শেখ হাসিনার খাবারে বিষ মেশানো হয়েছিল
শেখ হাসিনার খাবারে বিষ মেশানো হয়েছিল
সাজেদা চৌধুরীর চাঞ্চল্যকর তথ্য

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারাগারে থাকার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষ মেশানো খাবার দেয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। খবর বিডিনিউজ ২৪.কম
প্রয়াত জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার চার নেতা পরিষদের এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য সাজেদা চৌধুরী বলেন, বিশেষ কারাগারে শেখ হাসিনাকে যেভাবে নির্যাতন করা হয়েছিল তার প্রতিদান বাংলার মানুষ দিয়েছে। তার খাবারে বিষ মিশিয়ে দেয়া হতো। সেখানকার মেয়েরা তাকে অবহিত করলে তিনি সে খাবার খাওয়া থেকে বিরত থাকেন। পরে তিনি চিড়া, মুড়ি এসব খাওয়া শুরু করেন।
সাজেদা চৌধুরী বলেন, বিষ মেশানো খাবার খেয়ে নেত্রী (হাসিনা) অসুস্থ হয়ে পড়েছিলেন। তার চোখ-মুখ ফুলে গিয়েছিল। তবে তিনি কিছুতেই নতিস্বীকার করেননি। তিনি দাবি করেন, বিষ মেশানো খাবারের প্রতিক্রিয়ায় এখনো মাঝে মধ্যে প্রধানমন্ত্রীর মুখ ফুলে যায়। ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি পান তিনি।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, জরুরি অবস্থার সময় রাজনীতি থেকে সরে থাকার জন্য শেখ হাসিনার ওপর চাপ দেয়া হয়। সংসদ ভবন এলাকার একটি বাড়িকে বিশেষ কারাগার ঘোষণা করে শেখ হাসিনাকে সেখানে রাখা হয়। ওই সময় পাশের আরেকটি বাড়িতে বন্দি ছিলেন দেশের অন্য প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া।
সূত্র: যায় যায় দিন
http://www.jaijaidin.com/details.php?nid=138099
JUST VIEWED
Last viewed:
- শুরু হোক সে লড়াই...
- শীততাপ নিয়ন্ত্রিত বাজারী আগুন
- শিক্ষা প্রতিষ্ঠান জাতীর মেরুদন্ড গঠনের কারখানা। গত 25 দিন সেই কারখানায় আগুন জ্বলছে
- সহস্রাব্দের সেরা মানুষ হত্যাকারীদের মরণোত্তর ক্ষমা কি খুব অন্যায় হবে?
- শাহরুখ (খান) কাহিনী
- শালা জাতিয়তাবাদী চোরের দল, রাজনীতি মারাও!!!
- শফিক রেহমান এন্ড ওসমান গনি গং বনাম মইন গং - বিচার বিচার খেলা
- শতাব্দীর পৈচাশিকতা
- লেডি কিলার, শিকার ১১ নারী, টার্গেট ছিল ১০১
- র্দুঘটনা এবং প্রাসংগিক কিছু ভাবনা।
- রেহাই দিন এসব ভন্ডামি হতে!
- রাজনৈতিক সমাধান?
- রাজনীতির সার্কাস বনাম সার্কাসের রাজনীতি, ঠিকানাঃ নিউ ইয়র্ক
- রাজনীতির লাশ বনাম লাশের রাজনীতি, হ্যালো প্রধানমন্ত্রী!
- Tumi Je Amar Kobita
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





Comments
বিষ নয়, এ ক্ষমতার সারিবাদী সালসা
বাংলাদেশের মত দেশে রাজনৈতিক ক্ষমতা দখল, ভোগ এবং পাকাপোক্ত করতে গেলে বিষ, বুলেট এবং জেল জাতীয় বাস্তবতাগুলোকে স্বাগত জানিয়েই করতে হবে, এ নিয়ে হা হুতাশ করার বিশেষ কোন কারন নেই। একই মাল চুরিতে অনেক চোরের চোখ পরলে এমনটা হতে বাধ্য। এ সব বিষ টিষ হজম শেষে ক্ষমতা নামের যে সোনার হরিন প্রধানমন্ত্রীর হস্তগত হয়েছে তার স্বাদ যে কত মধূর তা কেবল প্রধানমন্ত্রী নিজেই বলতে পারবেন। সুতরাং বন খেকো ওসমান গনীর সাক্ষাৎ বস, বিশ্ব চাদাবাজ সাজেদা চৌধূরী বিষ তত্ত্ব নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। শেখ হাসিনার ডালভাতে বিষ দেয়া হয়েছিল এটা আসলে ঢাহা মিথ্যা, সত্য হল এই মহান চোরের (সা চৌ)চুরির সাম্রাজ্যে শুধূ বিষ নয় বরং ৫০০ ডিগ্রী সেলসিয়াসের আগুন দেয়া হয়েছিল। জনাবা চৌধুরীর উচিৎ নিজ ছেলের সীমাহীন অপরাধের দিকে নজড় দেয়া। উনার আলালের ঘরের দুলাল শুধু চাদাবাজী, টেন্ডারবাজীই করছেনা, অন্যের স্ত্রীকে গর্ভবতী বানিয়ে সংসার ভাঙ্গার মত মহান কাজও করছে যার খূটি হিসাবে কাজ করছে মার ক্ষমতা।
হাস্যকর অভিযোগ
যেই পেটে দূর্নীতি আর রাষ্ট্রীয় সম্পদ সহজেই হজম হয়ে যাই, সেই পেটে বিষ? সে তো নস্যি।
Post new comment