Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

Blogs

রাজনীতির ইফতার বনাম ইফতার রাজনীতি।

Ifter Culture
আগস্ট মাসকে রাজনীতিমুক্ত মাস ঘোষনা করলে কেমন হয়? যদিও আমার নিজস্ব ভাবনা তবুও পাঠকদের অনুরোধ করব বিষয়টা নিয়ে ভেবে দেখতে। শোক আর জন্মদিন নিয়ে রাজনীতির মাঠ এমনিতেই গরম থাকে এ মাসে, তার উপর এ বছর যোগ হয়েছে রোজা। অতীতে এ নিয়ে অনেক তর্ক হয়েছে, বিতর্ক হয়েছে, হাতাহাতি হয়েছে, কিন্তু রাজনীতিকে নির্বাসনে পাঠানোর মত...

৩-ডি বাংলাদেশের ইতিবৃত্ত...

Bangladeshi Politics
বিচ্ছিন্ন কিছু ঘটনা। খন্ড খন্ড কতগুলো খবর। প্রতিদিন ঘটছে এবং প্রচার মাধ্যমে ঠাঁই পাচ্ছে বানিজ্যিক ও রাজনৈতিক লাভ-লোকসানের ভিত্তিতে। বিদেশে বসে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশের উপর কেউ যদি থিসিস লিখতে চায় অনলাইনে প্রকাশিত দৈনিকগুলোর উপর চোখ বুলালেই বোধহয় যথেষ্ট হবে। প্রকাশিত খবরে ধারাবাহিকতা থাকে, থাকে...

ভারতের সাথে ৭ হাজার কোটির চুক্তি, চাঁদের অন্য পীঠ।

Indian-Bangladesh Trade agreement
ভারত বাংলাদেশকে ১.৭৫% সুদে ৭ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে যা ২৫ বছরে পরিশোধ করতে হবে। প্রনব বাবু ঢাকায় এসে চুক্তি চুড়ান্ত করে গেলেন। এ চুক্তি দু'দেশের সম্পর্কে নতুন দিগন্তের উন্মোচন করবে বলেও তিনি দাবি করেছেন। চুক্তির পাশাপাশি দু দেশের মধ্যে অনেকদিন ধরে ঝুলে থাকা নেপাল ট্রানজিট সমস্যারও একটা আশাব্যঞ্জক সমাধা দিয়ে গেলেন ভারতের অর্থমন্ত্রী।

এই দুনিয়া মায়ার জালে বান্ধা...বান্ধা রে

adultery in bangladesh
গানটা আমার খুবই প্রিয়। সূযোগ পেলেই শুনি আর সাথে সূর মেলানোর চেষ্টা করি। মগজে আউলা চক্কর লাগলে গানের কথাগুলো খুব কাছের মনে হয়। যে প্রশ্নের উত্তর নেই চাইলে তারও উত্তর পাওয়া যায় গানটায়। মাঝে মধ্যে খুব ভোরে কাজে যাই। বাসা হতে অফিস দশ মিনিটের রাস্তা। হেঁটেই যাই সাধারণত। সূর্যটা উঠি উঠি করে তখন। জনশূন্য শহর সাথে সান্ডিয়া পাহাড়ের মৃদু-মন্দ বাতাস মনটা ভীষন হাল্কা করে দেয়। গলা খুলে গান গাওয়ার পারফেক্ট সময়। বিশেষ করে বাউল গান...

কুরবানী নিয়ে দেবণারায়নের রীট এবং সুরঞ্জিত বাবুর পাকিস্তান ফিরে যাওয়ার রেসিপি!!

পরিচয়টা নিয়ে আমি গর্বিত নই। তবু প্রকাশ করছি কারণ অতীতে এ নিয়ে অনেকে অনেক রকম সন্দেহ প্রকাশ করেছেন। আমি ধার্মিক নই। পরজগত নিয়ে বিশেষ চিন্তিত নই বিধায় সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভে যা করণীয় তার কোনোটাই পালন করি না। এর দায় দায়িত্ব সবাটাই আমার। রক্ষণশীল মুসলিম পরিবারের মানুষ হয়েও কেন সৃষ্টিকর্তার আনুগত্য শতভাগ মেনে নেইনি কারণ হিসাবে ধরা যেতে পারে সমাজতান্ত্রিক দেশের প্রভাব। সরকারীভাবে ধর্মকে অস্বীকার করা হয় এমন...

অপরাধ ও শাস্তি, 'মহামান্য' আদালত স্টাইল।

Awami League
৩৯ বছর পর পরিচয় পাওয়া গেল আমার। আমি বাংলাদেশি। সমাজের চোখে কতটা জানিনা তবে ’মহামান্য’ আদালতের চোখে এতদিন আমি ছিলাম পরিচয়হীন, জারজ। দায় মুক্তির চাইতে কলঙ্কমুক্তি আনন্দে আমি এখন দিশেহারা! ধন্যবাদ ’মহামান্য’ আদালতকে। নাগরিক পরিচয় উদ্ধারের পাশাপাশি বিচার ব্যবস্থা আমাদের ইতিহাসের ডিএনএ’তেও হাত দিয়েছে এবং ’পবিত্র’ কলমের খোঁচায় যার যা প্রাপ্য তা ফিরিয়ে দিচ্ছে একে একে। গোপালগঞ্জ আওয়ামি লীগের এককালের মহান নেতা ও উচ্চ আদালতের...

মার্ডার অন দ্যা বার্লিন এক্সপ্রেস। শনিবারের গল্প...

Photobucket
- কেউ একজন কথা বলেতে চাইছে তোমার সাথে। ইভান গ্রিগরিয়েভিচ যেতে বলেছেন।