদের আয়ই যদি বৈধ না হয় তাহলে সে আয়ের পায়সায় রাজনীতি করাকে কেন বৈধ বলে গন্য করা হবে? অস্বীকৃত এবং অবৈধ আয়ের লীলাভূমি বাংলাদেশের জাতীয় সংসদে সাংসদরা সে সকল আইন কানুন পাশ করছেন সেগুলোই বা কোন বিচারে বৈধ হবে? আউলা চক্কর!

পাশাপাশি প্রশ্ন জাগবে, বৈধ আর অবৈধ হোক, রাজনীতিবিদই যদি না থাক্‌লো তাহলে দেশ চলবে কি করে? এমন একটা রূপকথার কথা কল্পনা করুন, আমাদের দেশে র্দুনীতি নেই! আপনার কি মনে হয়না এমনটা হলে বাংলাদেশে রাজনীতিবিদ্‌দের লন্ঠন দিয়ে খুঁজতে হবে? টেন্ডারবাজী, চাঁদাবাজী, কমিশনবাজী, ব্ল্যাক মেইলিংবাজী - এসবই যদি না থাক্‌ল তাহলে আর রাজনীতি করা কেন! বাউলা ভাবনা!!

এর সমাধান? প্রস্তাবটা কেমন হয় ভেবে দেখবেন, পুলভূক্ত ক্রিকেট খেলোয়ারদের মত রাজনীতিবিদ্‌দেরও পুলের আওতায় এনে মাসিক ভাতা দিলে কেমন হয়? অবশ্য পন্ডিত সমাজ সাথে সাথে পালটা প্রশ্ন করবেন, এমন্‌টা হলে কোটি টাকার মনোয়ন বানিজ্যের কি হবে? পেশাহীন শেখ পরিবার চলবে কি করে? জিয়া পরিবারের স্বনামধন্য দুই প্রতিনিধির চিকিৎসা-কাম-বিদেশী জীবন চলবে কোন মন্ত্রবলে? পুলের মাসিক টাকায়? নাউজুবিল্লাহ!

মাথা ঘুরছে আমার! রাত হয়ে গেছে এখানটায়, দেখি ঘুমিয়ে এ সব আউলা ঝাউলা বাউলা চিন্তা হতে মুক্তি পাওয়া যায় কিনা!

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla