Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

শালা জাতিয়তাবাদী চোরের দল, রাজনীতি মারাও!!!

সাত ভিআইপির বিদেশে পাচার করা অঢেল অর্থ ফেরত আসছে

অর্থ ফেরত আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে: আইনমন্ত্রী

এমএকে জিলানী:

বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে অনেকখানি এগিয়েছে সরকারের পক্ষে এটর্নি জেনারেলের কার্যালয়। দুবাই, হংকং, সিঙ্গাপুর, ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে পাচার হওয়া অর্থ মিউচুয়াল লিগ্যাল এসিসটেন্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। এরই মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক আর্থিক গোয়েন্দা সংস্থা এগমন্ডের (এগমন্ড গ্র“প) সদস্য হয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ প্রায় শতাধিক দেশের সঙ্গে এমএলএআর চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া অর্থ ফিরিয়ে আনতে এফবিআই ও যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের তিন কর্মকর্তা বাংলাদেশে অবস্থান করে বিভিন্ন বিষয়ে সহায়তা করছেন।

সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ১৩ মে সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও এমপি আলী আজগর লবী, ১৫ মে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, ২০ মে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন, ২ জুন সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাবেক মন্ত্রী এম মোর্শেদ খান ও তার ছেলে ফয়সাল মোর্শেদ খানের বিদেশে পাচার করা অর্থের তথ্য প্রমাণসহ জাতিসংঘ দুর্নীতিবিরোধী সংস্থায় (ইউএনসিএসি) পাঠানো হয়। ইউএনসিএসি থেকে সেই তথ্যপ্রমাণগুলো সংশ্লিষ্ট দেশে পাঠিয়ে অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তা করতে বলা হয়।

মঞ্জু, লবী, মোশাররফ, মামুন, মওদুদ এবং হুদার বিরুদ্ধে পাঠানো অভিযোগ সংশ্লিষ্ট দেশ তদন্ত করে বাংলাদেশকে জানিয়েছে, তারা অভিযোগের সত্যতা খুঁজে পেয়েছে। অচিরেই অর্থগুলো ফিরিয়ে দিতে বাংলাদেশকে আইনসহ সবরকম সহযোগিতা করা হবে।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla