Calling all Bangladeshis...
ক্যালেন্ডারী বছরের সাথে বিদায় নিল আরও একটা ব্লগীয় বছর। ইলেকট্রনিক মিডিয়ার যুগে বাংলা ব্লগের ইতিহাস খুব একটা বেশী দিনের ইতিহাস নয়, কিন্তূ এরই মধ্যে যোগাযোগের এ মাধ্যমটা ঝেকে বসেছে আমাদের প্রাত্যাহিক জীবনে। ইন্টারনেট ভিত্তিক অন্যান্য অংগনের মত সমাজের শিক্ষিত অংশকে চুম্বকের মত টানছে ব্লগ। বলতে দ্বিধা নেই, যে কোন মানদন্ডে বাংলা ব্লগের এখন বসন্তকাল। সাংস্কৃতি চর্চার পাশাপাশি ব্লগীয় ভূবনে আপন মহিমায় স্থান করে নিয়েছে আমাদের রাজনীতি। বাংলাদেশের রাজনীতি এখন শুধু টেকনাফ হতে তেতুলিয়ার মধ্যেই সীমাবদ্ব নয়, এর ব্যাপ্তি আর্টিক হতে এন্টার্টিকা, সুইডেন হতে দক্ষিন আফ্রিকা, আলাস্কা হতে তাসমানিয়া পর্য্যন্ত। যেখানেই বাংলাদেশী সেখানেই রাজনীতি, এমন একটা বাস্তবতার প্রেক্ষাপটে বাংলা ব্লগ রাজনৈতিক চিন্তা চেতনাকে মাঠ-ময়দান হতে তুলে নিয়ে পৌঁছে দিয়েছে আমাদের শয়নকক্ষে। এক কথায় সমসাময়িক ব্লগীয় প্ল্যাটফর্ম যে কোন বিচারে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বক্তব্য পৌঁছে দেয়ার সহজ ও শক্তিশালী মাধ্যম হিসাবে কাজ করছে।
ব্লগীয় ভূবনে ’আমি বাংলাদেশী’র বয়সও বাড়ছে হাটি হাটি পা পা করে। বিশেষ কোন শোরগোল ছাড়াই আমরা টিকে আছি আপন মহিমায়। যে ভিত্তির উপর দাড়িয়ে আমাদের যাত্রা শুরু হয়েছিল তা হতে আমরা পিছিয়ে আসিনি, বরং শত বাধা বিপত্তি ও হুমকি ধামকিকে আগ্রায্য করে অটল থাকার চেষ্টা করেছি আমাদের বক্তব্যে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজনৈতিক অপরাধ একটি মারাত্মক ব্যাধি, যার মূলে রয়েছে ব্যক্তি, দল ও পরিবারের নামে জাতিকে বিভক্ত করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট। সমাজকে কলুষিত করার এই প্রক্রিয়ার সাথে রাজনীতিবিদ্রা সূকৌশলে একাত্ম করে নিয়েছে সমাজের শিক্ষিত অংশকে, যার ফলশ্রুতিতে বিশ্ব র্দুনীতির কালো তালিকা হতে নিজদের অবস্থানকে সন্মানজনক পর্য্যায়ে আনতে আমরা ব্যর্থ হচ্ছি। একটা দেশ কোন একটা বিশেষ ব্যক্তি, দল অথবা পরিবারের জন্য সৃষ্টি হয়না, বরং স্বাধীনতার স্পৃহা জন্ম নেয় একটা জাতির জাতীয়তাবোধ, ঐতিহাসিক প্রয়োজন ও হাজার বছর ধরে গড়ে উঠা সাংস্কৃতির সূতিকাগারে। কিন্তূ আমাদের বেলায় কেন জানি এমনটা হয়নি, বাংলাদেশের সমকালীন রাজনীতি মূলত রাষ্ট্রের মালিকানা নিয়ে দুই পরিবারের বৈরীতার উপর প্রতিষ্ঠিত। পরিবর্তনশীল দুনিয়ায় রাজনীতি মানুষের মৌলিক চাহিদাসমূহ পূরনের সহায়ক শক্তি হিসাবে কাজ করার কথা, কিন্তূ আমাদের রাজনীতি অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মত প্রয়োজনীয় ইস্যুগুলোর সমাধান না দিয়ে সমাধান খুঁজছে স্বাধীনতার ঘোষক, জাতির পিতা, মুক্তিযোদ্বা-রাজাকারের মত বিভাজনের ইস্যুগুলোর। বর্তমান ও ভবিষ্যতমূখী পথ হতে সড়ে এসে আমরা পথ ধরেছি অতীতে ফিরে যাওয়ার। সে অতীতের শেষ ঠিকানা ইতিহাস, এবং ইতিহাসই যেন এ মুহুর্তে আমাদের রাজনীতির চালিকাশাক্তি। অশিক্ষিত, কুশিক্ষিত ও স্বশিক্ষিত রাজনীতিবিদ্দের ভয়াবহ ছোবলে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো পরিনত হয়েছে আলী বাবা ৪০ চোরের গুপ্তধনের মত। নেতা-নেত্রীদের সিসিম ফাঁক মন্ত্রে গুপ্তধনের দরজা উন্মোচিত হচ্ছে, আর তাতে মৌমাছির মত ঝাপিয়ে পরে রাষ্ট্রীয় সম্পদ লুটে নিচ্ছে পরিবার এবং দলীয়তন্ত্রের লুটেরা বাহিনী।
এভাবেই কেটে গেছে গত ৩৯টা বছর, এবং হয়ত কেটে যাবে আরও অনেকগুলো বছর। কিন্তূ আমরা চাইলেই কি পারিনা আমাদের ভাগ্য বদলাতে? নিশ্চয় পারি, তবে তার জন্যে কথা বলতে হবে, সোচ্চার হতে হবে রাজনৈতিক র্দুবৃত্তায়নের বিরুদ্বে। অতীতের মত সামনেও ’আমি বাংলাদেশী’ এ নিয়ে কথা বলবে, পাশাপাশি উন্মোচন করবে রাজনীতিবিদ এবং তাদের সহযোগী লুটেরাদের নোংরা কদর্য্য চেহারা। আমরা চাইবো গলার আওয়াজ উঁচু করতে আপনিও যোগ দেন আমাদের সাথে। সময়ের সিড়ি মাড়িয়ে সাফল্য একদিন ধরা দেবে, আসুন, এমন একটা প্রত্যাশার আলো প্রতিটা বাংলাদেশীর দুয়ারে পৌঁছে দেই।
JUST VIEWED
Last viewed:
- ২৬শে আগষ্ট, ২০০৯ সাল। দেশ জননী ডিজিটাল সন্তান প্রসব করছে! সানাই বাজাও! মিষ্টি ছড়াও!!
- ১০ ট্রাক অস্ত্র মামলা
- হাসিনার সৌদি সফর এবং নবীজির মিষ্টি তত্ত্ব
- হাসতে মানা...
- হাজারী, আমাদের সেই জয়নাল হাজারী...
- হরতালের বাংলাদেশ!
- স্মৃতির মনি কোঠা থেকে তিয়েন আন মেন ম্যাসাকার-২
- স্মৃতির অলিগলি...
- স্বাধীন মিডিয়ায় পরাধীনতার প্রশ্ন কেন?
- স্বাধীনতার ঘোষক, হাইকোর্টের রায় এবং একটু অন্যরকম চিন্তা
- সুন্দর বনের জন্যে ভোট; দেশপ্রেম এবং কিছু প্রাসংগিক ভাবনা...
- সীমান্তের এপার ওপার (এপার) - পর্ব ৪
- সীমান্তের এপার ওপার (পত্মীতলার ডায়েরী) - পর্ব ৩
- সীমান্তের এপার ওপার - পর্ব ১
- Save Money on Transportation
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 21 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





Comments
Thanks...
Thanks...
Whatchdog..You are my
Whatchdog..You are my hero..Keep it up!
Post new comment