Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

Feed aggregator

গোলাম আযমের জামিন আবেদন খারিজ

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিন আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ট্রাইব্যুনাল জামিন আবেদন খারিজের এ আদেশ দেন। আদেশে বলা হয়, গোলাম আযমের বয়স ও শারীরিক অসুস্থতাসহ বিভিন্ন কারণ উল্লেখ করে আসামি পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক জামিনের জন্য আবেদন করেন। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, গোলাম আজমের বিরুদ্ধে অপরাধ আমলে নেওয়া হয়েছে এবং বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এ অবস্থায় তাঁকে হেফাজতে থেকেই বিচারের মুখোমুখি হতে হবে।...

চায়ের দোকানের সামনে মাধ্যমিকের উত্তরপত্র!

কুষ্টিয়া সদর উপজেলার জগতি গ্রাম থেকে মাধ্যমিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের ২০০ উত্তরপত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত আটটার দিকে পুলিশ উত্তরপত্রগুলো উদ্ধার করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ওই গ্রামের একটি চায়ের দোকানের সামনে বেঞ্চের ওপর খাতার চারটি বান্ডিল দেখে স্থানীয় কমিউনিটি পুলিশকে খবর দেন দোকানদার। কমিউনিটি পুলিশ বিষয়টি কুষ্টিয়া মডেল থানা পুলিশকে জানায়। পরে রাত আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়। উত্তরপত্রগুলো ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চলতি এসএসসি...

ইরানের আচরণ হতাশাব্যঞ্জক: হোয়াইট হাউস

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শক দলকে ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের অনুমতি না দেওয়ার বিষয়টিকে হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। তারা একে ইরানের জন্য ‘ব্যর্থতা’ বলে উল্লেখ করেছে। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নে বলেন, ‘এর মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো, দেশটি আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে চলে না।’ আইএইএর পরিদর্শকেরা তেহরানের পারচিন সামরিক স্থাপনা পরিদর্শন করতে চেয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন ইরানের পরমাণু কর্মসূচির সম্ভাব্য সামরিক বৈচিত্র্য যাচাই করতে। কিন্তু ইরান সেই অনুমতি দেয়নি। মার্কিন...

প্রথম সোয়া ঘণ্টা শেষে সূচক বেড়েছে ৮৬ পয়েন্ট

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সপ্তাহের শেষ দিনে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সোয়া এক ঘণ্টা শেষে লেনদেন হওয়া প্রায় সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৬ পয়েন্ট বেড়ে ৪,৩৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক বাড়ে ৬৪ পয়েন্ট। ৩০ মিনিটে বাড়ে ৯১ পয়েন্ট। এক ঘণ্টা শেষে সূচক ছয় পয়েন্ট কমে ৮৪ পয়েন্টে দাঁড়ায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে...

হোসনি মোবারকের মামলার রায় ২ জুন

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে হত্যা মামলার রায় আগামী ২ জুন ঘোষণা করা হবে। মে মাসে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে যেকোনো ধরনের সংঘাত এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার কায়রোতে দেশটির সর্বোচ্চ আদালতের বিচারক এ ঘোষণার কথা জানান। এ সময় গত বছরের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট-বিরোধী আন্দোলনে নিহতদের স্বজনেরা আদালতের বাইরে মোবারকের ফাঁসির দাবিতে স্লোগান দেয়। বিবিসি অনলাইন এ কথা জানিয়েছে। ছয় মাস ধরে চলা শুনানির পর এ ঘোষণা দেওয়া হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হোসনি মোবারকের মৃত্যুদণ্ড দাবি করেন। অন্যদিকে আপিল করতে চেয়েছে বিবাদী...

ক্ষতিগ্রস্তদের সুদ মওকুফ হচ্ছে

শেয়ারবাজারে ঋণ নিয়ে বিনিয়োগ করে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের এক বছরের সুদের ৫০ শতাংশ পর্যন্ত মওকুফের সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দিতে নতুন আসা কোম্পানির শেয়ারের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে ২০ শতাংশ কোটা সংরক্ষণেরও প্রস্তাব করা হয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে গঠিত বিশেষ স্কিম কমিটি এই সুপারিশ করেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ১০ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া পুঁজিবাজারবিষয়ক আট ধরনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা বক্তব্য দেওয়ার...

আর্জেন্টিনায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৪৯

আর্জেন্টিনায় গতকাল বুধবার এক ট্রেন দুর্ঘটনায় ৪৯ ব্যক্তি নিহত ও কমপক্ষে ৬০০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, গতকাল বুধবার সকালের ব্যস্ত সময়ে রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি স্টেশনের প্লাটফর্মের সঙ্গে ট্রেনটি ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা বলছেন, দুর্ঘটনাটি বেশ মারাত্মক এবং এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কর্তৃপক্ষ ধারণা করছে, ট্রেনটির ব্রেকে কিছু ত্রুটি থাকার কারণে ওই দুর্ঘটনা ঘটতে পারে। আর্জেন্টিনায় গত ৪০ বছরের মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক ট্রেন দুর্ঘটনা।

রাজনৈতিকভাবে আমি কেন হুমকি হতে যাব?

শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার গতকাল বুধবার নিউইয়র্ক টাইমস-এর অনলাইন সংস্করণের ‘ইন্ডিয়া ইনক’-এ প্রকাশিত হয়েছে। সম্প্রতি মুহাম্মদ ইউনূস ভারতের মুম্বাই সফর করেন। ওই সময় তাঁর এ সাক্ষাৎকারটি নেওয়া হয়। প্রশ্নোত্তরের ভিত্তিতে নেওয়া ওই সাক্ষাৎকারে সামাজিক ব্যবসার পাশাপাশি গ্রামীণ ব্যাংক থেকে তাঁর জোরপূর্বক প্রস্থান, ক্ষুদ্রঋণকে কেন্দ্র করে ভারতসহ অন্যত্র বিতর্কসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। সাক্ষাৎকারটি নিয়েছেন মুম্বাইভিত্তিক সাংবাদিক নেহা থিরানি। সাক্ষাৎকারের চুম্বক অংশ প্রকাশ করা হলো। প্রশ্ন:...

এ মহৎ উদ্যোগ সফল হোক

‘সাধু উদ্যোগ! মহৎ উদ্যোগ! কিন্তু এযাবৎ আমরা যা দেখেছি, তাতে দেখা গেছে ভারত আমাদের থেকে শুধু নিয়েছে, দেয়নি তেমন কিছুই। ভারত থেকে তেমন কোনো কিছু না পাওয়ার পেছনে আমাদের দেশের শাসকগোষ্ঠীর ক্ষমতার মসনদ আঁকড়ে থাকার প্রবণতার জন্য ভারতের সমর্থন অর্জনের অলীক প্রচেষ্টা এবং শাসকগোষ্ঠীর ও কূটনীতিকদের অদূরদর্শিতাও কম দায়ী নয়।’ তবু মানুষ আশায় বুক বাঁধে। ‘আমরা বাংলাদেশের দৈনিক প্রথম আলো এবং ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়া পত্রিকার এ মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। তাদের এই মহৎ উদ্যোগ সফল হোক—এ কামনা করি। ভারত, বাংলাদেশসহ এই উপমহাদেশের সব রাষ্ট্র ও জাতি নিজেদের মধ্যে...

ড. ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনীত করতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ করেছেন। গতকাল বুধবার ইইউ পার্লামেন্টের সদস্য জেন ল্যামবার্ট প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ প্রস্তাব দেন। বৈঠক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে অবদানের জন্য ড. ইউনূস সারা বিশ্বে একজন সম্মানিত ব্যক্তি। তাঁর এই অভিজ্ঞতা বিভিন্ন দেশে বিশ্বব্যাংকের কার্যক্রম ছড়িয়ে দিতে মূল্যবান সম্পদ হিসেবে কাজে আসবে।...

কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে থাকা অবৈধ স্থাপনা ৪৮ ঘণ্টার মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্দেশনা বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। একই সঙ্গে যেখানে শহীদ মিনার স্থাপিত সেই জায়গার ভূমি সংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিল করতে বলা হয়েছে। ঢাকার জেলা প্রশাসক, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, প্রধান স্থপতি, নির্বাহী প্রকৌশলীর (সিভিল ডিভিশন) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ওই...

হত্যাকারী গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সমাবেশ শুরু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে এ সমাবেশ শুরু হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতা ও সদস্যরা এ সমাবেশে অংশ নিচ্ছেন। সমাবেশে সভাপতিত্ব করছেন সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। তিনি বলেন, সাগর-রুনি হত্যার ১০ দিন পার হয়ে গেলেও হত্যাকারীদের খুঁজে বের করা হয়নি। পুলিশ একেক সময় একেক ধরনের তথ্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি...

রাজশাহীতে পরিবহন ধর্মঘট শুরু

শ্রমিকদের নিয়োগপত্র দেওয়াসহ আট দফা দাবিতে আজ বুধবার সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি এ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘটের কারণে নগর থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। নগর অনেকটাই অচল ও স্থবির হয়ে আছে। অন্য দাবিগুলোর মধ্যে আছে বেতন-ভাতা বৃদ্ধি, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স নবায়ন, নতুন লাইসেন্স চালু, নগরের ভেতরে ও মহাসড়কে নসিমন-করিমন ও ভটভটি চলাচল বন্ধ, ট্রাক ও কাভার্ড ভ্যানে অতিরিক্ত পণ্যবোঝাই বন্ধ করা। কর্মসূচি সম্পর্কে...

সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কাল পর্যন্ত মুলতবি

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ২৮তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ বুধবার বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এর আগে সকালে সাঈদীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী সাক্ষীর ব্যক্তিগত সমস্যা থাকায় কার্যক্রম মুলতবির আবেদন জানান। ট্রাইব্যুনালে এখন জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো...

ভারত, দরজা খুলে দাও

বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দেশ—এটা ভৌগোলিক বাস্তবতা। আমরা ভূগোল বদলাতে পারি না; ভারতের সঙ্গে সীমান্তের বিষয়টিও তেমনি। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বই লাভজনক, উভয় দেশের জন্য। উভয় দেশের জনগণ বন্ধুসুলভ, শান্তিপ্রিয়; তাদের পারস্পরিক যোগাযোগ, আদান-প্রদান ও মেলামেশায় ঘাটতি নেই। তবে রাষ্ট্রীয় পর্যায়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ ও অনিষ্পন্ন কিছু সমস্যা রয়ে গেছে। সেসব সমস্যার ন্যায়ভিত্তিক সমাধানের মাধ্যমে দুই দেশের শান্তিপূর্ণ সহাবস্থান, মৈত্রী ও সহযোগিতা বৃদ্ধির পথে এগিয়ে যেতে হবে। এ জন্য প্রয়োজন পরস্পরকে জানা ও বোঝা। আমরা ভারত সম্পর্কে যতটা জানি, যত খোঁজখবর রাখি,...

আবেগ ছাড়িয়ে

সেদিন একজন আমাকে একটি ওয়েবসাইটের কথা বললেন, যেখানে এক কোটির বেশি মানুষ কথা বলে এমন দশটি ভাষার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার শীর্ষে রয়েছে চীনা, তারপর রয়েছে ইংরেজি, স্প্যানিশ, হিন্দি, আরবি এবং সপ্তম স্থানে রয়েছে বাংলা। বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যাটি বিরাট: পঁচিশ কোটি। এটা আত্মতৃপ্তির বিষয়। কিন্তু এ কারণে গর্বিত বোধ করার চেয়ে বড় কথা, এর ফলে সৃষ্টি হয়েছে অভিন্ন ভাষাগত ইতিহাস-সমৃদ্ধ বিশাল জনগোষ্ঠীর দুটি দেশের মধ্যে দৃঢ়তর মৈত্রীবন্ধন রচনার এক শক্তিশালী ভিত। আজ যখন বাংলাদেশ নিয়ে কথা বলি, তখন প্রথম যে ভাবনাটি আমার মনে আসে সেটি হলো এই যে, সম্পর্কের...

শুরুতে সূচক ঊর্ধ্বমুখী

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। সোয়া এক ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া ১২টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৪,২২৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক বাড়ে ২৬ পয়েন্ট। ১৭ মিনিটে আরও ১০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩৬ পয়েন্টে। প্রথম আধা ঘণ্টায় সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যায়। তবে সোয়া এক ঘণ্টা পর ১১ পয়েন্টের মতো কমে ৪৪...

মোশাররফকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা নেবে পাকিস্তান

পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সাহায্য নেবে পাকিস্তান। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। দ্য নেশন পত্রিকার অনলাইনে এ খবর ছাপা হয়েছে। রেহমান মালিক জানান, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে অনুরোধ করবে পাকিস্তান সরকার। তিনি বলেন, ‘বেনজির ভুট্টোর প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে পাকিস্তান সরকার মোশাররফকে গ্রেপ্তার করতে চায়।’ পাকিস্তানের আইন বিশেষজ্ঞ হাসমত হাবিব বলেন,...

সিরিয়ায় সহিংসতায় নিহত শতাধিক

সিরিয়ার বিভিন্ন অংশে গতকাল মঙ্গলবার দিনভর চলা সহিংসতায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। বিভিন্ন আন্দোলনকারী গোষ্ঠীর বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। এই প্রাণহানির মধ্যে হোমস শহরের বাবা আমর এলাকায় ভারী বোমাবর্ষণে অন্তত ৪০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইউটিউবে প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, হোমস শহরে আসাদ অনুগত বাহিনী ব্যাপক বোমা বর্ষণ করেছে। এ সময় বহু বেসামরিক লোক ওই এলাকায় আটকা পড়ে ও হতাহত হয়। এ ছাড়া ইদলিব প্রদেশের জেবেল জাওয়াইয়া এলাকার বেশ কিছু গ্রামে আরও অনেক হতাহতের ঘটনা ঘটেছে বলে আন্দোলনকারীরা দাবি করেছে। সিরিয়ায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার জন্য...

কসবায় ১৫টি দোকান পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাশিমপুর ইউনিয়নের কামালপুর সিঙ্গাপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এ আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্তদের দাবি, এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। দমকল কর্মীদের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাত সাড়ে ১০টায় আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন চিত্কার করতে থাকে। এ সময় তারা আগুন নেভাতে চেষ্টা করে। রাত সাড়ে ১১টায় কসবার কুটি চৌমুহনী ফায়ার স্টেশনের দমকল কর্মীরা...