আয়েমে জাহেলিয়াত ও খালেদা জিয়ার কাঁটা তত্ত্ব!

প্রতিপক্ষকে ঘায়েলের রাজনীতিতে হরতাল, জ্বালাও পোড়াও, লগি-বৈঠার কোন বিকল্প গড়ে উঠেছে কিনা তা আমাদের জানা নেই। ডিজিটাল যুগে এসব এনালগ অস্ত্রের ধার নিশ্চয় কমে এসেছে, নইলে ক্ষমতার সোনালী মসনদ হতে আলী বাবা ৪০ চোরের দল ছিটকে পরেও কেন পারছেনা অস্ত্রগুলো ব্যবহার করতে? সংগত কারণেই নিউ জেনারেশন অস্ত্রের সন্ধান এখন সময়ের দাবী। সবাইকে অবাক করে এ ধরনের দাবি মেটাতে আমাদের বিরোধী দলীয় নেত্রী ডিজিটাল দুনিয়ার সাহায্য না চেয়ে ফিরে গেলেন সেই আয়েমে জাহেলিয়াতের যুগে। পাঠকদের নিশ্চয় মনে আছে নবীজির চলার পথে কাটা বিছানো সেই বুঁড়ির কথা? আসছি সে প্রসংগে।
আমাদের সরকার প্রধান আগামী ১০ই জানুয়ারী প্রতিবেশী দেশ ভারতে যাচ্ছেন অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এ সফর হতে বড় ধরনের প্রাপ্তি আশা করছে, যা তাদের ভবিষৎ রাজনীতির গাইডিং লাইট হিসাবে ব্যবহ্রত হতে পারে। বিরোধী দল বলছে, not so fast! প্রত্যাশা হতে একচুল কম নিয়ে দেশে ফিরলে ফেরার পথ কাঁটা বিছিয়ে দুর্বিসহ করা হবে। তবে আশার কথা, হুমকির সাথে কিছু অভয় বানীও মেশানো আছে; যেমন, পরিমান মত আনা গেলে হ্যাপী ভাগাভাগির নিশ্চয়তা। ভারত হতে প্রধানমন্ত্রী কত মন প্রাপ্তি নিয়ে দেশে ফিরলে নিজদের উদর পূর্তি এবং আলীবাবা ৪০ চোর+মর্জিনাদের উদর পূর্তি করাতে পারবেন তা নিরুপনের জন্যে এখনই বাইশ হাজার অংকবিদ সাথে বাইশ মন মোমবাতী যোগাড় করা প্রয়োজন। কারণ এ হিসাব হবে লম্বা, ক্লান্তিকর ও জটিল।
রাজনৈতিক সাংস্কৃতিতে কাঁটা বিছানোর চ্যালেঞ্জ একেবারেই নতুন, অপ্রত্যাশিত এবং অভাবিত। এ যাত্রায় চ্যালেঞ্জের ফলাফল যাই হোকনা কেন, প্রত্যাশার শেষ অংকে কতটা মহানুভবতা থাকতে পারে তার উদাহরন রেখে গেছেন আমাদের নবীজি। নবীজির মহানুভবতায় অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী পারবেন কি ছেটানো কাঁটা দূরে ফেলে বৈরী প্রতিপক্ষকে বুকে তুলে নিতে? সময়ই এ প্রশ্নের জবাব দেবে। এ ফাঁকে আমরা যারা আমজনতা আসুন শক্ত হয়ে বসি এবং উপভোগ করি দেশ নিয়ে দুই মাফিয়া পরিবারের ঈঁদুর-বেড়াল খেলা।
- WatchDog's blog
- 778 reads
-
JUST VIEWED
Last viewed:
- Seeing is believing...
- ছোট হয়ে আসছে পৃথিবী -
- একজন দেশপশারিনী এবং সমসাময়িক দুবাই সংকট...
- Bashundhara City
- মিষ্টি পাগল স্বদেশী!
- Return to Innocence...
- The Bangali Genocide, 1971 The Bangali Holocaust
- এক মাঘে শীত যায়না জনাবা...শীত যায়না!
- How to invest $1,000
- Wazed Miah is dead
- The Concert for Bangladesh: Images
- Great shame for us
- মৃত্যুর আগাম শোক...
- বাংলা ইউনিকোড
- Google Search Result
Latest Blogs
- লুটের টাকায় বেশ্যা নাচে...
- আমেরিকার রুক্ষ্ম পশ্চিমের গল্প...
- মৃত্যুর আগাম শোক...
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- দ্যা ডে আফটার
- ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ
- ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প
- ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...
- Theory of সিম্পল লিভিং এন্ড হাই থিংকিং...
- দেবতা বনাম উর্দিওয়ালা...নতুন পর্ব!
Recent Comments
- মুহূর্তেই ছিন্ন স্নেহের বাঁধন...
1 week 2 days ago - আমিও
3 weeks 3 days ago - about canada immigration
4 weeks 3 days ago - ঘুষ না পেয়ে মুক্তি দেননি বিচারক
4 weeks 5 days ago - কোটি কোটি রুহুল আমিন কী চায়?
4 weeks 5 days ago - হুম!
5 weeks 1 day ago - ধন্যবাদ...
5 weeks 1 day ago - Its really a great invention.
5 weeks 3 days ago - গুপ্ত হত্যার শেষ শিকার..., একটি রম্য রচনা
6 weeks 1 day ago - Not fair!
6 weeks 3 days ago





Comments
Post new comment