Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

বউ বদল...

জীবননগরে হরিহর আত্মা দুই বন্ধুর বউ বদলিয়ে বিয়ে করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আলোচিত দুই বন্ধুই তাদের নববধূদের নিয়ে এখন নতুন শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। জানা যায়, জীবননগর উপজেলার বাঁকা কোমরপাড়ার রাজমিস্ত্রি আয়নাল হকের ছেলে জাফর আলী জাপু (২০) ও ভ্যানচালক ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন আনার (২০) বাল্যবন্ধু। একই সঙ্গে বেড়ে ওঠা জাপু-আনারের বাড়িও পাশাপাশি। দু’জন কর্মজীবনও শুরু করে একই সঙ্গে। জাপু রাজমিস্ত্রির কাজ করলেও বাড়ির সামনে চায়ের দোকান চালান আনার। দু’জনেরই গলায়-গলায় ভাব। এক বছর আগে তারা বিয়ে করেন। আনার বিয়ে করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার তৈলটুপি গ্রামের শিল্পী খাতুনকে আর জাপু উপজেলার গয়েশপুর গ্রামের লাইলী খাতুনকে। জাপু ও আনার উভয়-উভয়ের বাড়িতে প্রতিদিন যাতায়াত করে থাকেন। এভাবে জাপুর স্ত্রী লাইলীর সঙ্গে আনারের ও আনারের স্ত্রী শিল্পীর সঙ্গে জাপুর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তবুও ভাটা আসেনি তাদের বন্ধুত্বে। দুই বন্ধু ভালোবাসার এ সম্পর্ককে বাস্তবে রূপ দিতে বউ বদলের সিদ্ধান্ত নেন। সে মোতাবেক বুধবার রাতে তারা জীবননগর শহরের কাজী অফিসে এসে বউ বদল বিয়ে করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দেন। বিয়েতে তারা কাবিন করেন এক লাখ টাকা করে। বিয়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় জাপু তার নববধূ শিল্পী খাতুনকে নিয়ে তৈলটুপি এবং আনার তার নববধূ লাইলীকে নিয়ে গয়েশপুর গ্রামের শ্বশুরবাড়িতে দশবধনে গেছেন।

http://jugantor.us/enews/issue/2011/06/25/news0758.htm

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla