
জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল (রাঃ) বিমান বন্দর রাখার সিদ্বান্ত নিয়েছে সরকার। একই সাথে জেনারেল জিয়া সংশ্লিষ্ট যে কোন স্থাপনার নাম পালটে ভিন্ন নাম রাখার প্রস্তাবও মন্ত্রীসভার বৈঠকে পাশ হয়েছে। বিজয় দিবসকে ঘিরে যেখানে মুক্তিযুদ্বের বীর সেনানীদের বিভিন্নভাবে পুরস্কৃত করার কথা, সেখানে একজন সেক্টর কমান্ডারকে এভাবে অবমূল্যায়ন না করলে সরকারের কি ক্ষতি হত বুঝা গেলনা। তীব্র জনরোষের মূখে জেনারেল এরশাদ যেদিন পদত্যাগ করেছিলেন আজকের ডিজিটাল এবং বিরোধী এনালগ দলের অনেকেই সেদিন এরশাদীয় স্থাপনার উপর পশুনৃত্য করে বাংলাদেশের মাটি হতে এই ডিক্টেটরের নাম মুছে ফেলতে চেয়েছিলেন। খুব কি বেশীদিন আগের কথা? বোধহয় না।
Recent Comments
3 days 12 hours ago
2 weeks 4 days ago
3 weeks 4 days ago
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
4 weeks 2 days ago
4 weeks 2 days ago
4 weeks 4 days ago
5 weeks 2 days ago
5 weeks 4 days ago