Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

হাসিনার সৌদি সফর এবং নবীজির মিষ্টি তত্ত্ব

"ছেলে শুধু মিষ্টি খেতে চায়। কিন্তূ পিতার এমন সামর্থ নেই যে ছেলের চাহিদা মেটাতে প্রতিদিন মিষ্টি কিনে দেবে। নবীজির কাছে সাহায্য চাওয়ার মনস্থির করলেন পিতা। একদিন হাজির হলেন নবীজির দুয়ারে। হে নবী আমার ছেলে শুধু মিষ্টি খেতে চায়, আমার সামর্থ নেই এত মিষ্টি কেনার, কিন্তূ ছেলেকেও নিরাশ করতে পারিনা। উপায় বলে দিন একটা। নবীজি বল্‌লেন, ২টা দিন পরে আসিও। দু'দিন পর ছেল সহ পিতা হাজির। নবীজি ছেলেকে বুঝালেন মিষ্টি খাওয়ার অপকারিতা কথা। উপদেশ শেষ হতেই পিতা অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেষ করলেন, হুজুর, যে উপদেশ আপনি ২ দিন আগে দিতে পারতেন তা দুদিন পর দেয়ার সিদ্বান্ত নিলেন কেন? নবীজি বল্‌লেন, আমি নিজেও মিষ্টি পছন্দ করতাম, ঘন ঘন খেতে ভালবাসতাম। গেল দুদিনে আমাকে সে অভ্যাস ত্যাগ করতে হয়েছে। যে কাজ আমি নিজে করি তার বিপক্ষে অন্যদের বয়ান করা মহা অপরাধ"

সরকারী অর্থে ছেলে এবং বোনকে বিদেশ সফরসংগী বানিয়ে থাকলে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিঃসন্দেহে র্দুনীতি করেছেন, তার জন্যে শুধু নিজে কেন তার মন্ত্রীসভার পতন হলেও অবাক হওয়ার কিছু নেই। কিন্তূ আমরা বোধহয় ভূলে যাই কোন দেশে এবং কোন সাংস্কৃতিতে আমাদের বাস, বাংলাদেশের প্রধানমন্ত্রীর বসবাস খোদার ঠিক পরের আসনটায়, এমন আসন হতে "সামান্য" nepotism'এর জন্য তাকে ক্ষমতাচ্যুত করা মাটি আর আকাশের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার সামিল।

আওয়ামী সমালোচকদের জন্যে এটা কোন নতুন খবর নয় যে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীত্ত্বের দাবীদারদের তালিকায় শেখ জয় এবং শেখ রেহানার অবস্থান শীর্ষে। এর অন্যথা করার জন্যে প্রতিপক্ষরা উপরের আসমান মাটিতে নামিয়ে আনলেও শেখ হাসিনা আওয়ামী লীগের মালিকানা এবং দলীয় মন্তীসভার প্রধান্মন্ত্রীত্ব নিজ পরিবারের বাইরে যেতে দেবেন্‌না। পুত্র এবং সহোদরাকে সফরসংগী বানিয়ে ভবিষৎ প্রধানমন্ত্রীত্বেরই ড্রেস রিহার্সাল দিচ্ছেন মাত্র। বাংলাদেশে বাস করতে চাইলে এমন সত্য হজম করতে শিখতে হবে, উপায় নেই!

বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ ধরনের ঝমকালো রাষ্ট্রীয় সফর এটাই প্রথম এবং এটাই শেষ নয়। আমরা কি করে ভূলে যাই এই ক'বছর আগে দুই ছেলে, ছেলে বউদ্বয়, নাত-নাতনি, ? এবং ১১৯টা বিশালকায় স্যুটকেস সহ ভূতপূর্ব প্রধানমন্ত্রী খালেদা জিয়া সৌদি বাদশাহর বিশেষ মেহমান হয়েছিলেন! দলীয় ক্যডাররা বলবেন বেগম জিয়া শুধু নিজের খরচ রাষ্ট্র হতে নিয়েছিলেন, বাকিরা গিয়েছিল নিজ খরচে। প্রশ্ন আসে, যে ছেড়া লুংগি-গেঞ্জি দেখিয়ে জাতিকে ভাবাবেগে ভাসিয়ে জিয়া পরিবার রাষ্ট্র ক্ষমতায় আরোহন করেছিল সে লুংগি-গেঞ্জীর খাপ ছাপিয়ে কোত্থেকে এল এত টাকা? আর যদি এত টাকাই থাকে তা হলে কেন সরকারী অনুকম্পার বাড়িতে বসবাস?

এখানেই সমস্যা, দেশীয় রাজনীতির সার্বিক চরিত্র নিয়ে কথা বল্‌লেই শুশিল নামের তঘমা লাগাতে হয় গায়ে। আওয়ামী চরিত্র হনন করলে হতে হয় এনএসআই'এর দালাল, বিএনপির নোংরা কাপড় খুল্‌লে র'এর দালাল। আর দুই দলের ভন্ডামি উন্মোচন করলেই ১/১১'র দালাল। আমাদের দেশটার অলিগলিতে এত দালালের বাস ভাবছি প্রবাস হতে ফিরে গিয়ে একটা দালালির চাকরী নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দেই। 'র' এবং এনএসআই আসলে মাসে কত দিয়ে থাকে তা যদি কারও জানা থাকে দয়া করে এ অধমকে ই-মেইল করে জানালে কৃতজ্ঞ থাকব।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla