Let's talk ...
কথায় কথায় অনেক বেলা গড়িয়ে গেছে। ইতিমধ্যে ৩৮ বছর পেরিয়ে গেছে আমাদের স্বধীনতার। বিদেশী শোষকচক্রকে বিদায় করা ছাড়া বিগত ৩৮ বছরে জাতি হিসাবে আমাদের প্রাপ্তি প্রায় শূন্য। এই শূন্য পাওয়াকে ঘিরেই আমরা কথা বলছি বিরামহীন এবং লাগামহীন ভাবে, এবং এর প্রাপ্তিও শূন্যের কোঠায় চক্কর খাচ্ছে।
আসুন আমরা কথা বলি, তবে সে কথা যেন হয় ডাল-ভাতের কথা, দু'বেলা দু'মুঠো খেয়ে সূস্থ ভাবে বেচে থাকার কথা। ভাবাবেগের ঘোড়ায় চড়ে আমাদের উদ্দেশ্যহীন যাত্রা কোথা গিয়ে থামবে তার ঠিকানা কারও জানা নেই। আমরা চলছি দু'চোখ বন্ধ করে, দু'কানে তালা লাগিয়ে। আমাদের শিক্ষা ব্যবস্থা পংগু, আইনের শাষন অপশাষনের বেড়াজালে বন্দী, অন্ন-বস্ত্র, চিকিৎসা সহ সমাজে স্বাভাবিক ভাবে বেচে থাকার সব মান্দন্ড গুলো পদ্দলিত। আমরা কথা বলছিনা এ সব নিয়ে, বলছি খালেদা-হাসিনা নিয়ে, আওয়ামী-বিএনপি নিয়ে, রাজাকার-মুক্তিযোদ্বা নিয়ে, জাতির পিতা-স্বাধীনতার ঘোষক নিয়ে...কথা যুদ্বের এই লাগামহীন ঘোড়া টেকনাফ হতে তেতুলিয়া পর্য্যন্ত আমাদের দাবড়াচ্ছে, আমরা পরাজিত এই পশুত্বের কাছে।
একদিকে নতুন অর্থনৈতিক বিশ্ব ব্যবস্থা, অন্যদিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে র্দুনীতির বিষাক্ত থাবা জাতি হিসাবে আমাদের যাত্রাকে পাথরযুগের দিকে তাড়িয়ে নিচ্ছে। আমাদের যাত্রা এখন দক্ষিনমূখী, এ যাত্রার বাকে বাকে হিংস্র হায়েনার দল ওৎ পাতে আছে নিজ নিজ স্বার্থ হাসিলের কুটিল পরিকল্পনা নিয়ে। পূব দিগন্তে ইসলামী সন্ত্রাষবাদের মত ভয়াবহ হায়েনাদের সূর্য্য উঠছে। রক্তের নদী বইছে বাংলাদেশে, জ্বলছে জনপদ, মানুষের স্বাভাবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে ভয়াবহ ভাবে।
আসুন আমরা কথা বলি। কে জাতির পিতা আর কে স্বাধীনতার ঘোষক এ সমস্যা সমাধানে অফূরন্ত সময় পাওয়া যাবে, রাজাকারদের কবর হতে উঠিয়ে আদালতে দাড় করানো যাবে... কিন্তূ সভ্য সমাজের দৌড় হতে একবার পিছলে পরলে সময় এবং সামর্থ্য থাকবেনা আমাদের উঠে দাড়াবার। তাই আসুন কথা বলি...অন্ন-বস্ত্র, বাসস্থন, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, আইনের শাষন... এসব নিয়ে।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- Law makers are considering to eliminate the provision of Caretaker Government, will you support it?
- Just a jealous guy - J Lennon
- It's all coming back
- Immigration to Canada - Now, processing time 6-12 Months
- চাল নিয়ে চালবাজী
- How to invest $1,000
- Hope of a Nation
- History of American Sign Language
- Hasina's hide and seek game
- Hasina, one Majid Mia and their business...
- Happy Independence Day
- Happy Helloween ...
- ৩ জাতি ক্রিকেট টুর্নামেন্ট লাইভ...
- Happiest Nations on Earth
- Gulag Archipelago এবং বাংলাদেশে আওয়ামী ethnic cleansing
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 21 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





hello folks
Please welcome tarzan09... I love this page and browse as often as possible. Good luck to everyone...
WatchDog
Nice to see yo here again.Its look pretty now.I Love to walk here at least a few moments everyday.
Watchdog
Not clear what kind of talk you're talking about, elaborate please.
welcome...
I like to welcome both Tarzan09 and O/E to this board. Let's make some noise and talk about our motherland.
Post new comment